Yum Corner

Yum Corner We provide many type of home made foods like cake, donut, pizza, burger, momo & pitha. We prepare all kinds of food here maintaining hygiene.

You can get complete information about food and accessories through our Facebook post.

17/08/2026

ডোনাট/বম্বলোনি পারফেক্ট না হওয়ার ৯০% কারণ একটাই - ডো! ফুলবে না, তেল শুষে নেবে, ভেতরে কাঁচা থাকবে, সব ডো এর জন্য 🥯 :-
📌 ১. ডো এর সিক্রেট
ময়দা: অবশ্যই ময়দা বা Bread flour ব্যবহার করবেন । আটা দিয়ে ডোনাট রাবারি হয়ে যাবে।
ডিম আর বাটার: ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে। বাটার শেষে দিতে হবে। প্রথমে সব উপকরণ মেখে ৫ মিনিট পর রুম টেম্পারেচারে থাকা বাটার দিয়ে আবার ৮-১০ মিনিট মথবে। এটাই সফট হওয়ার মেইন ট্রিক।
মাখানো: ডো টা প্রথমে অনেক আঠালো লাগবে, এক্সট্রা ময়দা দেয়া যাবে না। মেশিন না থাকলে হাতে ১৫ মিনিট টেনে টেনে মথতে হবে। মথা হলে ডো একদম মসৃণ আর Window Pane Test হবে - মানে একটু ডো টেনে দেখবেন।
📌 ২. প্রুফিং - সবচেয়ে গুরুত্বপূর্ণ
১ম প্রুফিং: ডো বানিয়ে ১ ঘন্টা গরম জায়গায় ঢেকে রাখবেন।
২য় প্রুফিং: ডোনাট বা বম্বলোনি কেটে নেওয়ার পর। নিচে বাটার পেপার / ময়দা ছিটানো কাগজে রাখবেন।
উপরে হালকা কাপড় দিয়ে আবার ৩০ মিনিট রাখবেন ।

📌টিপস:
বেশি ফুলাবে না (over-proof). আঙুল দিয়ে হালকা চাপ দিলে আস্তে আস্তে উপরে উঠে আসবে, তখনই ভাজার টাইম। বেশি ফুলে গেলে তেলে দিতেই চুপসে যাবে।

📌 ভাজা - যেখানে সবাই ভুল করে
তাপমাত্রা: ১৬০-১৭০°C। থার্মোমিটার না থাকলে এক টুকরো ডো ফেলে দেখবেন, ৩০ সেকেন্ডে সোনালি হলে ঠিক আছে।
তেল বেশি গরম হলে উপরে পুড়ে ভেতরে কাঁচা থাকবে। কম গরম হলে তেল শুষে নেবে।

তেল: ডুবো তেলে ভাজবেন, একসাথে ২-৩ টার বেশি দিবেন না। এক পিঠ ১.৫ মিনিট, আরেক পিঠ ১ মিনিট।

📌সাদা রিং (white ring) আসলেই বুঝবেন পারফেক্ট হয়েছে।
তোলা: তুলে সাথে সাথে কিচেন টিস্যুতে রাখবেন, ২ মিনিট পর icing sugar/milk powder দিয়ে গড়াবেন বা গ্লেজ দিবেন।
গরম অবস্থায় কাস্টার্ড ভরবেন না ।

একটা সিম্পল ছোট রেসিপি মাপ দিয়ে দিলাম :
ময়দা ৫০০গ্রাম, চিনি ৮০গ্রাম, ইস্ট ৮গ্রাম, লবণ ৮গ্রাম, ডিম ২টা, কুসুম গরম দুধ ২২০মিলি, বাটার ৬০গ্রাম।

Milk bread 🍞
31/07/2026

Milk bread 🍞

31/07/2026
28/07/2026

প্রতিদিন তো আর খাবারের ভিডিও ভালো লাগে না তাই আজ প্রকৃতির সাথে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।

Address

3, Shiddeswari , Mouchak Ramna
Dhaka
0000

Telephone

+8801919560257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yum Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yum Corner:

Shortcuts

Share

Category