13/07/2026
আজ দুই মাস হয়ে গেল, তবুও মনে হয় মা, তুমি যেন এখনও বাসায় আছো। বারবার মনে হয়, এই বুঝি মোবাইলে ভিডিও কল দিয়ে বলবে, “কি আম্মা, ভুলে গেছেন?” এই বুঝি হাসিমুখে সামনে এসে দাঁড়াবে। কিন্তু এটাই আল্লাহর বিধান—একদিন সবাইকেই তাঁর কাছেই ফিরে যেতে হবে।
হে আল্লাহ, আমার প্রিয় মাকে ক্ষমা করে দিন। তাঁর কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বাগান বানিয়ে দিন। তাঁর সব গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। কিয়ামতের দিন আমাদের আবার জান্নাতে একত্রিত করুন। আমীন।
দোয়া (উচ্চারণ):
আল্লাহুম্মাগফির লি উম্মি ওয়ারহামহা, ওয়া আফিহা ওয়া'ফু আনহা, ওয়াজআল কবরাহা রাওদাতান মিন রিয়াদিল জান্নাহ, ওয়া আসকিনহাল ফিরদাউসাল আ'লা। আমীন।