01/06/2026
সব Barista ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বলে আর পারছি না।
কিছুদিন ধরে Facebook খুললেই দেখি কে ভালো Barista, কে খারাপ Barista, কে পারে, কে পারে না ।এসব নিয়েই বেশি কথা হচ্ছে। কেউ কাউকে ছোট করছে, কেউ নিজেরে বড় প্রমাণ করতে ব্যস্ত, আবার কেউ এমনভাবে কথা বলে যেন ৭ দিনে Barista হয়ে সব করা সম্ভব।
সত্যি বলতে, এসব দেখে খারাপ লাগে।
Barista হওয়া শুধু একটা ভালো আর্ট করতে পারার নাম না। এর পিছনে অনেক প্র্যাকটিস, ভুল, ধৈর্য আর শেখার গল্প থাকে। কেউ ৬ মাসে শেখে, কেউ ২ বছরে শেখে। তাই কারো আজকের কাজ দেখে তাকে বিচার করা ঠিক না। শেখার কেনো শেষ নাই।
আর একটা বিষয়, না জেনে ভুল তথ্য দেওয়া বন্ধ করা দরকার। কারণ একজন নতুন Barista যখন এসব দেখে, তখন সে বুঝতেই পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। এতে ব্যক্তির চেয়ে ইন্ডাস্ট্রিরই বেশি ক্ষতি হয়।
আমরা যদি সত্যি Coffee Industry কে ভালোবাসি তাহলে একে অপরকে টেনে নামানোর চেয়ে তুলে ধরার চেষ্টা করাটাই ভালো মনে করি। । ভুল হলে ধরিয়ে দিই, কিন্তু অপমান করে না। কেউ ভালো করলে তাকে সম্মান দিই, কারণ তার পরিশ্রমও আমাদের মতোই।
দিন শেষে আমরা সবাই Barista। কারো শত্রু না।
আজ আমি যা পারি, একদিন পারতাম না। আজ যে পারছে না কাল সে হয়তো আমার চেয়েও ভালো করবে।
তাই আসেন, কে ভালো কে খারাপ এই তর্ক বাদ দিয়ে শেখার দিকে মন দিই আর পারলে coffee industry কে এগিয়ে নিয়ে যাই সবাই মিলে।
Beans & Brews