10/06/2026
যাদের স্ত্রীকে খরচ দেওয়ার মতো মানসিকতা বা সামর্থ্য নেই, তাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে ভাবুন।
একজন মেয়ের সাধারণ মাসিক খরচ হতে পারে
• স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার: ৫,০০০ – ১০,০০০ টাকা
• পোশাক ও জুতা: ১০,০০০ – ২০,০০০ টাকা
• খাবার/রেস্টুরেন্ট বিল: ৫,০০০ – ১০,০০০ টাকা
• মেকআপ ও ব্যক্তিগত যত্ন: ১০,০০০ – ১৫,০০০ টাকা
তবে এই খরচ একেকজনের প্রয়োজন, লাইফস্টাইল ও সাধ্যের ওপর নির্ভর করে। কারও কম হয়, আবার কারও আরও বেশি হয়।
সব মিলিয়ে একজন নারীর ব্যক্তিগত খরচ সহজেই মাসে ৩০,০০০ – ৫৫,০০০+ টাকা হতে পারে।
প্রশ্ন হলো আপনার যদি এই খরচ বহন করার মানসিকতা না থাকে, তবে কেন বিয়ে করবেন?
মনে রাখবেন আপনার স্ত্রী ইনকাম করুক বা না করুক, তার ভরণপোষণ দেওয়া স্বামীর দায়িত্ব। চাইলে স্ত্রী নিজের খরচ চালাতে পারে, কিন্তু সেটা তার ইচ্ছা; দায়িত্ব থেকে আপনি মুক্ত নন।
আজকাল বিয়ের আগে মেয়েরা নিজের লাইফস্টাইল জানিয়ে দেয়। তাহলে বিয়ের পরে অযথা সমস্যা তোলার মানে নেই।
কারণ, একজন নারী শুধু সংসার চালানো বা সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করে না। সে ভালোবাসা, সম্মান ও কেয়ার চায়।
ভুলবেন না
বিয়ে যেমন ফরজ, তেমনি স্ত্রীর ভরণপোষণ করাও ফরজ।
এক ফরজ আদায় করতে গিয়ে আরেক ফরজ উপেক্ষা করা যায় না।
Collected