28/09/2026
আত্মসম্মান আছে বলেই নীরব থাকি, দুর্বল বলে নয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যেখানে চাইলে প্রতিটি কথার জবাব দেওয়া যায়, নিজের অবস্থান ব্যাখ্যা করা যায়, কে কোথায় ভুল করেছে সেটাও বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু সব সত্য সবার সামনে প্রমাণ করার প্রয়োজন নেই।
কিছু মানুষকে বোঝাতে গেলে শুধু নিজের সময় আর মানসিক শান্তিই নষ্ট হয়। তাই কখনো কখনো চুপ করে সরে আসাটাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। আমার নীরবতার অর্থ এই নয় যে আমি কিছু বুঝিনি; বরং অনেক কিছু বুঝেছি বলেই আর কথা বাড়াতে চাই না।
সব প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না, সব অপমানের প্রতিশোধ নিতে হয় না। কিছু মানুষকে তাদের ভুলের উত্তর সময়ের ওপর ছেড়ে দিয়ে নিজের জীবন, নিজের শান্তি আর নিজের সম্মানের দিকে এগিয়ে যাওয়াই ভালো। কারণ নীরবতা সবসময় দুর্বলতার পরিচয় নয়-কখনো কখনো নীরবতাই আত্মসম্মানের সবচেয়ে শক্তিশালী প্রকাশ,🙂