Fusion by Farzu

Fusion by Farzu Alhamdulillah for Everything

09/01/2026

সম্পর্কে যদি টান না থাকে, তাহলে ভালোবাসাও একসময় নীরবে আলগা হয়ে যায়। শুরুতে কেউ টের পায় না, কিন্তু ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে। তাই প্রিয় মানুষটাকে জীবনের প্রথম অগ্রাধিকার দিতে হয়—কথায় নয়, কাজে।

বিশ্বাস ছাড়া সম্পর্ক টেকে না, ভরসা না থাকলে মন শান্ত থাকে না। সময় না দিলে দূরত্ব বাড়ে, আর সম্মান না থাকলে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। এই চারটা জিনিস—বিশ্বাস, ভরসা, সময় আর সম্মান—এই চারটাতেই একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে।

আর সবকিছুর চেয়েও জরুরি একটা বিষয় আছে—একে অপরকে বুঝতে শেখা। কথা না বলেও অনুভব করতে পারা, রাগের ভেতরের কষ্টটা ধরতে পারা, নীরবতার মানে বুঝতে পারাই আসল ভালোবাসা। সম্পর্ক বাঁচে বড় বড় কথায় না, বাঁচে এই ছোট ছোট বোঝাপড়াতেই।🩶

এইরকম কপাল কয়জনের হয়..? ফ্যামিলির সম্মতিতে শহরের এক বিরাট বড় লোকের ছেলের তাকে ঠিক হয় বিয়ে,কে জানতো সেই বড় লোকের ছে...
08/01/2026

এইরকম কপাল কয়জনের হয়..? ফ্যামিলির সম্মতিতে শহরের এক বিরাট বড় লোকের ছেলের তাকে ঠিক হয় বিয়ে,কে জানতো সেই বড় লোকের ছেলের পছন্দ ছিলো অন্য আরেক জনকে,বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানে বৌ সেজে বসে ছিলেন সাদিয়া, চারিদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বর কখন আসবে সেই অপেক্ষায়, কিছুক্ষণ পর বর চলে আসলে বরের পিছনে পুলিশ চলে আসে,পুলিশ বিয়ের অনুষ্ঠানে এসে বরকে তুলে নিয়ে যায় বর মাদক মামলায় অভিযুক্ত থাকার করণে..!
এই কথা শুনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে সাদিয়ার বাবা সবাইকে বলেন এই ব্যাপারে আমার মেয়েকে কেউ কিছু বলবেন না দয়া করে,কারণ আমার মেয়ে হার্টে বিরাট প্রবলেম আছে,এই কথা আমার মেয়ে শুনতে পেলে কষ্টে মারা যেতে পারে..!
তাই সাদিয়ার বাবা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একজন ছেলে খুঁজতে থাকেন শুধু মেয়ে সাদিয়া কে বাঁচিয়ে রাখার জন্যে, এদিকে বিয়ের খাওয়া দাওয়া শুরু হলে সাদিয়া তার এক বান্ধবীকে জিজ্ঞেস করে বর আসেনি এখনো ?
তখন সাদিয়ার বান্ধবী সাদিয়াকে বলেন বর আসতে আরো ৩০/৪০ মিনিট লাগবে রাস্তায় জ্যাম আটকা পরে আছে..! সাদিয়া তখন বান্ধবীকে বললো মামুন কি আমার বিয়েতে আসছে নাকি,আর এই মামুন হলো সাদিয়ার বয়ফ্রেন্ড..!
একটু পর সাদিয়ার বান্ধবী মামুনকে খুঁজে বের করলো, এবং সাদিয়ায় বাবার কাছে নিয়ে গেলো,গিয়ে বললো আঙ্কেল আমার কাছে একজন পাত্র আছে, ছেলেটি খুব ভালো এবং একজন সরকারি চাকরিজীবী,সাদিয়ার বাবা ছেলেকে দেখতে চাইলে সাদিয়ার বান্ধবী মামুন কে সাদিয়ার বাবার কাছে নিয়ে আসে, সাদিয়ার বাবা তখন মামুনকে সাথে করে নিয়ে একটি পার্লারে বর সাজিয়ে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দেন, সাদিয়া মামুনকে দেখে অবাক হলে বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি না আমাকে অন্য একজনের সাথে বিয়ে ঠিক করেছিলে ? তখন সাদিয়ার বাবা সাদিয়াকে বলেন মা রে, তোমার নসিবে যে থাকবে সে যতই দূরে থাকুন তুমি তাকে পাবে,এটা কেউ কাইড়া নিতে পারবেনা,এই কথা শুনে সাদিয়া কেঁদে উঠলে বাবা বলেন, আমি জানতাম এই ছেলেকে তুমি পছন্দ করতে, তাই তোমার মনের মানুষ আল্লাহ পাক তোমার কাছেই ফিরিয়ে দিয়েছেন,
আর একেই বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে..!
♥️🥀♥️

06/01/2026

তবুও মনে রেখো–
হাজার মান–অভিমান পেরিয়ে গিয়েও সত্যিকারের সম্পর্ক কোনোদিন ভেঙে যায় না!

দূরত্ব আসে, কিন্তু তা শেষ নয়!
দূরত্ব শুধু মানুষকে পরীক্ষা করে! সময় নেয়, নীরবতা বাড়ায়, ভুল বোঝাবুঝি তৈরি করে,তবুও টানটা মরে না!

শেষমেশ সেই টানই ফিরিয়ে আনে ঠিক সেই মানুষটাকেই–
যার কাছে হৃদয় একদিন নিঃশর্তভাবে সবকিছু ছেড়ে
আত্মসমর্পণ করেছিল..!'

মানুষ'টা আপনাকে প্রচন্ড ভালোবাসে জেনেও তাকে ছেড়ে দিতে চাচ্ছেন…“যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন শেষবারের মতো তাকে ধরে রেখ...
02/01/2026

মানুষ'টা আপনাকে প্রচন্ড ভালোবাসে জেনেও তাকে ছেড়ে দিতে চাচ্ছেন…
“যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন, হয়তো কিছু দিন পর আপনি নিজেই বলবেন, তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো”

যে আপনাকে ভালোবেসে থেকে যেতে চায় তাকে একটু ক'ষ্ট করে হলেও মানিয়ে নেন, অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না। সে যেমন-ই হোক...! "বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো একজন আছে" এইটুকুও বা ক'জন গর্ব করে বলতে পারে..?

যে আপনার সাথে সারাজীবন থেকে যেতে চায় বিনা শর্তে তাকে যত্ন করে রেখে দিন” মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না!💗

04/12/2025

ধরুন—আপনি একজন কমিটেড পুরুষ। বিবাহিত হোন বা অবিবাহিত, আপনার জীবনে একজন high-value নারী আছেন—যিনি আপনাকে মানসিক শান্তি দেন, আপনাকে stable রাখেন, আপনাকে মূল্য দেন, এবং আপনাকে emotionally inspire করেন। এমন নারীর পাশে থাকা মানে আপনি blessed. কিন্তু ঠিক এই জায়গাতেই সমস্যা শুরু হয়—কারণ কিছু মেয়ের ego এই reality সহ্য করতে পারে না। তারা আপনাকে নয়—আপনার relationship-এ থাকা নারীকে challenge করতে চায়।

আপনি যেদিন থেকে committed, সেদিন থেকেই আপনি target হয়ে যান এমন মেয়েদের কাছে, যারা relationship-respect বোঝে না, boundaries মানে না, আর অন্যের জায়গা দখল করাকেই নিজের value প্রমাণ মনে করে। তারা আপনার কাছে extra nice হতে শুরু করে, unnecessary concern দেখায়, আপনাকে impress করার চেষ্টা করে। আপনি ভাবেন—“হয়তো ওরা আমাকে পছন্দ করে।” কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় ভুল।
Truth is: They don’t want you. They want what your woman has.

আপনার নারী loyal, emotionally mature, stable, loving—এই জিনিসগুলোই অন্য insecure মেয়েদের চোখে trigger হয়ে ওঠে। তারা ভাবে—“সে যদি এমন একজন মানুষ পায়, আমিও deserve করি!” কিন্তু তারা relationship-এ আসতে চায় না; তারা জিততে চায়। তারা চায় আপনার নারীকে hurt করতে, shaken করতে, insecure feel করাতে। They want to test if they can shake something beautiful.

এটা প্রেম নয়। এটা competition, ego-fight, validation-hunting.
যে মেয়ে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই committed পুরুষকে disturb করবে না—কারণ respect ছাড়া love সম্ভব না।
যে মেয়ে committed পুরুষকে টার্গেট করে, সে আপনাকে convenience হিসেবে দেখে, love হিসেবে নয়।

She doesn’t want your heart—she wants the satisfaction of knowing she could steal a heart that already belonged somewhere.

আর সবচেয়ে বিপজ্জনক হলো—এরা সবসময় innocent face নিয়ে আসে। আপনাকে help করে, friendly behave করে, concern দেখায়—আপনি ভাবেন ওরা pure. কিন্তু না—ওরা আপনার relationship-এর boundary ভাঙার চেষ্টা করছে। তারা চায় আপনার loyalty weak হোক, আপনার woman hurt হোক, আপনি confused হোন।

যদি আপনি বিবাহিত হন—তারা আপনার wife-কে challenge করছে।
যদি আপনি committed অবিবাহিত হন—তারা আপনার girlfriend-কে challenge করছে।
দুই অবস্থাতেই intention একই—হারানোর নয়, “জিতার” ইচ্ছা।

কারণ insecure মেয়েরা মনে করে—
“If I can take what she has, I become equal to her.”

আপনার পাশে যে high-value নারী আছে—সে loyal, grounded, confident, emotionally rich।
এবং এই qualities-গুলোই অন্য insecure মেয়েদের সহ্য হয় না। তারা চায় তার glow নেভাতে, তার জায়গা দখল করতে, তার standard match করতে—even temporarily.

A loyal woman is a blessing—never a replacement. She commits with her heart, not her loneliness.

এমন নারী জীবনে পাওয়া মানেই বড় সৌভাগ্য। আর এই সৌভাগ্যের প্রতি হুমকি আসে তখনই, যখন আপনি attention আর affection-এর পার্থক্য বুঝতে পারেন না।

Attention cheap. Loyalty priceless.
Compliments free. Commitment rare.
Interest temporary. Intention everything.

যদি আপনি একটু naïve হন, ভাবেন সবাই pure—তাহলে relationship আপনি নিজের হাতে নষ্ট করবেন। কারণ boundary না মানা, flirting করে দেখা, innocent sympathy নেওয়া—এসবই সেই মেয়েদের জেতার পথ করে দেয়।

আপনি যদি সত্যিই emotionally intelligent পুরুষ হন—
• তখন আপনি বুঝবেন কোন attention safe আর কোনটা dangerous।
• বুঝবেন কে সত্যি care করে আর কে competition নিয়ে এসেছে।
• বুঝবেন আপনার woman কে protect করা আপনার দায়িত্ব।
• বুঝবেন loyalty শুধু শব্দ নয়, daily decision.

কারণ দিনের শেষে সত্যিটা একটাই—
Not every smiling woman wants love; some want to win, some want your peace, and some want your woman’s place.

এবং আপনি বুদ্ধিমান হলে, committed হোন বা বিবাহিত—
আপনি জানবেন কোন attention accept করতে হয়, আর কোন boundary শক্ত করে টেনে দিতে হয়।

যে পুরুষ বুঝে চলতে পারে, সেই পুরুষই relationship রক্ষা করতে পারে।
আর যে পুরুষ নিজের পাশে থাকা loyal woman-এর মূল্য বোঝে—সেই পুরুষই সত্যিকারের high-value পুরুষ।

21/10/2025

🐾 অসুস্থ পোষ্য বা প্রিয় প্রাণীর জন্য দোয়া 🤲

(রোগমুক্তির জন্য কুরআনের আয়াত ও দোয়ার সমন্বিত পাঠ)

---

📖 সূরা আল-ইসরা, আয়াত ৮২
Arabic:
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

বাংলা উচ্চারণ:
ওয়া নুনায্যিলু মিনা-ল কুরআনি মা হুয়া শিফাউঁ ওয়া রাহমাতুল লিল মুমিনীন, ওয়া লা ইয়াযীদুয য্ব-যালিমীনা ইল্লা খাসারা।

---

📖 সূরা আল-হাশর, আয়াত ২১
Arabic:
لَوْ أَنزَلْنَا هَٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِۚ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

বাংলা উচ্চারণ:
লাও আনযালনা হা-যাল কুরআনা ‘আলা জাবালিল লা রা-আইতাহু খা-শিআঁ মুতাসাদ্দিআঁ মিন খাশইয়াতিল্লাহ, ওয়া তিলকাল আমসালু নজরিবুহা লিন্‌নাসি লা‘আল্লাহুম ইয়াতাফাক্কারূন।

---

🤲 দোয়া (নবী করিম ﷺ-প্রদত্ত রোগমুক্তির দোয়া)
Arabic:
أسألُ اللهَ العَظِيمَ ربَّ العَرْشِ العَظيمِ أنْ يَشْفِيَكَ

বাংলা উচ্চারণ:
আসআলুল্লাহাল আযীমা রব্বাল ‘আরশিল আযীমি আন ইয়াশফিয়াকা।
👉 (২ বার পড়বেন)

---

📌 পাঠের সঠিক ক্রম:
১️⃣ সূরা আল-ইসরা আয়াত ৮২ একবার পড়ুন
২️⃣ সূরা আল-হাশর আয়াত ২১ একবার পড়ুন
৩️⃣ দোয়াটি (أسألُ اللهَ العَظِيمَ...) ২ বার পড়ুন
৪️⃣ আবার সূরা আল-হাশর আয়াত ২১ পড়ুন
৫️⃣ এরপর দোয়াটি আবার ২ বার পড়ুন

---

🐈 শেষে আল্লাহর কাছে আন্তরিকভাবে বলুন:
“ইয়া আল্লাহ, আমার পোষ্যকে পূর্ণ শিফা দান করুন। আপনি যেভাবে কুরআনকে শিফা বানিয়েছেন, তেমন করেই তার জন্য রহমত ও আরোগ্য দান করুন।” 🤍

21/10/2025

The Way I Handle the Toxicity:

১) নিজের উপর কোনো চাপ নেয়া যাবে না। যেটা তোমার সামর্থ্যের বাইরে just say “NO.” এই 'না' বলতে পারা একটা art. এই art-এর অভাবে life-এ যে কত suffer করছি। কত unnecessary কাজ নিজের মাথায় নিয়ে নিজের ঘুম আর সময়ের ১২টা বাজাইসি। Unnecessary stress.

২) Self damage কোনো কিছু করা যাবে না। আমি কারো জন্য মরতে পারবো না। I am sorry. No matter how badly the whole world treat me. Cause I deserve to be happy and its ok to find the peace alone in my own world. "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে" অনেকটা এই টাইপ আর কি।

৩) কেউ আমাদের ছেড়ে গেলে আমরা যত না কষ্ট পাই তার চেয়ে বেশি কষ্ট পাই তাদের ছেঁচড়ামি আর খাসলতে। ধরেন আপনি হয়তো একজন সতী সাবিত্রী ইমানদার প্রেমিক/প্রেমিকা হয়ে effort দিয়ে যাচ্ছেন কিন্তু return-এ হয়তো সে ঠিকই আপনার ধারে কাছেও না এমন কোনো কুলাঙ্গার/কুলাঙ্গীর সাথে second front line open করে বসে আছে। infact আপনার জন্য তার এক মুহূর্ত সময় নাই। মহা ব্যস্ত। আপনাকে এত ছোট করবে। আপনি নিজেকে নিয়ে doubt করবেন। কষ্ট পাবেন। আপনি তখনই move on করতে পারবেন যখন বুঝতে পারবেন আপনি একটা world class ছেঁচড়া, ব্যক্তিত্বহীন মানুষ নিয়ে deal করছেন, আর তার self-respect-এর যেই fake আয়না ঐটা শুধুই আপনার জন্যই ছিল।
বাস্তবে সে অন্যদের কাছে validation খুঁজে বেড়ায়। ভিতর থেকে পুরাই ফাঁকা। ততদিনে বেশ দেরি হয়ে যায়। ততদিনে আপনি আপনার মন ও শরীরের উপর ভয়াবহ চাপ ফালাইসেন। এই সব ছেঁচড়াদের mindset কি ছিল, কেন এমন করলো এইটা কোনোদিন মিলাইতে যাওয়া যাবে না। কারণ এরা কেন এমন, এর উত্তর আপনি কোনোদিনও পাবেন না। একটা সম্পর্ক যখনই দেখবেন যে আপনার পার্টনার নানা ভুজুং ভাজুং বুঝাইতেসে, আপনার জন্য at least 30% ও effort দিতেসে না, নানা অজুহাত দেখাইতেসে, evaluate the relationship। দরকার হইলে আস্তে আস্তে সরে আসেন। এরা আমার বা আপনার সময়, effort, কষ্ট কোনোটাই deserve করে না।

৪) আমি কারো জন্য আমার খাওয়া আর ঘুম compromise করতে পারবো না। Life-এর যে কোনো tough সময়ে brain ঠিক মতো কাজ করা দরকার। আর মন না চাইলেও যদি ঠিক মতো খাওয়া আর ঘুমটা maintain করা যায় তাইলে আমি দেখছি আমার decision গুলা বেশ rational হয়।

৫) সবাইরে দুঃখের কষ্ট share করতে নাই। আপনি কষ্টে আছেন এইটা আপনার পাশের maximum মানুষকে এক ধরনের অদ্ভুত তৃপ্তিতে ভোগায়। আপনাকে ১-২ দিন sympathy show করবে পরে আপনার এই situation নিয়া হয় অন্যের সাথে আলাপ করবে না হয় আপনার দুর্বলতা ভাববে।

৬)সব সময় অন্যের বুদ্ধিতে চলা যাবে না। একজন আমার থেকে বয়সএ বড় তার মানে এইনা যে তার সবকথা সঠিক হবে। নিজের বিবেকও খাটাইতে হবে। ভুল করি আর যাই করি নিজের বুদ্ধিতে করলে অন্তত justification থাকে। আফসোসটা একটু কম হয়।

৭) ম্যাক্সিমাম বাবা-মা চায় না তার কোনো সন্তান রিস্ক নিক। কিন্তু লাইফে কিছু achieve করতে হইলে রিস্ক তো নিতেই হবে।

৮) Don’t be a monster. Sorry to say. যেই বিষয় গুলা life-এ face করে, experience করে, বা যেই Monster আপনাকে life-এ trauma দিয়ে গেসে দয়া করে ঐ monster-টা নিজে হওয়া যাবে না। কারণ আপনার মাঝে আর পশুর মাঝে অবশ্যই পার্থক্য আছে।

৯) I am the best! এইটা অহংকার না, এইটা আমার নিজের confidence grow করার mindset। কারণ I am my own best appreciator and my own motivator.

১০) No one loves me more than me. So, I need to take care of myself, I need to look best, I need to think good about myself as well. No one will respect me or treat me properly unless I look good, I feel good, or I provide positive energy.

১১) মাঝে মাঝে নিজের অবস্থানটা জানানোটাও জরুরি। হোক এইটা আপনার office-এ, হোক এইটা আপনার বন্ধু মহলে, হোক এইটা আপনার society-তে। Otherwise people will take you for granted. এটার জন্য যদি কারো সাথে সম্পর্ক খারাপ হয়, then let it be. কারণ self-respect is very important. যে আপনাকে respect করে না, সে আপনার attention বা priority-ও deserve করে না।
-----------------------------------------------------------------------

The Way I Handle Toxicity:

1. I will not take on any undue pressure. For anything that is beyond my capacity, I will just say “NO.” Being able to say "no" is an art. I have suffered so much in life for lacking this art. I've taken on countless unnecessary tasks, ruining my own sleep and wasting my time. It's all unnecessary stress.

2. I will not do anything that is self-damaging. I cannot die for anyone, I'm sorry. No matter how badly the whole world treats me, I know that I deserve to be happy, and it's okay to find peace alone in my own world. It's a lot like the sentiment, "If no one answers your call, then walk alone."

3. When someone leaves us, the pain we feel is often less about their absence and more about their despicable behavior and character. For instance, you might be a completely devoted and faithful partner, putting in all the effort, but in return, they might have opened a "second front" with some low-life who isn't even in your league. Suddenly, they have no time for you; they're "incredibly busy." They will belittle you to the point where you start doubting yourself and feel immense pain. You can only truly move on when you realize you were dealing with a world-class scumbag, a person with no integrity, and the facade of self-respect they showed was only for you. In reality, they are empty inside, constantly seeking validation from others. By the time you realize this, it's often too late; you've already put your mind and body under immense stress. Never try to figure out the mindset of these low-lifes or why they did what they did. You will never find the answer. The moment you see your partner giving you lame excuses, not putting in at least 30% effort, and constantly finding ways out, it's time to evaluate the relationship. If needed, slowly walk away. They don't deserve my or your time, effort, or suffering.

4. I will not compromise my food or sleep for anyone. During any tough time in life, the brain needs to function properly. I have seen that even when my heart doesn't want to, if I can maintain a proper diet and sleep schedule, my decisions tend to be much more rational.

5. I shouldn't share my sorrows with everyone. The fact that you are in pain gives most people around you a strange sense of satisfaction. They might show you sympathy for a day or two, but afterward, they will either gossip about your situation with others or perceive it as your weakness.

6. I cannot always rely on the advice of others. Just because someone is older than me doesn't mean everything they say is correct. I have to use my own conscience. Whether I make a mistake or not, if the decision is my own, I can at least justify it to myself. The regret is significantly less.

7. Most parents don't want their children to take risks. But to achieve anything meaningful in life, taking risks is a must.

8. Don’t be a monster. I'm sorry to be blunt, but whatever you have faced in life, whatever experiences you've had, or whichever monster gave you trauma—please, do not become that monster yourself. Because there must be a difference between you and a beast.

9. "I am the best!" This isn't arrogance; it's a mindset to grow my own confidence. Because I am my own best appreciator and my own motivator.

10. No one loves me more than I love myself. Therefore, I need to take care of myself, I need to look my best, and I need to think good things about myself as well. No one will respect me or treat me properly unless I look good, feel good, and provide positive energy.

11. Sometimes, it is essential to make your position clear. Whether it's in your office, among your friends, or in your society. Otherwise, people will take you for granted. If doing this ruins a relationship with someone, then let it be. Because self-respect is very important. Anyone who does not respect you does not deserve your attention or priority either.

20/08/2025

০১.
তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানবেতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০২.
প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৩.
প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৪.
প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৫.
সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─
ক. মূর্খতা,
খ. উচ্ছৃঙ্খলতা,
গ. শৃঙ্খলাহীনতা,
ঘ. পরচর্চা,
ঙ. পরশ্রীকাতরতা,
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,
ছ. আলস্য,
জ. অশ্রদ্ধা,
ঝ. প্রেমহীনতা,
ঞ. ভাষার বাজে ব্যবহার,
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

০৬.
নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৭.
সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা। এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ।

এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৮.
প্রেমভালোবাসাহীন সংসার একটি অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই।

তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৯.
সংসার আরম্ভ করার আগেই, অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম─ প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা।

এ বদভ্যাস পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

১০.
সংসার করো। সংসারই পরিপূর্ণতা। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না।

মানুষকে ভালোবাসো, সংসার না-করে হলেও।

#সংসার
[কিছু তথ্য লার্নিং পেটালস

18/08/2025

আজকের সর্বশেষ পোস্ট

একটা জ্ঞানের কথা বলি।

যে মানুষ তার কাছের মানুষকে ধোকা দেয়, আর যে কাছের মানুষের কাছ থেকে ধোকা খায় তাদের অবস্থা ঠিক একই রকম খারাপ।

যে ধোঁকা দেয় সে মনে করে তার মত অন্যরাও ধোঁকাবাজ তাই সে আর কাউকে বিশ্বাস করতে পারে না।

আর যে ধোঁকা খায় সে ভাবে কাছের মানুষই যদি বিশ্বাস ভঙ্গ করতে পারে, তাহলে এই পৃথিবীর সবাই পারে।

দুইপক্ষই আজীবন টানাপোড়েনে পোড়ে

দুইপক্ষই বিশ্বাসহীন এক জগতে পাহাড় সম ইনসিকিউরিটি নিয়ে বাঁচে………🙂

যে তোমাকে সত্যিকার ভালোবাসবে,তোমাকে নিয়ে তার আগামী পঞ্চাশ বছরের প্ল্যান থাকবে।🤎যে পুরুষ তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে...
18/08/2025

যে তোমাকে সত্যিকার ভালোবাসবে,তোমাকে নিয়ে তার আগামী পঞ্চাশ বছরের প্ল্যান থাকবে।🤎

যে পুরুষ তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে নিয়ে পরিকল্পনা করবেই। গভীর রাতে শুধু ভবিষ্যতের কথা বলে ফ্যান্টাসিতে ভাসাবে না। তোমাকে নিয়ে তার আরও কিছু অতিরিক্ত স্বপ্ন থাকবে, পরিকল্পনা থাকবে, ভালোবাসা চাওয়ার আগে ভালোবাসবে।

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না।
একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!

"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইজ; যা সবাই পারে না!"

এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়!!

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fusion by Farzu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category