30/10/2025
মি: হ্যাসবেন্ডের আবদার আজ অফিসে বসেই, " শোনো আজকে না ইলিশ পোলাও খেতে মন চাইছে।"
আমার রিপ্লাই ( হোয়াটসঅ্যাপ এ), " আমার তো কাজ শেষ করে বাসায় ফিরতে ৫/৬ টা বাজবে, আচ্ছা দেখতেছি কি করা যায়।"
অত:পর, বাসায় ব্যাক করে, ফ্রেশ হয়ে লেগে গেলাম, ' মিশন ইলিশ পোলাও তে'।
স্বাধারনত, মানুষটা খুব কম ই আবদার করে খাবরের ব্যাপারে। তাই যখন কিছু খেতে চায়, আমি অস্থির হয়ে যাই কতক্ষনে রান্না করে তার সামনে দিবো। রান্না ভালো কি খারাপ হয় জানি না, তবে মানুষ টা যখন তৃপ্তি নিয়ে খায় দেখেও শান্তি লাগে।
ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক কেমন হয় জানি না, তবে গত ১৮টা বছর ধরে এভাবেই তার জন্য পছন্দের কিছু রান্না করে দিয়ে আমি একই রকম তৃপ্তি পাই। আর খাবার পরে হাত ধুয়ে মানুষটা যখন আমার ওড়নায় হাত মুছতে মুছতে( এটা তার অভ্যাস) বলে, " খুব স্বাদ হইছে গো।"... তখন মনে হয়, আমি যেন আজীবন এভাবে তার জন্য রান্না করে যেতে পারি।
হ্যা ভালোবাসা আবিশ্বাস্য রকম সুন্দর, শুধু দেখার দৃষ্টিভঙিটা একটু পালটালেই হয়।