স্বাদের সন্ধানে

স্বাদের সন্ধানে Cooking is not my hobby,, It's my passion 🤍

যাহাকে ভালবাসি,সে যদি ভাল না বাসে, এমনকি ঘৃণাও করে—তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস ক...
27/08/2026

যাহাকে ভালবাসি,
সে যদি ভাল না বাসে,
এমনকি ঘৃণাও করে—তাও বোধ করি সহ্য হয়।
কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। 💔

পূর্বেরটা ব্যথাই দেয়,
কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। 🥀

— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🖋️📖
সংগৃহিত।।

Home made cake 🌸

মেয়ে মানুষ আষাঢ় মাসে এক জোড়া দোলনচাঁপা না পাওয়ার আফসোস করে! সারাজীবনে কখনো পার্টনার চিঠি দেয় নাই বলে কষ্ট পায়!সঙ্গ...
10/08/2026

মেয়ে মানুষ আষাঢ় মাসে এক জোড়া দোলনচাঁপা না
পাওয়ার আফসোস করে! সারাজীবনে কখনো পার্টনার
চিঠি দেয় নাই বলে কষ্ট পায়!

সঙ্গী তার পছন্দের রং জানে না বলে দুঃখ পায়! কিন্তু একটা
মেয়েরেও দেখলাম না রোল্যাক্স ঘড়ির জন্য দুঃখ করতে!
অথবা ডিওরের ফাউন্ডেশন কিনে না দেয়ার জন্য কষ্ট
পাইতে!পার্টনারের বি এম ডাব্লিউ নাই বলেও কেউ
আফসোস করলো না!

কি অদ্ভুত! আম্মা বলতেন মানুষ বড় বড় স্বপ্ন দেখে ঠিকই
কিন্তু সেগুলা পূরণ না হলেও জীবন চইলা যায়! কিন্তু
ছোটো ছোটো স্বপ্ন? সেগুলা ভেঙে গেলে মানুষ ফুরায়ে যায়!
এই জন্যই হয়তো হুমায়ন আজাদ লিখেছিলেন,"আমি
সম্ভবত খুব ছোটো কিছুর জন্যই মরে যাবো।।
সংগ্রহিত।

03/08/2026

Diet food 🫩

Home Made cake..
30/07/2026

Home Made cake..

09/12/2025

স্বামীর হাতে বানানো,,সরিষা শাকের মোগলাই পরোটা 🤤🥰
09/12/2025

স্বামীর হাতে বানানো,,
সরিষা শাকের মোগলাই পরোটা 🤤🥰

27/10/2025

সূরাঃ আল-মায়িদাহ [5:18]

وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَٰرَىٰ نَحْنُ أَبْنَٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّٰٓؤُهُۥ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَإِلَيْهِ ٱلْمَصِيرُ

ওয়াকা-লাতিল ইয়াহুদুওয়ান নাসা-রা-নাহনুআবনাউল্লা-হি ওয়া আহিব্বাউহূ কুল ফালিমা ইউ‘আযযিবুকুম বিযুনূবিকুম বাল আনতুম বাশারূম মিম্মান খালাকা ইয়াগফিরু লিমাইঁ ইয়াশাউ ওয়া ইউ‘আযযিবুমাইঁ ইয়াশূউ ওয়া লিলল্লা-হি মুলকুছছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়ামা-বাইনাহুমা; ওয়া ইলাইহিল মাসীর।

ইহুদী ও খ্রীষ্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমারও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
(Both) the Jews and the Christians say: We are sons of Allah, and his beloved. Say: Why then doth He punish you for your sins? Nay, ye are but men,- of the men he hath created: He forgiveth whom He pleaseth, and He punisheth whom He pleaseth: and to Allah belongeth the dominion of the heavens and the earth, and all that is between: and unto Him is the final goal (of all)

প্রয়োজনীয় কিছু দোয়া 🤍
28/08/2025

প্রয়োজনীয় কিছু দোয়া 🤍

"আলোকছায়ার ফাঁদে: একটি অনলাইন প্রতারণার চিত্রকথা"রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে পড়ে, ঘুমন্ত দেয়ালের ফাঁক...
06/08/2025

"আলোকছায়ার ফাঁদে: একটি অনলাইন প্রতারণার চিত্রকথা"
রাত গভীর হলে যখন শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে পড়ে, ঘুমন্ত দেয়ালের ফাঁকে ফাঁকে তখনো জেগে থাকে কিছু নিঃশব্দ শিকারি। তারা নয় ছিনতাইকারী, নয় চোর—তারা এক অন্যরকম লুটেরা, যারা ঢুকে পড়ে আপনার যাপিত জীবনের অন্দরমহলে, কেড়ে নেয় আপনার আস্থা, সম্মান, অর্থ, এমনকি আপনার পরিচয়।

এই শিকারিরা আপনার জানালার পাশে এসে দাঁড়ায় না, তারা আসে ইনবক্সের ভেতর দিয়ে। আর তার হাতছানি হয় এক সুদর্শনা নারীর ছবিতে মোড়ানো এক ফাঁদ—যা দেখতে যতটা কোমল, অন্তরে ততটাই করাল।

প্রথম দৃশ্যপটে সে আসে এক নরম ‘হ্যালো’ নিয়ে। নাম—‘পূজা’, ‘সিমরন’, কিংবা ‘মেঘলা’। আপনাকে সে জিজ্ঞেস করে—"Can you send me your WhatsApp number?" আপনি হয়তো ভাবেন, ‘এ আর এমন কী’—ব্যবসায়ী, সাংবাদিক, প্রভাবশালী কেউ হলে তো এসব আদান-প্রদান হরহামেশাই হয়। কিন্তু আপনি জানেন না, আপনি ঠিক এইখানেই তাঁর পাতা মায়াজালের প্রথম ধাপে পা রাখলেন।

এরপর...

হোয়াটসঅ্যাপে সে আপনাকে নানা প্রশ্ন করে—আপনার পেশা, বসবাস, ব্যবসার ধরণ, পরিচিতজন। কথার ফাঁকে ফাঁকে সে বোঝার চেষ্টা করে আপনি আর্থিকভাবে কতটা স্থিতিশীল। তার দৃষ্টির কেন্দ্রবিন্দু আপনি নন, আপনার ‘সামর্থ্য’।

পরবর্তী ধাপে, আসে চতুরতার বুনন। সে আপনাকে ছবি পাঠায়—আলোছায়ায় ভরা দৃষ্টিনন্দন কিছু মুহূর্ত। হয়তো কিছু ভিডিওও। আপনিও আবেগের তাড়নায় তাতে ‘লাইক’ দেন। হয়তো মুগ্ধ হয়ে বলেন, “You look nice!”

এই সময়েই আসে ভিডিও কলের প্রস্তাব। সে আর নিজের শরীর লুকিয়ে রাখে না। এক অস্বস্তিকর সাহসে আপনাকে সে টেনে নিয়ে যায় একান্ত আলাপে, যেখানে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন—এ সত্যি তো? না কি অভিনয়? আপনি বুঝে ওঠার আগেই আপনি তার চরকিতে ঘুরতে শুরু করেন।

আর যারা এই ধাপে সাড়া না দেন—তাদের জন্য অপেক্ষা করে আরেক ফাঁদ। তারা পায় চাকরির অফার, অনলাইনে আয়ের প্রলোভন, ইউটিউব বা ইনভেস্টমেন্ট লিংকের ছলচাতুরি। আপনি সেই লিংকে ক্লিক করতেই, আপনার তথ্য চলে যায় তার দখলে।

তবে, সাম্প্রতিক কৌশল আরও শাণিত। এখন শুধু ব্ল্যাকমেইল নয়, পুরো ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়ার পাঁয়তারা!

আপনাকে বলবে—“আপনার ফোনে একটি কোড যাবে, সেটা শুধু ‘Ok’ করে দিন।”
আপনি কিছু না ভেবেই দিয়ে দিলেন। পরক্ষণেই সে চেয়ে বসে WhatsApp-এর পিন নম্বর। আপনি দিয়ে দিলে—অভ্যন্তরীণ দরজা খুলে দিলেন আপনি নিজেই। এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেইল—সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে।

সে পাল্টে ফেলে আপনার পাসওয়ার্ড। আপনার নামেই টাকা চাইতে শুরু করে প্রিয়জনদের কাছ থেকে। আপনি বুঝতেও পারবেন না কখন, কিভাবে আপনার ছবি, গোপন কথোপকথন, ব্যক্তিগত দলিল তার হাতে পৌঁছে গেল।

আপনার একটি ছোট ভুল, একটিমাত্র ক্লিক—পরিণত হলো জীবনভর অনুশোচনার বিষাক্ত সুরে। আপনি একাকী, ভীত, লজ্জিত—কারণ আপনি জানেন না কীভাবে বলবেন যে আপনি ভুল করেছিলেন।

এই প্রতারণার মূল চালিকা নারীসুলভ রূপ। তার আইডিগুলোতে you'll find খোলামেলা ছবি, কখনো নাম সনাতন রূপে, লোকেশন হয়তো ভা-র-ত দেখাবে। ১০ জনের মধ্যে ৮ জন তার ফাঁদে পা দিয়ে দেয়, কারণ তারা জানে—পুরুষের চোখে ‘সৌন্দর্য’ নামক দরজাটি খুলে দিলে ভিতরে প্রবেশ করা সহজ।

এই কাহিনী শুধু ফেসবুকে নয়—হোয়াটসঅ্যাপ, ইমু, ইনস্টাগ্রাম—সবখানেই চলছে।

এ যেন—এক রঙিন জাল, যার ভিতরে ঢুকলেই আর ফেরা হয় না সহজে। আপনি হতে পারেন শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক—তবুও এই জাল এড়ানো কঠিন, যদি না থাকে সজাগ চেতনা।

তাই জেনে রাখুন—
■ কোনো অপরিচিত আইডি থেকে মেসেজ এলে কখনোই ব্যক্তিগত নম্বর দেবেন না।
■ ভিডিও কলে যাওয়া, লিঙ্কে ক্লিক করা, ওয়ান-টাইম পিন (OTP) শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
■ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ‘Two Step Verification’ চালু রাখুন।
■ সন্দেহজনক মেসেজ বা ভিডিও প্রলোভন দেখলেই রিপোর্ট করুন।
■ আপনার সন্তান, ভাই, বন্ধু বা পরিবারের উঠতি তরুণদের সচেতন করুন এই প্রতারণা নিয়ে।

শেষ কথা—এই যুগে প্রতারণা হচ্ছে কৃত্রিম কোমলতার মুখোশে। যে ভালোবাসার মুখোশ পরে আসে, সে আসলে আপনাকে ভালোবাসে না—আপনার ভিতরটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। আপনি যদি প্রতারিত হন, অপরাধ আপনার না, অপরাধ অন্ধ বিশ্বাসের।

তাই আসুন, জেগে উঠি… জেনে রাখি—

“সুন্দরীর হাসির আড়ালে কখনও কখনও দাঁত বের করা হিংস্রতা লুকিয়ে থাকে।”

আমরা যদি না জানি, তবে হারিয়ে যাবে শুধু আমাদের তথ্য নয়—হারিয়ে যাবে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, ও এই জীবনের শান্তি।

📢 সচেতন হোন, শেয়ার করুন—আরও অনেককে বাঁচান এই ডিজিটাল দানবের হাত থেকে।

Siza 🦋

কি ভয়ংকর অবস্থা 😓 সতর্কতা 📍বিরল মানুষ 😑একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা হয়েছে।।  সাসপেক্টেড ড্রাগ র...
04/08/2025

কি ভয়ংকর অবস্থা 😓 সতর্কতা 📍বিরল মানুষ 😑

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা হয়েছে।। সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই একটা নাপা খাইছে" পড়ে কোনো ড্রাগের হিষ্ট্রি পাওয়া গেলো না 😔।

আমরা পেশেন্ট ভর্তি নিলাম এবং পরের দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করলো।শরীরের বিভিন্ন জায়গায় বুলাস লেশন(Bullous lesion-অনেকে ফুসকুড়ি বলে থাকেন) দেখা গেলো।এ ধরনের লেশন ড্রাগ রিএকশনেও হয় আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিতেও হতে পারে।।

যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিষ্ট্রি নাই এবং বুলাস লেশন হতে পারে ইমিউন বুলাস ডিজিজগুলোতে।কিন্তু বয়স এবং অন্যান্য লক্ষনের সাথে সে রোগও প্রমাণ করা যাচ্ছে না।

কনফার্মেশনের জন্য স্কিন ডিপার্টমেন্টের শরনাপন্ন হলাম।উনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথলজি এবং DIF(Direct Immunofluorescence) দিলেন।

ফাইনালি,বায়োপসিতে আসলো ড্রাগ রিএকশনের কারনেই হইছে।এবং সেই একটা ড্রাগের নাম "নাপা"।

যেহেতু নাপা মানুষ মুড়ির মত খায় এবং এটা একটা OTC(drugs you can buy without a prescription) ড্রাগ। তাই নাপার কারনে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিলো না।

"নিরীহ নাপা"ও মারনঘাতি হতে পারে এরকম কপাল হয়তো খুবই অল্পকিছু মানুষের আছে।পৃথিবীর বুকে এই ছেলেটাও সেই বিরল কিছু মানুষের একজন।

সংগ্রহিত পোস্ট

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when স্বাদের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share