04/05/2026
সবাই ভাবে আমি বুঝি নির্বোধ কিংবা অনুভূতিহীন?
আমার নীরবতাকে তারা ভেবে নেয় পাষাণ হৃদয়ের লক্ষণ।
কারো ধারণা, যন্ত্রণা আমাকে স্পর্শ করে না,
কারো বিশ্বাস, কোনো আঘাতে আমি ভেঙে পড়ি না।
অথচ আমিও তো রক্ত মাংসে গড়া এক নশ্বর মানব,
আমারও আছে এক ব্যথাতুর অন্তঃকরণ
সেখানেও পুঞ্জীভূত হয় অভিমান, অশ্রু নামে আঁখিপাতে,
আমিও তো মাঝে মাঝে তীব্র একাকীত্বে নিমজ্জিত হই।
সবাই কেবল নিজের কথামালাই শুনিয়ে যায়,
কিন্তু কেউ কি একটিবারও সকরুণ স্বরে শুধায়
'কেমন আছে তোমার ওই ক্লান্ত মনটা?'