Eco food

Eco food অরিজিনাল পণ্যের নিশ্চয়তায়, আমরা আছি আপনার পাশে 🌿

🐝মধুর উপাদানমধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক...
31/10/2024

🐝মধুর উপাদান

মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

🐝মধুর উপকারিতা

💧শক্তি প্রদায়ী
💧হজমে সহায়তা
💧কোষ্ঠকাঠিন্য দূর করে
💧ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় করে
💧অনিদ্রা দূর করে
💧যৌন দুর্বলতা দূর করে
💧পাকস্থলীর সুস্থতায় সহায়তা করে
💧দৃষ্টিশক্তি বাড়ে
💧হজমে সহায়তা করে
💧রক্ত পরিষ্কারক ও রক্ত উৎপাদনে সহায়তা করে
💧রোগ প্রতিরোধশক্তি বাড়ায়

🌿🌿জেনে রাখুন খেজুরের ১০ উপকারিতা খেজুর শুধু খেতেই সুস্বাদু না, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। তাই স্বাস্থ্যসচেতন মানুষের...
21/10/2024

🌿🌿জেনে রাখুন খেজুরের ১০ উপকারিতা

খেজুর শুধু খেতেই সুস্বাদু না, এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। তাই স্বাস্থ্যসচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড। যাঁরা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক, তাঁদের জন্য খেজুর সেরা বিকল্প। সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে। খেজুরে আছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজসহ বিভিন্ন পুষ্টি উপাদান। এবার জেনে নিন খেজুরের স্বাস্থ্যগত উপকারিতা

১. খেজুর রক্তনালির জন্য ভালো। খেজুর খেলে ধমনি পরিষ্কার থাকে। রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না। ফলে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

২. গবেষণায় দেখা গেছে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যকৃৎ ভালো থাকে ও শক্তিশালী হয়।

৩. খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে, যা হৃদ্রোগ প্রতিরোধ করে এবং এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমায়।

৪. খেজুরে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুব ভালো। ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ করে। খেজুরে লুটেনিন ও জেক্সানথিনও রয়েছে। এগুলো চোখকে সুরক্ষিত রাখে।

৫. ইফতার ছাড়াও বছরের বাকি সময় নাশতার একটি ভালো পদ হতে পারে খেজুর। খেজুরে চিনি আছে, যা শরীরকে শক্তি দেয়। নাশতা হিসেবে বাদামের সঙ্গে খেজুর খেলে আরও বেশি শক্তি পাওয়া যায়। কারণ, বাদামে থাকা ফ্যাট খেজুরের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। যে কারণে খেলোয়াড়দের খাদ্য তালিকায় এ–জাতীয় খাবার থাকে।

৬. খেজুর বদহজম রোধ করে। কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে। খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে।

৭. খেজুরে ম্যাগনেশিয়াম আছে, যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয়। এ ছাড়া খেজুরের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে। ফলে সংক্রমণ হওয়ার আশংকা কমে যায়।

৮.খেজুর ফ্রুকটোজের (ফলে থাকা একধরনের প্রাকৃতিক চিনি) একটি উৎস। এ উপাদানের কারণে খেজুর খুবই মিষ্টি। খেজুরে অনেকগুলো পুষ্টি উপাদান, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি কোনো রেসিপিতে সাদা চিনির দারুণ বিকল্প হতে পারে।

৯. রক্তাস্বল্পতার ওষুধ হিসেবে কাজ করে খেজুর। খেজুরে রয়েছে প্রচুর আয়রন। খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্তস্বল্পতার মতো রোগ থেকে রক্ষা করে।

১০. নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী।


via@prothomalo

"করোসল (corossol), ক্যান্সার প্রতিরোধক ফল"করোসলের Common Names: “soursop” এবং Scientific Name: Annona muricata. এই ফলটি ...
19/10/2024

"করোসল (corossol), ক্যান্সার প্রতিরোধক ফল"

করোসলের Common Names: “soursop” এবং Scientific Name: Annona muricata. এই ফলটি আতা ফলের মতো খাওয়া ছাড়াও পানীয় এবং শরবত হিসেবে গ্রহণ করা যায়।

করোসল ফলের ঔষধি গুনাগুণঃ বিজ্ঞানীরা বলছেন, এই ফল ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এই ফল খেলে ক্যান্সাররোগীর কেমোথেরাপির প্রয়োজন হয় না। এ ফল ক্যান্সার সেলের মৃত্যু ঘটাতে কেমোথেরাপির চেয়ে এটি ১০ হাজার গুণ বেশি শক্তিশালী। করোসল গাছে রয়েছে অ্যানোনাসিয়াস অ্যাস্টোজেনিন নামে এক ধরনের যৌগ। এই যৌগ ক্যান্সারের কোষের বৃদ্ধি রুখে দেয়, যা কেমোথেরাপি করে। ফলে ক্যান্সার কোষ আর বাড়তে পারে না। এছাড়া নিয়মিত এই ফল খেতে পারলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। শরীরও চাঙ্গা থাকে এবং দুর্বল ভাব আসে না। রক্তকে শোধিত করতেও এই ফলের গুণ অনস্বীকার্য। শুধু ফলই নয়, এই গাছের ছাল ও পাতায় লিভার সমস্যা, আর্থরাইটিস ও প্রস্টেটের সমস্যায়ও নিরাময় হয়ে যায়।

🌾 চালের পুষ্টিগুণ💪 ১০০ গ্রাম সিদ্ধ চালের ভাত থেকে আপনি যে পুষ্টি পাবেন!১২৩ গ্রাম ক্যালরি,২৬ গ্রাম কার্বোহাইড্রেট,১ গ্রাম...
18/10/2024

🌾 চালের পুষ্টিগুণ

💪 ১০০ গ্রাম সিদ্ধ চালের ভাত থেকে আপনি যে পুষ্টি পাবেন!

১২৩ গ্রাম ক্যালরি,
২৬ গ্রাম কার্বোহাইড্রেট,
১ গ্রাম ফ্যাট, এবং
প্রোটিন ৩ গ্রাম।

💪 ১০০ গ্রাম আতপ চালের ভাত থেকে আপনি যে পুষ্টি পাবেন!

১৪০ গ্রাম ক্যালরি,
৩১ গ্রাম কার্বোহাইড্রেট,
২ গ্রাম ফ্যাট এবং
প্রোটিন ৫ গ্রাম।

#ভিতামিন

❤️❤️আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ দেখে আমরা মুগ্ধ
26/09/2024

❤️❤️আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ দেখে আমরা মুগ্ধ

👩‍⚕️জেনে রাখুন ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার-করার উপকারিতাঅলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের নি...
24/09/2024

👩‍⚕️জেনে রাখুন ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার-করার উপকারিতা

অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের নিয়মিত যত্নে তেলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। নানান ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল আমাদের মুখে বয়সের ছাপ দূর করতেও কাজ করে।

🌱ত্বকের আর্দ্রতা রক্ষা
🌱ত্বকের ক্ষতিগ্রস্ত টিস্যু ঠিক করতে
🌱মুখের সজীবতায়
🌱বয়সের ছাপ দূর করতে
🌱ত্বক পরিষ্কার রাখতে


via@thedailystar

🌿🌿জেনে নিন তুলসী পাতার গুণাগুণবৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন ...
23/09/2024

🌿🌿জেনে নিন তুলসী পাতার গুণাগুণ

বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এ ছাড়া জ্বরের সময়ও তুলসী পাতা খুব উপকারী। বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচি দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতড়ি শুকিয়ে ওঠে।

ক্যানসার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিওপ্রটেকটিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং এপিজেনিন ক্যানসারের বিরুদ্ধে খুবই কার্যকরী। অগ্ন্যাশয়ে যে টিউমার কোষ দেখা দেয়, তা দূর করতেও তুলসী উপকারী। ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুব কার্যকরী।

ত্বকের যত্নের জন্যও তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। তুলসী পাতায় থাকা ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টি–অক্সিডেন্টের কাজ করে, যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়।


via@prothomalo, image sourse@healthifyme

ডাবের পানি পানে মেলে প্রশান্তি 🌿
20/09/2024

ডাবের পানি পানে মেলে প্রশান্তি 🌿

15/09/2024

📌📌ওজন বৃদ্ধি সহজ!

👩‍⚕️আপনি কি ওজন বৃদ্ধিতে আগ্রহী, কিন্তু খাবার বা ব্যায়ামের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না? আমাদের ওয়েট গেইন মিল্ক শেক ওজন বৃদ্ধির জন্য বিশেষভাবে তৈরি প্রাকৃতিক উপাদানের ভরপুর, যা আপনার শরীরকে দ্রুত পুষ্টি শোষণে সাহায্য করে এবং পেশি বৃদ্ধিতে সহায়তা করে।

Address

Banani
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Eco food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share