Tap Natural

Tap Natural ব্যবসা নয় মানুষের খেদমত করা হচ্ছে প্রধান উদ্দেশ্য।
রাসূল (সা:) বলেছেন ব্যবসা করা সুন্নাহ।

20/07/2026
"Justice delayed is justice denied” said Prime Minister William Gladstone in 1868, a phrase used ever since to mean that...
15/03/2025

"Justice delayed is justice denied” said Prime Minister William Gladstone in 1868, a phrase used ever since to mean that if a remedy notionally available to an injured party is not accessible in a timely fashion, it is effectively the same thing as having no remedy at all.

যারা নিয়ম মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন, তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে। যেমন- কাঁচা বাদামে রয়েছে ...
26/11/2024

যারা নিয়ম মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন, তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে। যেমন- কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা ৩, আয়রন, ভিটামিন-ই। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বৃদ্ধি করতে সাহায্য করে। এর পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ক্যানসারের আশঙ্কাও দূরে রাখে।

বাদামের মধ্যে উপস্থিত প্রোটিন আমাদের শরীরে মাংসের পরিমাণ বাড়িয়ে তোলে। যে সকল মানুষ প্রতিনিয়ত শরীরচর্চা করেন তাদের ক্ষেত্রে কাঁচাবাদাম খুবই ভাল খাবার। এর কারণ শরীরচর্চা করার পরবর্তীতে শরীরে অনেকটা প্রোটিনের প্রয়োজন হয় এবং যে প্রোটিন অনায়াসে আপনারা বাদাম থেকে পেয়ে যাবেন। তবে যাঁদের হজমের সমস্যা আছে তাঁরা কাঁচা বাদাম এড়িয়ে চলুন।

ক্যালসিয়াম হাড় মজবুত করতে ভাল কাজ করে। একটা নির্দিষ্ট বয়সের পরে প্রায় অনেকের হাড়ের বিভিন্ন সমস্যা শুরু হয়। তখন তাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন- তখন শরীরে ক্যালসিয়ামের খুবই দরকার পড়ে। দাঁতের ক্ষয় হওয়া আটকাতেও কাজে আসে বাদাম। এছাড়াও আয়রন রক্তশূন্যতা দূর করে।

রক্তসল্পতায় ভুগলেও কাঁচা বাদাম বিশেষভাবে কার্যকরী। কাঁচা বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন-ই ত্বকের জন্য খুবই ভাল। নিয়ম মাফিক কাঁচা বাদাম খেলে শরীরে থাকবে সতেজ, বাড়বে উজ্জ্বলতা । ত্বকে কোনরকম বলিরেখা আসবে না। এছাড়াও এই বাদামের মধ্যে উপস্থিত ভিটামিন-ই চুলও ভাল রাখতেও সাহায্য করে।

আপনি চাইলে কাঁচা বাদাম পিষে বাদাম থেকে দুধ বের করে নিয়ে তা খেতে পারেন। না হলে সরাসরি কাঁচা বাদাম জলে ভিজিয়ে রেখে তা চিবিয়েও খেতে পারেন। তবে একমুঠোই খান। বেশি নয়। তবে শরীরে বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন!

বাদামে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টি, ভালো ফ্যাট, প্রোটিন ও ভিটামিন-ই পাওয়া যায...
24/11/2024

বাদামে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টি, ভালো ফ্যাট, প্রোটিন ও ভিটামিন-ই পাওয়া যায় যা শরীরে বার্ধক্যের লক্ষণ কমায় । বাদাম খেলে হার্ট সংক্রান্ত রোগও কমে । আপনি চাইলে বাদাম কাঁচাও খেতে পারেন বা 5-6টি বাদাম সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন ।

Red Sakura Plum কেন খাবেন❓ এতে চিনির পরিমাণ খুবই কম থাকে। ...এই ফলটি এনার্জি প্রদান করে এবং কর্মক্ষমতা বাড়ায়।হজমক্রিয়...
23/11/2024

Red Sakura Plum কেন খাবেন❓
এতে চিনির পরিমাণ খুবই কম থাকে। ...
এই ফলটি এনার্জি প্রদান করে এবং কর্মক্ষমতা বাড়ায়।
হজমক্রিয়া ত্বরান্বিত করতে ভূমিকা রাখে।
অবসাদগ্রস্থতা কমাতেও কাজ করে।
মেটাবলিজম হার বৃদ্ধি করে।
মুখের স্বাদ ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখে।
বমি বা বমিভাব দূর করতেও বেশ ভালো।
✅ত্বক ভালো রাখে ✅ চুল পড়া বন্ধ করে ✅খুসকি দূর করে ✅ ব্রন সমস্যা দূর করে উপাদান - ✅ভিটামিন সি ✅এন্টি এক্সিডেন ✅প্রোটিন

নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতা :--বাদাম হৃদপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়-হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে-চোখ, ত্ব...
21/11/2024

নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতা :-

-বাদাম হৃদপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়
-হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে
-চোখ, ত্বক, হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে
-হজম প্রক্রিয়া মজবুত করে
-মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়ায়
-শিশু-কিশোরদের মেধা বিকাশে ভূমিকা রাখে
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
-ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ওজন কমাতে সাহায্য করে
-বিভিন্ন ধরনের ফাংগাল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে
-ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
-

🙋 কম দামে খেজুর গুড় কিনে বি ষা‌ ক্ত কেমিক্যাল খাচ্ছেন না তো???☑️১ কেজি গুড় তৈরি করতে মিনিমাম ৭থেকে ৮ লিটার খেজুরের রস ...
20/11/2024

🙋 কম দামে খেজুর গুড় কিনে বি ষা‌ ক্ত কেমিক্যাল খাচ্ছেন না তো???

☑️১ কেজি গুড় তৈরি করতে মিনিমাম ৭থেকে ৮ লিটার খেজুরের রস প্রয়োজন। ভেবে দেখেন তো যদি এক লিটার খেজুরের রসের দাম ন্যূনতম ৫০ টাকা হলে ১ কেজি গুড় তৈরি করতে ৩০০ থেকে ৪০০ টাকার রস প্রয়োজন। বাকি আছে শ্রমিক খরচ বিজ্ঞাপন খরচ আরো কত কিছু। তাহলে তারা ৩০০ থেকে ৪০০ টাকায় কিভাবে খেজুর গুড় বিক্রি করে?
যেখান থেকেই কিনুন না কেন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড় কিনুন যারা সব সময় বিভিন্ন অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আপনার পাশে আছে।

☑️ট্যাপ ন্যাচারাল থেকে অন্যান্য পণ্য যেমন চোখ বন্ধ রেখে অর্ডার করতে পারেন, তেমনি যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড় আমরা অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করে সংগ্রহ করেছি ইনশাল্লাহ শতভাগ খাঁটির নিশ্চয়তায় এটাও অর্ডার করতে পারবেন।

অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না। ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় প্রোডাক্ট খুলে দেখে এবং খেয়ে চেক করে তারপর পেমেন্ট করে পন্য রিসিভ করতে পারবেন।

অর্ডার করতে এখনই কল করুন
☎️ 01719905151
01318244453

আখরোট কেন খাবেন???হৃৎপিণ্ডের মতো দেখতে এক প্রকার বাদাম জাতীয় ফল আখরোট। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এর তু...
18/11/2024

আখরোট কেন খাবেন???
হৃৎপিণ্ডের মতো দেখতে এক প্রকার বাদাম জাতীয় ফল আখরোট। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এর তুলনা নেই। আখরোটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আয়রন থাকায় এটি অন্যতম সুপারফুডে পরিণত হয়েছে। পুষ্টিবিদদের মতে, নিয়মিত আখরোট খেলে নানা উপকারিতা পাওয়া যায়।

আখরোট খাওয়ার কোনো নিয়ম নেই। দৈনন্দিন খাদ্যতালিকায় এই খাবারটি রাখলেই স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে পুষ্টিবিদদের মতে, সারারাত ভিজিয়ে রেখে সকালে আখরোট খেলে বেশি উপকারিতা মেলে। এজন্য রাতে ২ থেকে ৪ টি আখরোট ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। নিয়মিত আখরোট খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

ডায়াবেটিসের জন্য ভালো : অনেক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আখরোট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাক। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।

ক্যান্সার নিয়ন্ত্রণ করে : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি প্রতিরোধ করে।

মানসিক চাপ কমায় : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট মানসিক চাপ ও হতাশা কমাতে ভূমিকা রাখে। নিয়মিত আখরোট খেলে মুড ভালো থাকে।

ওজন কমায় : আখরোটে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার ও জিঙ্ক রয়েছে। নিয়মিত আখরোট খেলে বিপাক ভালো হয় যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া আখরোটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে সাহায্য করে। ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে।

ঘুম ভালো করে : আখরোট বিপাকক্রিয়া উন্নত করায় ভালো ঘুমে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আখরোট খেলে ভালো ঘুম হয়।

হাড় ও দাতেঁর স্বাস্থ্য উন্নত করে : স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম থাকায় আখরোট হাড় ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষা করে।

কোলেস্টেরল কমায় : নিয়মিত আখরোট খেলে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে। এতে হৃৎপিণ্ড সুস্থ থাকে।

আপনি কি স্বাস্থ্য সম্মত উপায়ে সংগ্রহকৃত খেজুর রসের গুড় খুঁজছেন??শীতকাল আসলেই বাংলাদেশের ট্রেডিশনাল খাবার গুলোর মধ্যে যেই...
17/11/2024

আপনি কি স্বাস্থ্য সম্মত উপায়ে সংগ্রহকৃত খেজুর রসের গুড় খুঁজছেন??
শীতকাল আসলেই বাংলাদেশের ট্রেডিশনাল খাবার গুলোর মধ্যে যেই খাবারটির কথা বাঙালির মনে সবচেয়ে বড় জায়গা করে নেয় তা হলো "গুড়"

রস সংগ্রহের পর হাড়ি নামিয়ে আনা হয়।
এরপর আবারো ছেকে ঢালা হয় বড় জাল করার পাত্রে।
খেজুরের ডালপালা দিয়ে ঝাল করা হয় রস। দীর্ঘ সময় ঝাল করে ঘন হয়ে আসে।
ধীরে ধীরে রং গাড়ো হয়। এরপরে আসে গুড়ে বীজ দেওয়ার কাজ। ভালো বীজ দেওয়ার পর পাত্রে ঢালা হয় তরল গুড়।
আর এটা জমে তৈরী হয় পাটালি গুড়।

কাজু বাদামের পুষ্টিগুণকাজু বাদামে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। এতে আছে:প্রো...
16/11/2024

কাজু বাদামের পুষ্টিগুণ
কাজু বাদামে নানা ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। এতে আছে:

প্রোটিন: শরীরের কোষ পুনর্গঠন এবং শক্তির জন্য।
ফাইবার: পরিপাকতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে।
স্বাস্থ্যকর ফ্যাট: হৃদরোগের ঝুঁকি কমায়।
ভিটামিন ই: ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখে।
ক্যালসিয়াম: কাজুবাদামে থাকা ক্যালসিয়াম শরীরের ক্যালসিয়াম এর ঘাটতি পূরন করতে সাহায্য করে।
ম্যাগনেসিয়াম : কাজুবাদামে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা শরীরের ম্যাগনেসিয়ামের প্রয়োজন মেটাতে সাহায্য করে।
ফসফরাস : কাজুবাদাম থেকে শরীরের প্রয়োজন অনুযায়ী ফসফরাস পাওয়া যায়।
পটাশিয়াম : কাজুবাদামে বিদ্যমান পটাশিয়াম রয়েছে, যা পটাশিয়াম এর প্রয়োজনীয়তা পূর্ণ করে।
জিঙ্ক: খনিজ উপাদান, যা হাড়ের গঠন ও অন্যান্য শারীরিক কার্যপ্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে সহায়ক।

Address

Agargaon
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tap Natural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category