Mofazzal Rs Arnob

Mofazzal Rs Arnob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mofazzal Rs Arnob, Grocers, Dhaka.

06/09/2024

***শারীরিক চাহিদা মিটে গেলে, একটা বয়সের পর ভীষণরকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে.....

মনে হয় মাঝেমধ্যে কেউ একজন থাকুক, যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে, যার কাছে হুটহাট আবদার করা যাবে। যাকে বারবার ভালোবাসি বললেও একঘেয়েমি লাগবে না....

শুধুমাত্র মনখারাপের সময় নয়, কেউ একটা খুব কাছের মানুষ থাকুক সবসময়, যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে ছাদে নিয়ে যাওয়া যাবে। একটা চাদরে জড়াজড়ি করে ছাদে বসে দুই চারটে কথা বলতে বলতে গোটা রাত কাটিয়ে দেওয়া যাবে....

যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে "শুনছো আমার চাকরিটা চলে গেছে, জানি না আমাদের সংসার কিভাবে চলবে! তোমায় আর সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো না।"....

আর সে অত্যন্ত যত্নে শাড়ির আঁচলে কান্না মুছিয়ে বলবে "তাতে কি হয়েছে! একবেলা ভাত কম খাবো, সংসারটা তো দুজনের নাকি, দুইটা বাড়ি আমি রান্নার কাজ বেশি করবো, তুমি চিন্তা করো না"!.....

একটা বয়স পেরোনোর পর একটা মানুষ লাগে যে যখনতখন ঘ্যানঘ্যান করতে করতে আবদার করবে "মেলা বসেছে পাশের মাঠে, তুমি অফিস থেকে ফিরলে যাবো একসঙ্গে, আজ তাড়াতাড়ি ফিরবা কেমন! কতদিন গরম জিলিপি খাই না, আমায় কিন্তু আজকে লাল নীল রঙের অনেকগুলো চুড়ি কিনে দিতে হইবে"......

কেউ একজন থাকুক আমাদের বুকের খুব কাছে, যার সাথে তুমুল ঝগড়া করা যায়, যার উপর রাগ কইরে মাটিতে থালাশুদ্ধু ভাত টেনে ফেলে দেওয়া যায়....

যার উপর তেজ দেখিয়ে গোমড়া মুখে দড়াম করে দরজার ছিটকিনি আটকে কান্নাকাটি করা যায়, তারপর সন্ধে হলে দুইটা বিস্কুটের সাথে সে যখন এক কাপ চা নিয়ে ঘরে ঢুকবে, তখন সব রাগক্ষোভ গলে জল হয়ে যাইবে....

কেউ একজন চাই, যে আমাদের সব পুরোনো ক্ষতের উপর মলম লাগিয়ে দেবে ধীরে ধীরে ফুঁ দিয়ে। আমরা দুই চোখ ভরে দেখবো তাকে, জল ছলকে উঠবে, একটা দীর্ঘনিঃশ্বাস পড়বে, একটা গাছের পাতা হালকা হাওয়ায় টুপ করে মাটিতে পড়বে....

আমরা মুখের আদল নামিয়ে তার বুকের ভেতর মাথা গুঁজে দেবো, তারপর বলবো "আমায় একটু জড়িয়ে ধরো".....

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য কোনো অনুভূতি জন্মায় না....

তখন ওই একটা নির্দিষ্ট মানুষের মুখের দিকে তাকিয়েই মনে হয় গোটা জীবনটা কাটাই কোনও একটা নির্জন দ্বীপে গিয়ে....

যেখানে আমরা দুজন দুজনের ভেতর ডুবে থাকতে পারবো, নিরিবিলিতে সুখ দুঃখের গল্প করে কাটিয়ে দিতে পারবো একটা লম্বা জীবন। কাঠের উনুনে দুটো ভাত ফুটিয়ে এক থালায় বেড়ে খেতে পারবো সবজি দিয়ে মেখে....

একটা বয়সে

06/09/2024

সিম কোম্পানির ফাশি

06/09/2024

সম্পর্ক নিয়ে,যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।

▪️সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না।
তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না।

এবার আসি মূল কথায়⬇️

▪️একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।
বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।

▪️বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।

▪️আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।

▪️এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না।নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।

▪️কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না।আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।

▪️আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না।

▪️এসব কথা গুলো যদি আপনি মানতে না পারেন,তাহলে আপনার জন্য সংসার নয়।আপনি কখনোই কোথাও সুখী হবেন না।

▪️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ গুলো।ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।

ফলো Mofazzal Rs Arnob

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mofazzal Rs Arnob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category