25/09/2026
জানেন? আমাদের একটা ওয়েবসাইট হয়েছে 🥹
মাশরুম নিয়ে কাজ শুরু করেছিলাম ঠিকই, কিন্তু মনে একটা প্রশ্ন ছিল—
⛔ বাংলাদেশে মাশরুম চলবে?
⛔ মানুষ কি মাশরুম কিনবে?
⛔ খাবে?
⛔ পছন্দ করবে?
সত্যি বলতে, এর উত্তর তখন আমাদের জানা ছিল না। শুধু নিজের ভালো লাগা থেকে, নিজের বিশ্বাস থেকে দাঁত কামড়ে পড়ে ছিলাম।
তারপর একটা সময় মনে হলো—
শুধু কাঁচা মাশরুম নিয়ে থাকলে তো সারা দেশের সব মাশরুমপ্রেমীদের কাছে পৌঁছানো সম্ভব হবে না। সেখান থেকেই শুরু হলো ড্রাই মাশরুম নিয়ে আমাদের স্কেল-আপ।
আর তারপর যা হয়েছে, সেটা সত্যিই আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল।
✅ অর্ডার আসতে শুরু করলো।
✅ তারপর আরও অর্ডার।
✅ তারপর আরও......
অর্ডার প্যাক করা, নাম-ঠিকানা লেখা, কুরিয়ারে এন্ট্রি দেয়া, প্রোডাক্ট মিলানো—সবকিছুই ছিলো মেনুয়াল। আর একারনে ভুলও করতাম প্রচুর 😅
ভুল প্রডাক্ট পাঠানো, ভুল ঠিকানায় পাঠানো, ভুল এমাউন্টে পাঠানো, আজকে পার্সেল রিসিভ করা কাস্টমারকে কালকে আবার পার্সেল পাঠানো.....এগুলো আমাদের প্রায় প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল 🫣
কষ্ট যেমন হয়েছে এসব ভুলের মাশুল দিতে দিতে তেমনি সম্ভাবনাটা আমরা দেখতে পেয়েছিলাম। তাই এত বাধা থাকা সত্ত্বেও আমরা এই সেক্টর ছেড়ে যাইনি।
বরং ২০২৬ সালকে আমরা নিজেদের জন্য স্কেলআপের বছর হিসেবে দেখেছিলাম। সেই যাত্রারই আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আজ। আলহামদুলিল্লাহ, F-Commerce থেকে E-Commerce-এ পা রেখেছি ভাই 🥰
তবে F-Commerce-এর একটা দারুণ ব্যাপার ছিল। আপনাদের সঙ্গে Messenger-এ অনেক কথা বলতাম। মাশরুম নিয়ে আপনাদের আবেগের কথা শুনতাম। কে কীভাবে রান্না করেছেন সেটা জানতাম। নিয়মিতভাবে আপনাদের কাছ থেকে রেসিপির ছবি পেতাম। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের খুব ভালো লাগতো 🥺
E-Commerce-এ এসে হয়তো সেই কথোপকথনটা একটু কমে যাবে। কিন্তু পুরোপুরি বন্ধ হচ্ছে না। আমরা আগের মতোই Messenger আর WhatsApp-এ একটিভ থাকছি।
তাই যখনই মনে হবে—“যাই, কয়েকটা মাশরুমের রেসিপির ছবি দিয়ে আসি।” নির্দ্বিধায় নক করবেন। আগের মতোই শেয়ার করবেন রেসিপির ছবি- ভিডিও গুলো 🤗
আপাতত আমাদের ওয়েবসাইটটি একটু ঘুরে দেখুন। ফিডব্যাক জানান। প্রয়োজন মনে করলে ঝটপট অর্ডার করেও নিতে পারেন।
কম্বো প্যাকগুলোতে বেশ বড় বড় এমাউন্টের ডিসকাউন্ট দেয়া আছে কিন্তু🫵😎
FirstChoice