MH Food corner

MH Food corner This is pure homemade ,healthy food corner..

কার কার পছন্দ ,হাত তোলেন তো দেখি....
05/11/2024

কার কার পছন্দ ,হাত তোলেন তো দেখি....

Good Morning !❤️
04/11/2024

Good Morning !❤️

Have a sweet dream❤️
27/10/2024

Have a sweet dream❤️

✅সামনে আসছে শীত  আর শীতের ভিতর স্যুপ অনেক মজার, তাই নিয়ে আসলাম কয়েক রকম স্যুপ রেসিপি,   🍁☘️ ভেজিটেবল স্যুপ   🍀 উপকরণ -পে...
22/10/2024

✅সামনে আসছে শীত আর শীতের ভিতর স্যুপ অনেক মজার, তাই নিয়ে আসলাম কয়েক রকম স্যুপ রেসিপি,

🍁☘️ ভেজিটেবল স্যুপ

🍀 উপকরণ -

পেঁয়াজ বড় টুকরো করে কাটা
গাজর টুকরো- এক কাপ
বিনস- এক কাপ
মটরশুঁটি-হাফ কাপ
মাশরুম- এক কাপ
ব্রকোলি-এক কাপ
রসুন-বড় এক চামচ
অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো - এক চামচ
দুধ- হাফ কাপ
মাখন
অলিভ অয়েল

🍀 পদ্ধতি
কড়াইতে আগে হাফ চামচ মাখন আর হাফ চামচ অলিভ অয়েল দিন। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন আর সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নিন। সবজি সেদ্ধ হয়ে এলে অরিগ্যানো মিশিয়ে নিন। এবার হাফ কাপ দুধ আর হাফ কাপ জল মিশিয়ে ঢালুন। স্যুপ ঘন হয়ে এলে স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে সামান্য কনফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন।

🍁☘️ টমেটো স্যুপ

🍀 উপকরণ -
অলিভ অয়েল- ১ চামচ
পেঁয়াজ বড় করে কুচনো- হাফ কাপ
পাকা টমেটো- ৪ টে ( বড় মাপের)
রসুন কুচি
গোলমরিচ
মাখন

🍀 পদ্ধতি -
টমেটো আগে সেদ্ধ করে নিন। এবার খোসা ছাড়িয়ে ওর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন। কড়াইতে অলিভ অয়েল দিয়ে রসুন কুচি মেশান। নেড়ে চেড়ে টমেটো পিউরি দিন। স্বাদমতো নুন,চিনি মেশান। এবার এক কাপ দুধ দিন। দুঝ ফুটলে চিজ আর সামান্য অরিগ্যানো ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিন। চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন।

🍁☘️ বাঁধাকপির স্যুপ

🍀 উপকরণ -

একটি মাঝারি মাপের বাঁধাকপি (বড় ৪টে টুকরো)
পেঁয়াজ কোচানো
টমেটো কোচানো- ৪টে
ক্যাপসিকাম কুচি
গোলমরিচের গুঁড়ো
লেবুর রস- ৪ চামচ

🍀 পদ্ধতি -
একটি ডিপ প্যান গরম করে প্রথমে পেঁয়াজ রোস্ট করুন। গ্যাস একদম লো ফ্লেমে রাখুন। এবার ওতে বাঁধাকপি দিয়ে জল দিন। সামান্য নুন দিন। বাঁধাকপি সেদ্ধ হয়ে এলে টমেটো, গোলমরিচের গুঁড়ো, ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে দিন। ১০ মিনিট ফুটতে দিন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে নিন। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

🍁☘️ পালং আর মুসুর ডালের স্যুপ:

🍀 উপকরণ -
পালং শাক- ( দু আঁটি কোচানো)
মুসুরের ডাল- ৩ চামচ
গাজর কোচানো
পেঁয়াজ কুচি
রসুন কুচি
এক চামচ গাওয়া ঘি
কাঁচালঙ্কা
নুন

🍀 পদ্ধতি -
প্রেসার কুকারে পালং শাক আর মুসুর ডাল পরিমাণ মতো জল দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিন। একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার প্যানে গাওয়া ঘি দিয়ে গাজর কুচি পেঁয়াজ আর রসুন দিয়ে নেড়ে নিন। এবার ওই পালং শাকের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিন। সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি স্যুপ।

🍁☘️ চিকেন স্যুপ :

🍀 উপকরণ -
চিকেন- ৭০ থেকে ৭৫ গ্রাম
গাজর-বড় টুকরো করা
বিনস
ক্যাপসিকাম
টমেটো
বাঁধাকপি ( বড় ৪ টুকরো)
পেঁপে বড় টুকরো
ছোট আলু ( ইচ্ছে হলে তবেই)

🍀 পদ্ধতি -
চিকেন আগে থেকে লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রাখুন। এবার কড়াইতে এক চামচ অলিভ অয়েল দিয়ে গোটা গোলমরিচ,লবঙ্গ, দারচিনি, এলাচ দিন। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবজি মেশান। সবজি খানিক ভাজা হলে চিকেন দিয়ে ঢাকা দিন। তিন মিনিট পর পরিমাণ মতো জল দিন। ফুটে এলে গোলমরিচের গুঁড়ো আর সামান্য মাখন দিয়ে নামিয়ে নিন।


( কালেক্টেড, যেখান থেকে পেয়েছি লেখকের নাম ছিলনা।)

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Food corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share