02/10/2026
একটা সময়ের পর মানুষ বুঝে যায়—
সব কথার উত্তর দিতে নেই,
সব অপমানের প্রতিবাদ করতে নেই,
আর নিজের চরিত্রের সার্টিফিকেট সবার কাছে দিতে নেই।
যে তোমাকে ভুল বুঝতে চায়,
তাকে হাজারটা সত্যি বলেও বোঝানো যায় না।
তাই এখন কেউ কিছু বললে চুপ থাকি।
কারণ আমি জানি—
আমার সত্যিটা আমাকে প্রমাণ করতে হবে না,
সময়ই একদিন সবাইকে উত্তর দিয়ে দেবে।
আর মনে রেখো,
চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়।
কখনো কখনো চুপ থাকাটাই হলো—
নিজের সম্মান ধরে রাখার সবচেয়ে শক্ত জবাব।