20/09/2026
দুরুদ-ইস্তেগফার এবং যিকির করতে হয় কাজের সময়। বরং এই সময়গুলোতেই সবচেয়ে বেশি পড়া যায়। এমন কাজ যেগুলো করার টাইমে ব্রেইন খাটাতে হয়না।
যেমন বসে বসে একগাদা কাপড় ভাজ করছেন তখন শুধু হাত চলছে। এই কাজে না মন লাগাতে হয় আর না ব্রেইন খাটাতে হয়। তখন চাইলেই যিকির করা যায়। এরপর বাচ্চাকে খাওয়াতে লম্বা একটা সময় ব্যায় হয় এই সময়টাও যিকিরের কাজে লাগাতে পারেন। মোটামুটি ১০/১৫বার পড়ার পর দেখবেন অটোমেটিক জবানে জারী হয়ে গেছে।
অবসর হওয়ার জন্য অপেক্ষা করতে হয়না। কারণ সংসারী মানুষের অবসর বলে আসলে আলাদা কোনো সময় থাকে না। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজের জন্য দৌঁড়াতে হয়। এজন্য কাজের ফাঁকেই জবানকে যিকিরে ব্যস্ত রাখবেন। এতে করে কাজেও অনেক বারাকাহ পাবেন। যিকিরের বরকতে কাজও সহজ হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ।
- Sadia Samha