22/05/2026
একটু আগে দেখলাম , চট্টগ্রামের বাকলিয়ায় ৩ বছরের শিশু**র ধর্ষ*ণ*কা*রীকে নিয়ে পুলিশ ও জনতার ভেতর সংঘর্ষ চলছে ।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে জনতার উপর
ধর্ষ*ককে জনতার হাত থেকে উদ্ধার করতে ।
কিন্তু ধর্ষ**ককে উদ্ধার করা যায় নি ।
জনতার অনেকেই আহত হয়েছে । সাংবাদিক আহত হয়েছে । তারা হাসপাতালে ।
হাসপাতালে সেই শিশু ও যাকে ধ**র্ষ*ণ করা হয়েছে।
সবশেষে দেখলাম , জনতা এখন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ।
আমি বলি , এই যে জনতার নিজের হাতে ধর্ষ*কের বিচার করতে চাওয়া , পুলিশের টিয়ারশেল - রাবার বুলেটকেও পরোয়া না করা -
এসবের জন্য আমাদের বিচার ব্যবস্থার নপুংসকতাই দায়ী । এসবই হওয়ার ছিলো ।
সবারই মনে এই ধারণা জন্মাইছে , এই বিচার ব্যবস্থা ধর্ষ*কের বিচার করতে পারবে না । তার বিচার আমরাই করবো । আমরাই হারকিউলিস!
সবাই এই অথর্ব বিচার ব্যবস্থার সিস্টেম বদলাইতে চাইছে । কারণ ,
Every Citizen has witnessed Gladstone saying , " Justice delayed is Justice denied."
অনেকেরই দাবি ছিলো , প্রচলিত বিচার ব্যবস্থা যেহেতু হচ্ছে না , আসামীকে প্রকাশ্যে ফাঁ*সি দেওয়া হোক ।
রামিসার প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে এই কথা জানানো হইলো সংবাদ সম্মেলনে ।
তিনি মিষ্টি হেসে উত্তর দিলেন ,
"এটা মধ্যযুগীয় ব্যবস্থা । আমরা এখন মধ্যযুগে নাই । আমরা এখন আধুনিক যুগে । "
অথচ ইরানে ক্ষেত্র বিশেষে শুধুমাত্র সতর্কতা জারির জন্যই ধ**র্ষককে প্রকাশ্যে ফাঁ**সি দেয় ।
আই রিপিট , শুধুমাত্র ' জনগণরে সতর্ক করার জন্য, "ধর্ষ*ণ করবা , ফাঁ**সিতে ঝুলাইয়া দিমু । "
এখন ইরান কি মধ্যযুগে পড়ে আছে ? সৌদি কি মধ্যযুগে পড়ে আছে ?
আচ্ছা - ধরে নি ইরান মধ্যযুগে পড়ে আছে , আর আমরা আধুনিক যুগে আছি ।
কিন্তু আমাদের হাতে আবার দ্রুত বিচার নিষ্পণ্ন করার সমাধানও নেই ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,
'এখন তো দেশের ৬৪ জেলায় শিশু ধর্ষ*ণের জন্য আলাদা করে ট্রাইবুন্যাল গঠন করা সম্ভব না ।
রেভিনিউর বিষয় আছে । জনবলের বিষয় আছে । তারপর দেখা গেলো মামলা কোথাও দশটা হয়েছে , কোথাও ৫ টা হয়েছে , কোথাও আবার হয় নাই । "
মানে তিনি ভয়ে আছেন ,
"দেশের কোথাও যদি ধর্ষ*ণের জন্য আলাদা ট্রাইবুন্যাল গঠন করা হয় , সেখানে যদি ধর্ষ**ণ না হয় তাহলে সেটা লস প্রজেক্ট হবে। এটা রাষ্ট্রের বাড়তি ঝামেলা । '
এই হইলো দেশের ক্ষমতায় থাকা একটা দলের দূরদর্শী চিন্তা ও নারীর নিরাপত্তা নিয়া ভাবনা ।
কিন্তু পৃথিবীর আর কোথাও কি এই ধরনের ট্রাইবুন্যাল গঠন করা হয় নাই?
যারা বলে , হাসিনার আমলে সালাউদ্দিন ভারতে পালাইয়া ছিলো , আমার মনে হয় তারা ভুল বলে ।
সালাউদ্দিন ১৭ বছর ভারতে থাকলে জানার কথা ,
ভারতের প্রায় রাজ্যেই ধর্ষ*ণ , নারী নির্যা**ত*ন , শিশু নির্যা*তনের জন্য " Fast Track Court " ট্রাইবুন্যাল চালু আছে ।
কোথাও ধর্ষ*ণ হইছে ?
এই আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হইবো ।
গত এক দশকে এই আদালত ভারতে লাখেরও বেশি মামলা নিষ্পত্তি করেছে ।
২০১২ সালে দিল্লীর বিখ্যাত গ্যাং রে*প ও মা*র্ডার কেসের পর ভারত এই ট্রাইবুন্যাল গঠন করে ।
দিল্লী , মহারাষ্ট্রে , উত্তর প্রদেশের মতো বড় রাজ্যগুলোতে " FTC" কে বেশি সক্রিয় করা হয়েছে যাতে অপরাধের সাথে দ্রুত পাল্লা দিয়ে বিচার হয় ।
আর আমরা ভয়ে আছি লস প্রজেক্ট নিয়ে ।
কারণ আমরা মধ্যযুগে নাই । আধুনিক যুগে আছি ।
তারেক রহমান সাহেবকে বলি অথবা বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী , যারা আমাকে গালি দিতে প্রস্তুত হচ্ছেন ,
"ধর্ষ*ণ ইস্যুকে অবহেলা করা বিএনপির একটা চরম বোকামি হবে । রাজনৈতিক এনালাইসিসে যান । পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে তৃণমূলের ক্ষমতা হারানোর কারণগুলো দেখুন।
দেখবেন একটা পয়েন্ট জ্বলজ্বল করে জ্বলছে ,
"মেডিকেল কলেজের মৌমিতা ধর্ষ*ণের বিচার না হওয়া । "
দেশের অর্ধেক নারী যদি বিশ্বাস করতে শুরু করে , প্রচলিত সরকার নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের ভোটব্যাংক বদলে যাবে ।
তারপর দেশের তিনভাগের এক ভাগ পুরুষও যদি বিশ্বাস করতে শুরু করে , এই সরকার আমার মেয়ের , আমার স্ত্রীর , আমার বোনের , মায়ের নিরাপত্তা দিতে পারছে না ।
সে আর দ্বিতীয়বার আপনাকে চাইবে না ।
ভাবুন , কাজ করুন । ইতোমধ্যে দেশের অনেক জায়গায় আন্দোলন হচ্ছে ।
আমরা চাই না জনতাই হারকিউলিস হয়ে যাক , তাহলে রাষ্ট্র নরকে পরিণত হবে ।
আমরা চাই আমাদের আইনই ধর্ষ*কদের জন্য হারকিউলিস হয়ে উঠুক.....
লেখাঃ "আলোকশূন্য নক্ষত্র'