08/12/2024
উছিলা -- একটি আরবী শব্দ।
উছিলা শব্দের প্রকৃত অর্থ হইল মাধ্যম ' অর্থাৎ উপায় বা উপকণ।
আল্লাহ্ পাক গাফুরুর রাহিম আলেমুল গায়েব তিনি অদৃশ্য হইলেও উছিলার দ্বারা তাঁহার নৈকট্য লাভ করা সম্বব।
সুতরাং আলেমুল গায়েব আল্লাহ্ কে পাইতে হইলে প্রথমে তাহার উছিলা সন্ধান করিতে হইবে।
মহান আল্লাহ্ পাক রহমানের রাহিম পবিত্র কোরআন পাকে বলেনঃ
(সুরা মায়িদাহ, আয়াত-৩৫,রুকু--৬)
ইয়া আইয়ু আল্লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাসু এলাইহেল ওয়াসিলাতা ওয়াজাহেদু ফি সাবিলিহি লায়াল্লাকুম তুফলেহুন।
অর্থঃ- হে ঈমানয়ালা তোমরা আমাকে ভয় কর এবং আমার নৈকট্য লাভের জন্য উছিলা অন্বেষন কর এবং জেহাদ কর তোমরা মুক্তি পাইবে।
উক্ত কোরআন বিধান মতে আল্লাহ্ পাক বলিয়াছেন আমাকে পাইতে হইলে উছিলা সন্ধান কর।
এখন গভীর চিন্তার বিষয় এইযে আল্লাহ্ পাক উছিলা অন্বেষন করিতে বলিয়াছেনঃ তবে তাহার উছিলা কি বস্তু।
কিছু লোক পবিত্র কোরআন শরীফ'কে আল্লাহর উছিলা মনে করে থাকেন।
কোরআন শরীফ যদি উছিলাই হইত তাহা হইলে মহান আল্লাহ্ পাক বলিতেন আমাকে পাইবার জন্য কোরআন পাঠ করো।
কিন্তু মহান আল্লাহ্ তায়ালা তাহা বলেন নাই তিনি কোরআনের মাধ্যমে গোষণা করিয়াছেন যে।
আমাকে পাইতে হইলে উছিলা অন্বেষণ বা খোঁজ কর। সুতরাং কোরআন শরীফ উছিলা হইতে পারেনা।
মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের লেবাস পরিধান করলেই যদি মুসলমান হওয়া যেতো, তবে আল্লাহ্ পাক এই বাণী নাযিল করতেন না--
"হে আমানুগণ! আল্লাহর বিরাগভাজন কে ভয় কর যেমনভাবে ভয় করা উচিত।
তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ কর না।"
(সুরা আলে ইমরান, আয়াত ১০২)
✍~~~~~~® @√