Farjana's mini kitchen

Farjana's mini kitchen ✨Assalamu Alaikum✨
in this page we share recipe with others.
(4)

এক জায়গায় বিয়ে ভেঙে গেছে খাসি নিয়ে ঝগড়া করে, আরেক জায়গায় বিয়ে করেছে এবং খাসি খেতে পেরেছেন এই প্রবাসী ভাই এবং দোয়া চ...
21/08/2026

এক জায়গায় বিয়ে ভেঙে গেছে খাসি নিয়ে ঝগড়া করে, আরেক জায়গায় বিয়ে করেছে এবং খাসি খেতে পেরেছেন এই প্রবাসী ভাই এবং দোয়া চেয়েছেন।

দোয়া করি এমন সকল ভাইদের আল্লাহ খেয়ে পরে ভালো থাকার সুযোগ করে দিক, খাসি খাওয়ার যে কষ্ট মনে দূর করে দিক, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিক।

মেয়ের বাবারা খাসি না খাওয়া ছেলের সাথে মেয়ে বিয়ে না দিয়ে, খাসি পালেন বেশি করে, ঐ টাকা দিয়ে মেয়েদের establish করেন, যেন কোন খাসির সাথে বিয়ে দেয়া না লাগে!

এগুলো নিয়ে হয়ত অনেকে মজা করবেন, কিন্তু অনেক শিক্ষিত তথাকথিত ভদ্রলোকেরা ও বিয়েতে এক পিস রোস্ট কম হলেও মেয়েপক্ষকে তুলোধোনা করতে পিছপা হয় না! That’s the reality! এখানে এই ব‍্যাক্তিকে আমি পার্সোনালি পয়েন্ট আউট করছি না, ঘটনাটাকে করছি। এমন ঘটনা প্রচুর ঘটে এবং এটা অতি জঘন্য ও দুঃখজনক, এবং ছ্যা ছ্যা।। আর কিছু বললাম না কারো আবার মাইন্ডে লাগতে পারে।।

🏵️ ঘ্রাণ আর টেস্ট বাড়ানোর মসলা 😶 📌🏵️কাচ্চি/বিরিয়ানি/খিচুড়ি/ রেজালা / কালা ভুনা /লাল ভুনা নামানোর আগে মসলা দিয়ে নেড়েচেড়...
19/08/2026

🏵️ ঘ্রাণ আর টেস্ট বাড়ানোর মসলা 😶 📌
🏵️কাচ্চি/বিরিয়ানি/খিচুড়ি/ রেজালা / কালা ভুনা /লাল ভুনা নামানোর আগে মসলা দিয়ে নেড়েচেড়ে নামাবেন সাধ হবে দ্বিগুণ 💯📌✅

🏵️একটাই মসলা :👉

তেজ পাতা ৩ টা মাঝারি
স্টার এনিস মাঝারি ৪ টা
জয়ফল ১ টা
যয়েত্রি ১৫ গ্রাম
সাদা গোল মরিচ ১০ গ্রাম
জিরা ১৫ গ্রাম
ধনিয়া ৩০ গ্রাম
বড় এলাচ ৩ টা
শুকনো মরিচ ৮ টা
দারুচিনি ২" ৬ টা

আরো কিছু মসলা যোগ করা যায় চাইলে দিতে পারেন✅👍

পোস্ত দানা ১০ গ্রাম
মৌরি ১০ গ্রাম
কালো গোল মরিচ ১০ গ্রাম
কাবাব চিনি ৫ গ্রাম
শুকনো নারিকেল ২০ গ্রাম
গোলাপ পাপড়ি ১৫ গ্রাম

সব গুলো মসলা টেলে নিয়ে ব্লান্ডার করে নিবেন
একবার বানালে ২৫-৩০ দিন ব্যবহার করা যাবে।

প্রতিকেজি মাংসের জন্য ১/২ চা চা ব্যবহার করবেন।👍✅ ゚viralシalシ

🔸🥀🔸বালুশাহী মিষ্টি রেসিপি🔸🥀🔸✍️উপকরণঃ👉-------------▪️১। ময়দা দেড় কাপ▪️২। বেকিং সোডা ১/৪ চা চামচ ▪️৩।  ঘি ৬ টেবিল চামচ ▪️...
15/08/2026

🔸🥀🔸বালুশাহী মিষ্টি রেসিপি🔸🥀🔸

✍️উপকরণঃ👉
-------------
▪️১। ময়দা দেড় কাপ
▪️২। বেকিং সোডা ১/৪ চা চামচ
▪️৩। ঘি ৬ টেবিল চামচ
▪️৪। টকদই ( ঠান্ডা ) ৫ টেবিল চামচ

🔹🥀🔹সিরার জন্যঃ👉

▪️১। চিনি দেড় কাপ
▪️২৷ পানি দেড় কাপ
▪️৩৷ তেল ( ভাজার জন্য )
▪️৪৷ মাওয়া ( কোটিং এর জন্য )
▪️৫। লেবু ( লেবুর রস ) ২ চা চামচ
------

🧑‍🍳🥀প্রস্তুত প্রনালীঃ👉
--------------
▪️১৷ সিরা বানানোর জন্য একটি পাত্রে চিনি পানি এক্ষেত্রে মিডিয়াম হাই আঁচে জ্বাল করে নিন। চিনি গলে সিরাতে একটা বলোক এসে গেলে আঁচ কমিয়ে মিডিয়াম করে দিন এবং ঠিক ৮ মিনিট জ্বাল করে নিন। হয়ে গেলে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন যাতে সিরা বেশি ঘন হয়ে জমাট না বেঁধে যায়। এই সিরাটা আমাদের কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হবে।

▪️২। একটি পাত্রে ময়দার সাথে বেকিং পাউডার মিলিয়ে ঘি দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিন। তারপর ফ্রিজ থেকে বের করা ঠান্ডা টকদই দিয়ে খুবই আলতো হাতে একটা খামির মেখে নিন। খামিরটা বেশ এলোমেলো বা অসমান মতো হবে, স্মুদ খামির করার জন্য চেপে চেপে বা ঠেসে মাখানো যাবে না। তাহলে কিন্তু বালুসাই এর ভেতরটা ফাঁপালো হবে না আর সিরাটাও ঠিকমতো ঢুকবে না। তারপর ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিবো ২০ মিনিটের জন্য।

▪️৩। বিশ মিনিট পর খামিরটা আরো একটু নরম হয়ে আসবে তখন বাটির মধ্যেই বা টেবিলের উপর রেখে আলতো হাতে চেপে চেপে একটু ছড়িয়ে একটি কাটারের সাহায্যে ২ ভাগে কেটে নিয়ে একটির ওপর আরেক টি রেখে আবারো আলতো করে চেপে ছড়িয়ে নিতে হবে। এই প্রক্রিয়াটি চার-পাঁচবার করতে হবে তাতে বালুসাইয়ের ভেতরে সুন্দর স্তর বা ভাঁজ তৈরি হবে। তবে কোনোভাবেই নরমাল খামির মাখানোর মতো ঠেসে মাখানো যাবে না।

▪️৪। এবার এই খামিরটাকে ছুরি দিয়ে কেটে বা হাতে ছিঁড়ে সমান ২০ ভাগে ভাগ করে নিন। প্রতিটি ভাগকে দুই হাতের তালু সাহায্যে চ্যাপ্টা গোল পেরা করে গড়ে নিন। তার প্রতিটি পেরার মাঝখানে বৃদ্ধাঙ্গুলি ঢুকিয়ে গর্ত করে নিতে হবে, এটাই বালুসাইয়ের ডিজাইন। তবে চাইলে অন্যভাবেও ডিজাইন করে নিতে পারেন।

▪️৫। এবারে ভাজার পালা। আর এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন মাঝারি আঁচে কড়াইতে তেল হালকা গরম করে ডুবো তেলে প্রতিটি বালুশাই গাঢ় সোনালী করে ভেজে নিন। একেক ব্যাচ ভাজতে মোটামুটি ২০-২৫ মিনিট সময় লাগবে।

▪️৬৷ ৭/৮ মিনিট পরে পেরাগুলো তেলের উপর ভেসে উঠলে একপিঠ সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন তারপর উল্টে অন্যপিঠও একইরকম করে ভেজে নিন।
( তাড়াহুড়া করে আঁচ বাড়িয়ে ভাজবেন না তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে না। সময় একটু বেশি লাগবে বৈকি কিন্তু হবে একদম খাসা। )

▪️৭। ভাজা হলে তুলে কুসুম গরম সিরাতে ৬ থেকে ১০ মিনিট ভিজিয়ে রেখে তুলে নিন। তারপর এভাবেই বা মাওয়া তে গড়িয়ে পরিবেশন করুন মজাদার বালুসাই মিষ্টি। বানানোর মোটামুটি ৪/৫ ঘন্টা পর থেকে স্বাদ খুলতে থাকে। ফ্রিজ ছাড়াই অনায়াসে ১৫-২০ দিন ভাল থাকে।

☘️রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে।নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।❤️ ゚viralシviralシfypシ゚viralシalシ

10/08/2026

মানুষকে যত গভীরভাবে বুঝবেন, তাদের জটিল সমীকরণ থেকে চোখ সরিয়ে প্রকৃতির নিঃশব্দ পৃথিবীর দিকে তাকাতে তত বেশি ভালো লাগবে.....শুভ রাত্রি বন্ধুরা 🥀অনেকদিন পর আসলাম কেমন আছেন সবাই 🥀একটু রসমালাই বানানোর চেষ্টা করছিলাম 👍 ゚viralシviralシfypシ゚viralシalシ

কিছু মানুষ যখন আপনার character নষ্ট করতে পারে না, তখন তারা আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে। কারণ, character is who y...
03/08/2026

কিছু মানুষ যখন আপনার character নষ্ট করতে পারে না, তখন তারা আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে। কারণ, character is who you really are. Reputation is simply what other people think you are, মানুষ কি ভাবে আপনার সম্পর্কে সেটা!

টক্সিক মানুষ একটা জিনিস ভালো করেই জানে, ট্রুথ-কে ফেস করার চেয়ে rumours ছড়ানো অনেক সহজ! তাই তারা গল্প টুইস্ট করবে, ভিকটিম কার্ড খেলবে, আসল তথ্য লুকিয়ে যাবে, আর আশা করবে মানুষ যেন আপনার দিকটা না শুনেই আপনাকে জাজ করে।

কিন্তু মনে রাখবেন, একটা নষ্ট হয়ে যাওয়া রেপুটেশন আবারও রিবিল্ড করা যায়, কিন্তু একটা নষ্ট হয়ে যাওয়া ক্যারাকটার কখনো ফিরে পাওয়া যায় না।

তাই গুজবের পেছনে সময় নষ্ট করবেন না। সবার কাছে নিজেকে এক্সপ্লেইন করতে যাবেন না। নিজের ক্যারাকটার রক্ষা করুন। অনেস্ট থাকুন, কনসিস্টেন্ট থাকুন। নিজের character ঠিক রাখুন, দিনশেষে আপনার কাজই কথা বলবে।।

🍁 ম্যাংগো মালাই আইসক্রিম 🍁উপকরণ:পাকা আমের পিউরি – ১ কাপতরল দুধ – ১ কাপহুইপিং ক্রিম/ফ্রেশ ক্রিম – ১ কাপকনডেন্সড মিল্ক – ½...
28/07/2026

🍁 ম্যাংগো মালাই আইসক্রিম
🍁উপকরণ:
পাকা আমের পিউরি – ১ কাপ
তরল দুধ – ১ কাপ
হুইপিং ক্রিম/ফ্রেশ ক্রিম – ১ কাপ
কনডেন্সড মিল্ক – ½ কাপ (মিষ্টি অনুযায়ী কম-বেশি)
গুঁড়ো দুধ – ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
চিনি – ২–৩ টেবিল চামচ (প্রয়োজন হলে)
ভ্যানিলা এসেন্স – ½ চা চামচ (ঐচ্ছিক)
🍀প্রস্তুত প্রণালী:
১. প্রথমে আধা কাপ দুধে কর্নফ্লাওয়ার ও গুঁড়ো দুধ গুলে নিন।
২. বাকি দুধ চুলায় গরম করে এতে গুলানো মিশ্রণ দিন। হালকা ঘন হওয়া পর্যন্ত নাড়ুন। ঠান্ডা করে নিন।
৩. এবার ব্লেন্ডারে ঠান্ডা দুধের মিশ্রণ, আমের পিউরি, কনডেন্সড মিল্ক, ক্রিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।
৪. মিষ্টি কম মনে হলে সামান্য চিনি দিন।
৫. একটি এয়ারটাইট বক্সে ঢেলে ২–৩ ঘণ্টা ফ্রিজে রেখে একবার বের করে ব্লেন্ড/ভালোভাবে নেড়ে নিন যাতে বরফ না জমে।
৬. আবার ৬–৮ ঘণ্টা বা সারারাত ফ্রিজে সেট হতে দিন।
ব্যাস! ঘরেই তৈরি মজাদার ম্যাংগো মালাই আইসক্রিম রেডি।। ゚viralシviralシfypシ゚viralシalシ

28/07/2026

আসসালামু আলাইকুম।। শুভ দুপুর।। ম্যাংগো লাভাররা কোথায় দেখতে চাই!!! ゚viralシviralシfypシ゚viralシalシ

Good night
27/07/2026

Good night

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana's mini kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share