WB Agro

WB Agro খামার আমাদের,বিশ্বাস আপনাদের।ভেজাল নয়, বিশ্বাসই পরিচয় WB Agro Farm ভালোবাসায় লালিত, বিশ্বাসে বিক্রিত।

Brownie🤎Brownie। যারা Wildly Bengali ফলো করেন বা আমার ফার্মের ভিডিও দেখেছেন, তারা অনেকেই ওকে চিনেন। প্রায় দুই বছর আগে আম...
06/06/2026

Brownie🤎

Brownie। যারা Wildly Bengali ফলো করেন বা আমার ফার্মের ভিডিও দেখেছেন, তারা অনেকেই ওকে চিনেন। প্রায় দুই বছর আগে আমি ওকে হজরতপুর হাট থেকে কিনে এনেছিলাম। মূলত Brownie-কে দিয়েই আমার ফার্মের যাত্রা শুরু হয়েছিল। ছোটবেলায় ওর গায়ের রঙ বাদামি ছিল বলেই আদর করে নাম রাখা হয়েছিল Brownie।

Brownie ছিল আমার প্রথম এবং সবচেয়ে শখের গরু। অনেক ভালোবাসা, আদর আর যত্ন করে ওকে বড় করেছি। একটা মজার স্মৃতি আজও মনে আছে। যখন ও ছোট ছিল, আমি বুঝতাম না কোন ধরনের খাবার ও বেশি পছন্দ করে। তাই তিনটা আলাদা পাত্রে খাবার দিতাম। একটাতে পানি মিশিয়ে, একটাতে শুকনো খাবার, আরেকটাতে মাখানো খাবার। তারপর ও যেটা ভালো লাগত, সেটাই খেত।

Brownie ছিল ভীষণ আদুরে। কাছে গেলেই চার পায়ে ভর দিয়ে উঠে আদর নিতে চাইত। ওর সাথে সময় কাটাতে কাটাতে কখন যে ও শুধু একটা গরু না থেকে পরিবারের একজন হয়ে গিয়েছিল, তা বুঝতেই পারিনি। রাতে মানুষের মতো চার হাত-পা ছড়িয়ে ঘুমাত। ওর এমন ছোট ছোট অভ্যাসগুলো আজও চোখের সামনে ভাসে।

যাই হোক, ২০২৬ সালের কোরবানিতে Brownie আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে। যিনি ওকে কুরবানির উদ্দেশ্যে কিনেছেন আল্লাহ ওনার কোরবানি কবুল করুক ।

Brownie আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু ও শুধু একটা গরু ছিল না। ও ছিল আমার ফার্মের শুরুর গল্প, আমার পরিশ্রমের সাথী, আর অসংখ্য স্মৃতির অংশ। তাই Brownie আমার স্মৃতিতে আজীবন বেঁচে থাকবে।

বিদায় Brownie। তোমাকে কখনো ভুলব না। 🤎

Video link: https://www.facebook.com/share/r/1EYrUQ9JLR/?mibextid=wwXIfr

Address

Bou Bazar Akran Savar
Dhaka
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category