Exam Prep Hub BD

Exam Prep Hub BD Sometime my mind ask why I love me.

20/05/2026

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের কোর্স - আচ্ছা, কিছু বিষয় একটু পরিষ্কার করা দরকার-

১। আমরা খুব শিঘ্রই আপনাদের জন্যে শুধুমাত্র বিবি এডি লক্ষ্য করে একটি কোর্স নিয়ে আসতে যাচ্ছি।

২। এই কোর্সে নিম্নলিখিত টপিকগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে -

ক) প্রিলি ম্যাথ + লিখিত ম্যাথ
খ) Analytical Skill - বিসিএস মানসিক দক্ষতা + Data Sufficiency(GMAT Official Guide থেকে পড়ানো হবে) + Puzzle (GRE Big Book 200 Puzzle থেকে পড়ানো হবে)
গ) Financial and Banking Knowledge (প্রিলি + লিখিত) এবং General Knowledge
ঘ) লিখিত বাংলা ব্যাকরণ
ঙ) ফোকাস রাইটিং - বাংলা + ইংলিশ
চ) Translation
ছ) Analytical reasoning, critical thinking and argumentative writing

আমরা চূড়ান্ত কোর্স আউটলাইন তৈরি করে আগামী ২/১ দিনের মধ্যে পেজে জানিয়ে দিবো। এখন, উপর্যুক্ত সকল টপিক থাকতে পারে আবার কিছু টপিক বাদ যেতে পারে। তবে যা থাকবে তা একদম সলিড পাবেন। নিজেদের কিছু অপারগতার কারণে হয়তো কিছু জিনিস দিতে নাও পারতে পারি, এজন্যে হয়তো সেসকল টপিক বাদ যাবে তখন।

আমরা কোর্সটি শুরু করতে চাচ্ছি জুন মাসের ১ তারিখ থেকে এবং সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটি চলবে। এখন আমার ভয় হচ্ছে, পুরা কোর্সটি কি এর আগে সম্পন্ন হবে কি-না কারণ এই সকল টপিক সহ যদি কোর্স আনতে চাই সেক্ষেত্রে আমাদের মোট ক্লাস সংখ্যা দাঁড়াচ্ছে ১৩০ এর মত। এতে করে সপ্তাহে আপনাদের ৭দিনই ক্লাস করতে হবে এবং কিছু কিছু দিন দুইটা করে ক্লাস করতে হবে। এই অত্যন্ত কঠিন বন্ধুর পথ কে কে পাড়ি দিবেন আমার জানা নাই।

একটা কথা বলি, আমরা তিনজন মেন্টর একটা যুৎসই "বিবি এডি" কোর্স তৈরি করার জন্যে রাত-দিন এক করে দিচ্ছি। এই কোর্সটা যদি আনতে পারি, একটা অসাধারণ প্রস্তুতি হয়ে যাবে আপনাদের। কোর্স ফি বেশি হবে না, আপনারা জানেন লাইটহাউজ সবসময় অত্যন্ত কম খরচে সেরা কোর্স অফার করে থাকে।

- টিম লাইট

14/05/2026
13/05/2026

সিম্পল টাইম ম‌্যা‌নেজমেন্ট SO24 প্রিলি

১) বাংলা, ই‌ংরে‌জি, জিকে, ICT সর্বমোট ৬০ নম্বর উত্তর কর‌বেন প্রথম ২০ থেকে ২৫ মি‌নি‌টে।

২) ম‌্যাথ ও অ‌্যানালাই‌টিক‌্যাল শেষ কর‌বেন পরবর্তী ৩০ থে‌কে ৩৫ মি‌নি‌টে।

৩) বাকী ৫ মি‌নি‌টে কন‌ফিউজড প্রশ্নের উত্তর করার চেষ্টা কর‌বেন।

৪) ৮৫+ প্রশ্ন উত্তর করা চেষ্টা কর‌বেন।

৫) অ‌্যানালাই‌টিক‌্যা‌লে বড় প্রশ্নের উত্তর প‌রে কর‌বেন।

Yousuf Choton

11/05/2026

সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার পদের জন্য (FBS বা ঢাবির ফাইন্যান্স বিভাগ পরিচালিত) বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, কিছু সুনির্দিষ্ট অধ্যায় এবং প্রশ্নের ধরন বারবার পুনরাবৃত্তি হয়। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এই ৫টি বিষয়ের সামগ্রিক বিশ্লেষণে যা উঠে এসেছে, সেগুলো দেওয়া হয়েছে। সামগ্রিক বিশ্লেষণে- Kabil Mahmud…Concept Writer: ‘Bank MCQ Digest’ বই। কার্টেসী ব্যাতীত পোস্টটি কপি করবেন না। শেয়ার দিয়ে নিজের ফেইসবুকে রেখে দিন, আশা করি কাজে দিবে… ......................................................................................
1. Bangla (বাংলা)
A. ব্যাকরণ:
--> ভাষার উৎস (আরবি, ফারসি, তুর্কি)
--> শব্দ (তৎসম / তদ্ভব / দেশজ / বিদেশি)
--> ধ্বনি ও বর্ণ
--> বাক্য/পদ/ বচন
--> প্রতিশব্দ / বিপরীতার্থ
--> শুদ্ধ বানান (এই অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন এসেছে)
--> সমাস (বিশেষ করে → তৎপুরুষ এবং বহুব্রীহি)
--> সন্ধি বিচ্ছেদ (মৃত্যুঞ্জয়, চতুষ্পদ টাইপ)
--> কারক + বিভক্তি (৭মী বিভক্তি খুবই কমন)
--> প্রত্যয় + ধাতু (AD exam এ নিয়মিত)
--> বাগধারা (একই বাগধারা/শব্দ ভিন্ন অপশন দিয়ে বারবার আসে)
B. সাহিত্য
--> চর্যাপদ (বিসিএস এর মতো প্রশ্ন)
--> কবি/লেখক: রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শামসুর রহমান,সুকান্ত, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত,জসীম উদদীন।
--> মহিলা কবি/লেখক: রোকেয়া, সুফিয়া কামাল
--> কাব্য ও গ্রন্থের লেখকদের ছদ্মনাম
--> বিভিন্ন উপন্যাস এর চরিত্র
--> বাংলা সাহিত্যের সাথে সম্পর্কিত সংবাদপত্র
গুরুত্বপূর্ণ নোট: নবম-দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই এবং নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সাহিত্য অংশ পড়ুন ।
ব্যাংকের ডাইজেস্ট ‘Bank MCQ Digest’ বই কিংবা যেকোনো বই থেকে সবগুলো টপিক রিভিশন দিন। ......................................................................................
2. English (ইংরেজি)
A. Vocabulary
--> Synonym
--> Antonym
--> Idioms & Phrase (couch potato, sitting duck, once in a blue moon etc.)
--> Spelling (liaison, minuscule type tricky spelling)
--> Rare words (vituperate, stentorian, louche etc.)
Vocabulary Pattern: Easy & tricky words আসে
B. Grammar
--> Subject-Verb Agreement
--> Preposition
--> Voice change
--> Sentence correction
গুরুত্বপূর্ণ নোট: GRE-level words দেখুন এবং নবম-দশম শ্রেণীর বোর্ড বই থেকে Grammar পড়ে নিন।
ব্যাংকের ডাইজেস্ট ‘Bank MCQ Digest’ বই কিংবা যেকোনো বই থেকে সবগুলো টপিক রিভিশন দিন। ......................................................................................
3. Mathematics (গণিত)
--> Number System (সংখ্যা পদ্ধতি)
--> Average (গড়)
--> Percentage (শতকরা)
--> Profit & Loss (লাভ ও ক্ষতি )
--> Interest (সুদ)
--> Time & Work (সময় ও কাজ)
--> Time-Speed-Distance (সময়-গতি-দূরত্ব)
--> Set (সেট)
--> Algebra (বীজগণিত)
--> Geometry (জ্যামিতি)
--> Mensuration (পরিমিতি)
--> Trigonometry (ত্রিকোণমিতি)
--> Probability (সম্ভাবনা)
--> Ratio & Mixture (অনুপাত ও মিশ্রণ)
প্রশ্নের ধরন: অংকগুলো সাধারণত নবম-দশম শ্রেণীর বোর্ড বই অনুসরণ করে এবং কিছুটা tricky বা অ্যাডভান্সড লেভেলের হয়।
গুরুত্বপূর্ণ নোট: Average, Percentage, Profit & Loss, Mensuration, Geometry(polygon, quadratic), Probability, Algebra, Set এবং Trigonometry-এই অধ্যায়গুলোতে বিশেষ জোর দেওয়া প্রয়োজন।
ব্যাংকের ডাইজেস্ট ‘Bank MCQ Digest’ বই কিংবা যেকোনো বই থেকে সবগুলো টপিক অনুশীলন করুন। ......................................................................................
4. General Knowledge (সাধারণ জ্ঞান)
A. বাংলাদেশ বিষয়াবলি
--> ব্যাংকিং ও অর্থনীতি
--> সংবিধান
--> পদক: একুশে পদক, স্বাধীনতা পদক
--> খেলাধুলা
--> সাম্প্রতিক (আলোচিত টপিকস)
B. আন্তর্জাতিক বিষয়াবলি
--> Organization: UN, IMF
--> Global Index International: HDI, Gender Gap, Transparency etc.
--> Sports: Cricket, Olympic etc.
--> Recent GK
গুরুত্বপূর্ণ নোট: বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলির সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আলোচিত টপিকগুলোর যেকোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে। তাই সাম্প্রতিক তথ্য জানার পাশাপাশি আলোচিত টপিকগুলোর পূর্বের তথ্যগুলো জানা থাকা প্রয়োজন। ব্যাংকের ডাইজেস্ট ‘Bank MCQ Digest’ বই এবং যেকোনো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই থেকে সবগুলো টপিক পড়ে নিন। ......................................................................................
5. Computer & ICT
--> MS Office (Word, Excel, PowerPoint)
--> Input/Output device
--> Programming language (PHP, SQL, NoSQL)
--> Number system & Binary Value,
--> Networking
--> Daily uses of ICT
গুরুত্বপূর্ণ নোট: ব্যাংকের বিগত প্রশ্ন পড়ার পাশাপাশি বিসিএস এবং অন্যান্য চাকরির বিগত কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন পড়া প্রয়োজন। ব্যাংকের ডাইজেস্ট ‘Bank MCQ Digest’ বই কিংবা যেকোনো বই থেকে সবগুলো টপিক রিভিশন দিন। রিটেন অংশের সামগ্রিক বিশ্লেষণের পোস্ট খুব শীঘ্রই আসবে। ব্যাংকের প্রিলি+রিটেন কোর্স এবং Combined SO এর মডেল টেস্ট কোর্সে যুক্ত হতে Kabil Mahmud পেইজে মেসেজ দিন।
সামগ্রিক বিশ্লেষণে- Kabil Mahmud
Concept Writer: ‘Bank MCQ Digest’ বই।

11/05/2026

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নীতি হার (2026)

সূত্র: bb.org.bd | সর্বশেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য তাদের মুদ্রানীতির হার নির্ধারণ করেছে। নিচে সকল নীতি হারের বিস্তারিত তথ্য দেওয়া হলো:

১. রেপো রেট (নীতি সুদের হার)
বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদের হারে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তা বর্তমানে ১০.০০% নির্ধারিত আছে।

২. SLF রেট (Standing Lending Facility)
ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে হারে ঋণ নিতে পারে, সেটি বর্তমানে ১১.৫০%।

৩. SDF রেট (Standing Deposit Facility / Reverse Repo)
বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখলে যে সুদ পায়, তা বর্তমানে ৭.৫০%।

৪. ব্যাংক রেট
দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক রেট বর্তমানে ৪.০০%।

৫. CRR (Cash Reserve Ratio)
ব্যাংকগুলোকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ হিসেবে সংরক্ষণ করতে হয়:
প্রচলিত ব্যাংক (দ্বি-সাপ্তাহিক গড়): ৪.০০%
প্রচলিত ব্যাংক (দৈনিক সর্বনিম্ন): ৩.০০%

৬. SLR (Statutory Liquidity Ratio)
ব্যাংকগুলোকে তারল্য সংরক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে:
প্রচলিত ব্যাংক: ১৩.০০%
ইসলামিক ব্যাংক: ৫.৫০%

এই হারগুলো দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

11/05/2026
09/05/2026

বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতি হারসমূহ (২০২৬)

✍️রেপো রেট (Policy Rate): বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্পমেয়াদে ঋণ গ্রহণ করলে বর্তমানে সুদের হার দিতে হচ্ছে ১০.০০%।

✍️ SLF Rate (Standing Lending Facility): জরুরি তারল্য সংকটে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারবে ১১.৫০% সুদ হারে।

✍️SDF Rate / Reverse Repo:ব্যাংকগুলো উদ্বৃত্ত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখলে বর্তমানে ৭.৫০% হারে সুদ পাবে।

✍️ ব্যাংক রেট:দীর্ঘমেয়াদি ঋণ ও কিছু আর্থিক হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত ব্যাংক রেট বর্তমানে ৪.০০%।

✍️ CRR (Cash Reserve Ratio): ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে নগদ সংরক্ষণ করতে হবে-
• দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে: ৪.০০%
• দৈনিক ন্যূনতম ভিত্তিতে: ৩.০০%

✍️ SLR (Statutory Liquidity Ratio)
তারল্য সংরক্ষণের জন্য নির্ধারিত হার-
• প্রচলিত ব্যাংক: ১৩.০০%
• ইসলামিক ব্যাংক: ৫.৫০%

সূত্র: বাংলাদেশ ব্যাংক⁠ | সর্বশেষ হালনাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

31/01/2026
31/01/2026

Address

Mirpur/13
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exam Prep Hub BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category