10/03/2026
আসসালামু আলাইকুম।
বর্তমানে আমার পেইজের কাজকর্ম স্থগিত বলা যায়, কারন আমি রেগুলার ভিডিও অথবা সেল পোস্ট করছি না কোন একটি ব্যাক্তিগত কারনে। সেল একেবারে নাই বল্লেই চলে। মাঝে মাঝে খুব পরিচিত দুই একজন বা রিপিট ক্লাইন্ট অর্ডার করে। তো প্রায় এই মেছেজ আসে কেক এর প্রাইজ জানার জন্য। তো সবার আগে আমি লোকেশন জানতে চাই, কারন ঢাকার বাহিরে ডেলিভারি করা সম্ভব না।এমন অনেক ক্লাইন্ট আমি পেয়েছি যারা অর্ডার করতে খুবই আগ্রহী কিন্তু ঢাকার বাহিরে হওয়ায় সম্ভব হয়নি। শুধু এই কারনেই আপনাদের থেকে আগে লোকেশন টা জানতে চাই।কিন্তু কিছু মানুষ লোকেশন জিগ্যেস করলে এমন রিয়েক্ট করেন যে মনে হয় তাদের বাসায় দাওয়াত খেতে চলে যাবো😑
আর ভিডিওর কাহিনি তো দেখতেই পারছেন। তাই বিনীত ভাবে অনুরোধ করি যদি লোকেশন বলতে সমস্যা থাকে দয়া করে ইনবক্সে মেছেজ দিয়ে অযথা সময় নষ্ট করবেন না।
ধন্যবাদ। 🙏