USARU MART BD

USARU MART BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from USARU MART BD, Grocers, Kapasiya gazipur, Dhaka.

খেজুরের রিভিউ।আলহামদুলিল্লাহ আপনাদের সন্তুষ্টি আমাদের সাহস যোগায়।সামনে বাড়তে ভরসা পাই।আপনাদের টেবিলে কবে নাগাদ আমাদের ...
06/08/2026

খেজুরের রিভিউ।
আলহামদুলিল্লাহ আপনাদের সন্তুষ্টি আমাদের সাহস যোগায়।
সামনে বাড়তে ভরসা পাই।

আপনাদের টেবিলে কবে নাগাদ আমাদের এই খেজুর শোভা পাবে???

যমযম থ্রি পিস
03/08/2026

যমযম থ্রি পিস

🌴 আজওয়া প্রিমিয়াম খেজুর — একটি সত্য কথাএকটা সত্য কথা বলি।আমাদের দেশে অনেক সময় ভালো মানের পণ্যের যথাযথ মূল্যায়ন হয় ন...
23/07/2026

🌴 আজওয়া প্রিমিয়াম খেজুর — একটি সত্য কথা

একটা সত্য কথা বলি।

আমাদের দেশে অনেক সময় ভালো মানের পণ্যের যথাযথ মূল্যায়ন হয় না। এর অন্যতম কারণ হলো—আমরা অনেকেই শুধু দামের তুলনা করি, কিন্তু মানের তুলনা করি না।

ধরুন, একটি আসল প্রিমিয়াম মানের আজওয়া খেজুরের দাম ৩,০০০ টাকা। স্বাভাবিকভাবেই আপনি এক দোকান দেখে কিনবেন না; বিভিন্ন জায়গায় দাম ও মান যাচাই করবেন। আমরাও তাই করি।

কিন্তু বাস্তবতা হলো, কিছু বিক্রেতা উপরে ভালো মানের খেজুর সাজিয়ে রাখেন, আর নিচে নিম্নমানের খেজুর মিশিয়ে দেন। এতে তাদের দাম কম রাখা সম্ভব হয়।

অন্যদিকে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একই মানের খেজুর দেওয়ার চেষ্টা করি। তাই মানের সঙ্গে আপস না করে অনেক সময় দামের ক্ষেত্রেও আপস করা সম্ভব হয় না।

আমাদের বিশ্বাস, ভালো পণ্যের আসল মূল্য তার মানেই।

তাই শুধু দাম নয়, মান, সততা এবং বিশ্বাসযোগ্যতাও যাচাই করে সিদ্ধান্ত নিন।

প্রিমিয়াম আজওয়া খেজুর কিনুন নিশ্চিন্তে—কারণ আমরা বিক্রি করি শুধু খেজুর নয়, বিশ্বাসও।

সুন্দরবনে মধুর এতো দাম ও চাহিদা কেন??সুন্দরবনের মধু  যা বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে...
10/07/2026

সুন্দরবনে মধুর এতো দাম ও চাহিদা কেন??

সুন্দরবনের মধু যা বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে সংগ্রহ করা হয়। এখানে সুন্দরবনের মধুর চারটি বিষয় বর্ণনা করার চেষ্টা করছি:

অনন্য স্বাদ:
সুন্দরবনের মধুর একটি স্বতন্ত্র গন্ধ রয়েছে যেটা লবণাক্ততা সহ ফুলের মিষ্টি ও তিতা রসের মিশ্রণে হয়ে থাকে। ম্যানগ্রোভ ফুলের অমৃত এবং সুন্দরবনের লোনা জলের কারণে এই অনন্য স্বাদ।(তিতা তিতা ভাব এটা কেওরা ফুলের রসে সাধারণত হয়)

উচ্চ পুষ্টিগুণ:
সুন্দরবনের মধু অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ। এটি ব্যাকটেরিয়াল এবং সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য উপকারী করে তোলে।
কারণ এখানকার মাটি সব ধরনের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার থেকে মুক্ত।ফলে সুন্দরবনের মধু শতভাগ অর্গানিক।

খাঁটি এবং প্রাকৃতিক:
সুন্দরবনের মধু সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে বন্য মৌমাছির মৌচাক থেকে আহরণ করা হয়, যা নিশ্চিত করে যে এটি কোনও ক্ষতিকারক রাসায়নিক সংযোজন থেকে মুক্ত।

সীমিত উৎপাদন:
ম্যানগ্রোভ বনে মধু আহরণের অসুবিধার কারণে সুন্দরবনের মধু সীমিত পরিমাণে উৎপাদিত হয়।
অসুবিধার মধ্যে অন্যতম হলো শংকা যা ক্ষণে ক্ষণে 🐅 🐅 🐅 বাঘের ভয় আর জীবনের ঝুঁকিতে পরিপূর্ণ। এই বিষয় টি সুন্দরবনের মধু কে বিরল করে তুলেছে। মূলতঃ এই কারণেই এই মধুর বাজারে এতো উচ্চ মূল্য ।
আসলে মূল্য ন্যয্যই কিন্তু অন্য মধুর সাথে তুলনা করলে একটু বেশি ই মনে হবে।
আর এটা কি ঠিক হবে "আপনি অন্য মধুর সাথে এর তুলনা করবেন??"

09/07/2026

মধুর উপকারিতা পেতে চাইলে লাগাতার ছয় মাস খান

চলেন আগে সত্যটা জানি তারপর মধু খাই
08/07/2026

চলেন আগে সত্যটা জানি তারপর মধু খাই

🙌সকালের এক গ্লাস পানিই কি হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি?🙌 🍯দিন শুরু করার অভ্যাসই বলে দেয় আপনার পুরো দিনটি কেমন কাটবে।...
16/06/2026

🙌সকালের এক গ্লাস পানিই কি হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি?🙌 🍯

দিন শুরু করার অভ্যাসই বলে দেয় আপনার পুরো দিনটি কেমন কাটবে। এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ খাঁটি মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করা কেন জরুরি?

মেটাবলিজম বুস্টার:👉এটি শরীরের বিপাক প্রক্রিয়াকে দ্রুত করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
🙌ডিটক্স (Detox)👉শরীর থেকে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে ভেতর থেকে শরীরকে সজীব রাখে।
🙌 এনার্জি লেভেল:👉 চিনিযুক্ত কফির বিকল্প হিসেবে এটি আপনাকে দেয় দীর্ঘক্ষণ কাজ করার প্রাকৃতিক শক্তি।
🙌হজমশক্তি:👉 প্রতিদিন সকালে এই মিশ্রণটি আপনার পরিপাকতন্ত্রকে শান্ত ও সচল রাখে।
🙌মনে রাখবেন:👉ফুটন্ত গরম পানিতে মধু দেবেন না, এতে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কুসুম গরম পানিই যথেষ্ট।
সকালটা হোক বিষমুক্ত এবং প্রাণবন্ত। আপনার প্রতিদিনের রুটিনে আজই যোগ করুন প্রকৃতির এই দান।

মধু নিয়ে ১ টা ডাহা মিথ্যা কথা, যা 90% মানুষ বিশ্বাস করে! 😱মিথ ১: খাঁটি মধু ফ্রিজে জমে নাসত্য: আসল মধুই ফ্রিজে রাখলে দানা...
10/06/2026

মধু নিয়ে ১ টা ডাহা মিথ্যা কথা, যা 90% মানুষ বিশ্বাস করে! 😱

মিথ ১: খাঁটি মধু ফ্রিজে জমে না

সত্য: আসল মধুই ফ্রিজে রাখলে দানা বেঁধে জমে যায়। এটাকে বলে ক্রিস্টালাইজেশন। কারণ মধুতে গ্লুকোজ থাকে কম অথবা বেশি। গ্লুকোজ থাকলে মধু জমবেই।

আরে ভাই আপনাকে যদি ফ্রিজে ভরে রাখি আপনিও কিন্তু বরফ হয়ে জমে যাবেন আর সেখানে এটা তো একটা তরল পদার্থ মাত্র।

Address

Kapasiya Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when USARU MART BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category