26/10/2024
আসসালামু আলাইকুম,
আপনারা জেনে থাকবেন টাঙ্গাইলের চমচম অনেক বিখ্যাত।মজার বিষয় হচ্ছে টাঙ্গাইলের শুধু চমচম ই না।আমাদের টাঙ্গাইল এর কালোজাম,কাচাগোল্লা,রসগোল্লা,রসমালাই,দই,আমেত্তি,ঘি, ছানার সন্দেশ,খিলি এসব মিষ্টিও অতুলনীয়। শুধু চিনে নিতে হয় কোন ঘোষ এর কোন মিষ্টি টা স্পেশাল।আমরা টাঙ্গাইলের বাসিন্দা, আমরা জানি টাঙ্গাইল এর কোন ঘোষের চমচম টা বেস্ট, কোন ঘোষের রসমালাই বেস্ট কিংবা কোন ঘোষ এর কাচাগোল্লা, আমেত্তি, ঘি বেস্ট।আমাদের টাঙ্গাইলের মিষ্টির বিশেষত্ব হচ্ছে এখানে গুড়া দুধ বা কৌটার দুধ ব্যাবহার করা হয়না।খুব ভোরবেলায় গৃহস্থালিদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা গাভীর খাটি দুধ সংগ্রহ করে এবং সেই দুধ দিয়ে মিষ্টি এবং ঘি তৈরি করে থাকে।এই মিষ্টিগুলো অন্য যে কোনো জায়গার মিষ্টির থেকে আলাদা স্বাদ দেবে, যা খুব ই মজাদার।আর এ মিষ্টি গুলো হয় খুব সফট, যাতে কামড় দিলে লোকাল মিষ্টি গুলার মতো চিনির চিহ্ন পাওয়া যায়না।
আমরা গ্রাহকের থেকে অর্ডার নিয়ে এসব বিখ্যাত ঘোষদের কাছে অগ্রীম অর্ডার করি।গ্রাহককে সদ্যজাত তথা টাটকা মিষ্টি দেয়ার লক্ষ্যে আমরা টাঙ্গাইল এর সদ্য তৈরি করা মিষ্টি খুব সকালে নিয়ে ঢাকার গ্রাহকদের কাছে দ্রুত পৌছে দিতে অঙ্গীকারবদ্ধ।
আশা করি আপনারা একবার অর্ডার করলে পরবর্তীতেও মিষ্টি শুধু আমাদের কাছেই অর্ডার করতে থাকবেন।বিয়ে কিংবা জন্মদিন, বৌভাত কিংবা আখত, মিলাদ কিংবা পুজো পার্বন যে কোনো অনুষ্ঠানে যে কোনো কুয়ান্টিটির মিষ্টি সরবরাহ করতে প্রস্তুত আমরা।
ধন্যবাদ।