05/05/2025
"""প্রবাসীর বউ ""
প্রবাসীদের কষ্টের কথা সবাই জানে কিন্তু তাদের বউদের কথা তেমন একটা বলা হয় না ।তারাও কিন্তু সমান কষ্ট সহ্য করে ।কষ্টগুলো বুকে চেপে স্বামীকে উৎসাহ দেয় এটা কিন্তু বিশাল ত্যাগ।
আজ একটা গল্প শেয়ার করবো আমার চোখের সামনে ঘটে যাওয়া এমনি এক প্রবাসীর স্ত্রীর গল্প
মেয়েটা ছিল আমার বান্ধবী অবশ্য সিনিয়র ছিলো এসএসসি তে ফেইল করার কারণে আবার আমার সাথে নতুন করে পরীক্ষা দেবার জন্য ক্লাস করত ।তো তখন আমরা ক্লাস টেন এ পড়তাম আমাদের গ্রামেরই একটা প্রবাসী ছেলের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয় ।মেয়েটা ছিল অসম্ভব সুন্দর ।স্বাভাবিকভাবেই প্রবাসীদের বয়স একটু বেশি হয় কিছু ক্ষেত্রে হয়তো ভিন্ন ।ওনার বয়সও ছিল মেয়ের থেকে অনেক বেশি ।
বিয়ের পরে মেয়েটা শশুর বাড়ী যায় সংসার করে তখনও অবশ্য স্কুলে আসতো তবে সংসারের সব কাজ করার পরে । একই সময় আমরা মুক্ত পাখির মতো উরতাম নাই সংসার এর চাপ নাই কোনো পাড়া ।একদিনের ঘটনা বলি ওর হাতে একটা আংটি সবসময় পড়া থাকতো ক্লাস করতে করতে হঠাৎ সেই আংটিটা খুলে আমার হাতে পরায় দেয় তখন আমি দেখতে পাই আংটির মধ্যে ভাতের চাল তখনও জমা হয়ে আছে তখন বিষয়টা অবাক লাগলেও এখন বুঝি ।ওকে সেদিন জিজ্ঞেস করছিলাম চাল কোথা থেকে আসলো ও শুধু মিষ্টি করে হেসেছিল ।
যাইহোক তিন মাসের ছুটি নিয়ে ওর বর এসেছিল দেশে আবার চলে যা বান্ধবী চলে যায় বাবার বাড়ি কয়দিন পরে জানতে পারি ওর বাচ্চা হবে🥰আবারো অবাক হয়েছিলাম এখনই বাচ্চা??ওর স্কুল বন্ধ হলো শুরু হলো একার লড়াই জীবনের ত্যাগ । এসএসসি পরীক্ষার আগে বাচ্চা হলো সিজার করা লাগছিল ।হাসপাতালে দেখতে গেছিলাম ওর মা আর বোন বাচ্চা নিয়ে বসে ছিল আর ও আদমরা রুগীর মত শুয়ে ছিল হাত পা ফোলা যেনো দুনিয়ার সব মাংস ওর গায়ে এতো মোটা দেখাচ্ছিল।
বাড়ি ফিরল ও বাচ্চা ধীরে ধীরে বড়ো হতে থাকলো বাবার বাড়িতে তার স্থান হলো শশুর বড়ি যাওয়া হলোনা আর।ওর বর শুধু খরস পাঠাতো আর ফোনে কথা বলত ।অবাক করা জীবন! বাচ্চাটা একাই মানুষ করলো । আমি মাঝে মাঝে ভাবি ওর এত ধর্জ কিভাবে সব সামাল দেয়? আসলে প্রবাসীদের জীবনে উৎসাহ দেবার লোকি হলো তার বউ।উৎসাহ না পেলে তাদের পক্ষে সম্ভব হতো না।
এভাবেই কেটে ৪- ৫বছর শুনলাম ওর বর আবার আসবে ।আসলো ৩মাসের ছুটিতে ।ছুটি শেষ চলে গেলো কয়দিন পরে শুনি ওর আবার বাচ্চা হবে !আবারো অবাক হলাম ।ভাবলাম হায়রে জীবন ! বাচ্চা হলো বড়ো হলো ও কিন্তু বাবার বাড়ি রইলো বাচ্চা মানুষ করছে জীবনের সব সখ আল্লাদ বিসর্জন দিয়ে ।আবার পর হলো ৪ টা বছর শুনছি ওর বর আবার আসবে এবং আবার বাচ্চা নিবে কারণ আগের দুইটাই মেয়ে 😔 এর মধ্যে অবশ্য অনেক জায়গা জমি কিনছে বাড়ি করছে কিন্তু জীবনে শান্তি কি পেলে?? সংসার কি করলো?? খালি সম্পর্কটাই বয়ে নিয়ে গেলো ।
প্রবাসীর বউ দের স্যালুট ।
আল্লাহ এতো ধরজো তাদের দিয়েছে 🥰🥰
প্রবাসীদের প্রেরণার উৎস এই ত্যাগী বউ গুলো।