24/11/2026
আমার পেজে যখন কোন কেকের অর্ডার থাকে। কেক বানানোর সময় ডিজাইনের প্রতিটি খুঁটিনাটি নিখুঁত রাখার চেষ্টা করি। কিন্তু মজার ব্যাপার হলো, নিজের ছোট ভাই বা পরিবারের কারও জন্য কেক বানাতে গেলেই সব হিসাব উল্টে যায়🤣🤣🤣
তখন আর ডিজাইনের নিখুঁততা নিয়ে তেমন ভাবা হয় না, কোনোরকম একটা বানাতে পারলেই যেন বাঁচি। অনেক সময় তো সেটুকু সময়ও হয় না, উল্টো কেক কিনে আনতে হয়🤭😋
যাই হোক, আজকের কেকটা ছিল আমার ছোট ভাইয়ের জন্য। ❤️🎂