09/09/2026
T&T কেক শপে সবাইকে স্বাআআআআআআআগতম ।😁
কেমন আছেন সবাইইইইইইইই 🤧?
আপনারা কি জানেন আজ দু মাস পূর্ণ হলো T&Tর ? কি মনে আছে তো সবার?
আজকের দিনে এই সময়ে T&T এর জন্ম।
এই দুই মাসে T&T নানা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কখনো অনেক রিচ, অনেক রিচ 🤧। রিচ বলতে তো আপনারা জানেনই কত, আবার কখনো প্রচুর ডাউন। কখনো নিজের ইন্সপিরেশন হারিয়েছে, তো কখনো প্রচুর উদ্যমে নিজে কাজ করেছে।
যদিও সময়টা খুবই ক্ষীণ, তবুও এই দু মাস ছিল তার জন্য অনেক। একজন নতুন উদ্যোক্তার জন্য, এই দুই মাস যেন একটি যুদ্ধের মত ছিল, কেননা একটা পেজ দু মাস রান করাও একজন নতুন ক্রিয়েটরের জন্য অনেক কঠিন। কারণ সে জানে না কোন নিয়ম কানুন। সে জানে না কিভাবে পেজ রান করতে হয়। সে জানে না কিভাবে মানুষের কাছে বেশি করে নিজের কন্টেন্ট পৌঁছাইতে হয়।
ঠিক এই সময় যারা হাল ছাড়ে না, নিজ চেষ্টায় সৎভাবে লেগে থাকে, তারাই শেষ পর্যন্ত সফল হয়।
যদিও ফলোয়ার্স কম, ভিউ কম, লাইক কম, তবুও একটি লাইক, একটি ভিউ, একটি ফলো যেন তার কাছে এক আকাশ সম খুশি সমান।
সবাই দোয়া করবেন যেন T&T শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে ।
ধন্যবাদ 😊।
নোট: জানি কেক এর লেখাটা ভালো হয় নি
জীবনে প্রথম কেক এর উপর কিছু লিখলাম । তাই কেউ অন্য ভাবে দেখবেন না