23/06/2026
গত পরশুর সেই সন্ধ্যা‼️
আমি প্রতিদিনের মতো শুয়ে ছিলাম। এই সময়টা একটু বিশ্রাম নিই। ফোন হাতে নিয়ে দেখলাম 6:14 PM বাজে। আমার হাজবেন্ডের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে।
কিছুক্ষণ পরেই শুনলাম দরজা খোলার শব্দ। খুব ধীরে, নিঃশব্দে কেউ ঘরে ঢুকছে। ভাবলাম ও এসেছে। হয়তো ভাবছে আমি ঘুমিয়ে আছি, তাই কোনো শব্দ করছে না। ঘরটা একদম চুপচাপ। ওর পায়ের আওয়াজ পাচ্ছিলাম, একটা উপস্থিতি টের পাচ্ছিলাম।
মিনিট পাঁচেক পর হঠাৎ দরজায় টোকা পড়ল।
সাথে সাথে আমার বুকটা ধক করে উঠল। দরজায় যদি ও এখন নক করে, তাহলে এতক্ষণ ঘরে কে ঢুকল? কে আমার পাশে এসে দাঁড়িয়েছিল? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
মনে মনে নিজেকে বোঝালাম, হয়তো ও এসে দেখেছে আমি শুয়ে আছি, তাই পাশের দোকানে কিছু কিনতে গেছে। এটা ভেবেই কাঁপা হাতে দরজা খুললাম।
দরজা খুলে আমি স্তব্ধ।
ওর কাঁধে অফিসের ব্যাগ। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ও মাত্রই অফিস থেকে ফিরল।
তাহলে এতক্ষণ আমার ঘরে কে ছিল? কে নিঃশব্দে দরজা খুলে ঢুকল?
মাথাটা কাজ করছিল না। শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি স্বপ্ন ছিল? স্বপ্ন হলে এত বাস্তব কীভাবে লাগল? দরজা খোলার শব্দ, ঘরের নীরবতা, সেই উপস্থিতি সব তো টের পেয়েছি।
আর যদি স্বপ্ন না হয়, ও যদি আর 5 মিনিট পরে আসত, তাহলে কী হতো?
আর ভাবতে পারছিলাম না। জীবনে এত ভয় আমি কখনো পাইনি। গলা শুকিয়ে কাঠ। শেষে কোনোরকমে আয়াতুল কুরসি পড়লাম।