10/09/2026
We stand with Flavings. মানুষের রিজিকে হাত দিলে নিজের রিজিকেই পড়বে। - ড্রাগন চাচা
❌Fake Alert ‼️ ইচ্ছেকৃত ভাবে বাড়িওয়ালা আমাদের Flavings কে সরিয়ে দিয়েছে, আর এখন আমাদের নাম এর সাথে কিচেন এড করে নাম দিয়ে দিয়েছে "ফ্লেভিংস কিচেন"। আমাদের ডেকোরেশন, পার্সেল বক্স থেকে শুরু করে সবকিছু হুবহু কপি করেছে। যা সম্পূর্ণ ফেইক।
অনেক রিকোয়েস্ট করার পরেও নাম পরিবর্তন করে নি!!
দোকানের ২ বছরের এগ্রিমেন্ট ছিলো। দোকান নেওয়ার সময় অনেক রিকোয়েস্ট করেছিলাম যেনো ৩/৪ বছরের এগ্রিমেন্ট করা হয়, কিন্তু বাড়িওয়ালা রাজি হয় নি।
২ বছর পর এগ্রিমেন্ট বাড়ালে সম্ভাব্য কত পার্সেন্ট ভাড়া এডভান্স বাড়াতে পারে জানতে চাইলে আমাদের আশ্বায় দিলো সর্বোচ্চ ১৫-২০℅ এর মতো।
আমাদের পূর্বে এই দোকান টা ছিলো একটা টেইলার্স এর দোকান। বেশ বাজে অবস্থায় ছিলো, আর ফ্লোর টা রাস্তা থেকে নিচে ছিলো। বাড়িওয়ালা মিনিমাম সামান্য কোন কাজ ই করিয়ে দেই কি, সব সমস্যা সমাধান করিয়ে আমাদের A-Z সব করিয়ে নিতে হয়েছে।
১ বছর না যেতেই এইখানকার দারোয়ান আমাদের সাথে একের পর এক ইচ্ছেকৃত ঝামেলা শুরু করতে থাকে। আস্তে আস্তে বাড়িওয়ালা ও ঝামেলা শুরু করে।
আমাদের মাঝে মাঝে বেশ ভীর হলে লোকজন বাহিরে বসে সেটা উনাদের পছন্দ না, তাই এটাও বন্ধ করে দিয়েছে একটা সময়। কেউ গাড়ি রাখতে পারবে না, বাইক রাখতে পারবে না এমন অসংখ্য চাপ প্রয়োগ করতো।
বলে রাখি মিরপুর ১০, হোপ মার্কেট সংলগ্ন মেইন রাস্তা থেকে আমাদের দোকান ৩-৪ গলি ভিতরে, অন্ধকার গলি ছিলো গাড়ি চলাচলের তেমন চাপ ই নাই, রাস্তা টা বিশাল বড় কিন্তু এর পরেও লোকজন এর ভীড় দেখলেই উনাদের হিংসে শুরু হয়ে যেতো।
এখন বাড়িওয়ালা ও দাড়োয়ান মিলে দোকান দিচ্ছে।
উনাদের ভাষ্য মতে উনারা সব কপি করবে যা ইচ্ছে করবে আমরা কিছু বলতে পারবো না। আমাদের সরিয়ে সেইম জায়গায় সব কপি করবে কিন্তু প্রতিবাদ করতে পারবো না।
আপনারাই বলেন কি করা উচিত??
দারোয়ান জাহিদ ও বাড়িওয়ালা ইচ্ছেকৃত আমাদের ফ্লেভিংস নাম এর সাথে কিচেন এড করে সব কপি করেছে শুধু আমাদের কাস্টমার নিয়ে নেওয়ার জন্য।
আজ বেশ অসহায় হয়ে পোস্ট টা করে সবাইকে জানাচ্ছি,
আমরা আল্লাহর রিজিক এ বিশ্বাসী।
আল্লাহ সব কিছুর বিচার করবেন।
এই "ফ্লেভিংস কিচেন" ফেইক!!!!!!❌❌
আল্লাহর রহমতে আমরা নতুন আউটলেট নিয়েছি, যার নতুন ঠিকানা -
হোপ স্কুপের বিপরীতে, ধাবা রেস্টুরেন্টের ঠিক বিপরীত এ একটা রেস্টুরেন্টের গলি আছে যেখানে প্রায় ১০-১২ টা সারি সারি রেস্টুরেন্ট আছে, সেই গলি তে। আমাদের বিশ্বাস আমাদের কাস্টমার রা ঠিকই আমাদের খুজে নিবে। আসল ফ্লেভিংস খুজে নিবে। ✅
হোপ স্কলের ঠিক পাশে, দেশী আহারের বিপরীতে আমাদের আরেকটা ফুড কার্ট আছে। আর মিরপুর ৬ খানাস এর পাশে আরেকটি শাখা আছে।
যাইহোক....
লোভি মানুষের সর্বোচ্চ লোভের আরেকটা সত্যি ঘটনা জানাই,
আপনারা অনেকেই তো জানেন রমজান মাসে কেমন সেল হয়?
গত রোজায় সারাদিন শেষে ইফতারের সময় অনেক রোজাদার একসাথে ভীড় করলে দোকান পরিপূর্ণ হয়ে যা, বাহিরে টুল টেবিলে লোকজন বসে অনেকে দাঁড়িয়ে ইফতারি করে, তখন সেই মূহুর্তে দারোয়ান (জাহিদ) লাথি দিয়ে চেয়ার টেবিল সরাতে থাকে।
বাড়িওয়ালা কে জানালে উনি উলটো আমাদের বকাবকি করেন। কেন দোকানের বাহিরে লোকজন বসলো। ইফতার করলো?
তারপর নোটিস আসে দোকান ছেড়ে দিতে হবে।