Menrao // official.бюб

Menrao // official.бюб সময় যেদিন ফুরাবে আমার,
সেদিন যেতে হবে ছেড়ে এই সংসার।
আমি হ’য়ে যাব মৃত্যু নদীর পার,
প্রভুর ঐ চরণ নৌকায়।

৩ মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণ।।। 🌒🌓🌔🌕বাংলাদেশ সময়সূচি: দুপুর ৩:৫০- রাত ৭:১৮ পর্যন্ত।Schedule of Bangladesh: 3:50 pm to 7:18 ...
03/03/2026

৩ মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণ।।। 🌒🌓🌔🌕
বাংলাদেশ সময়সূচি: দুপুর ৩:৫০- রাত ৭:১৮ পর্যন্ত।
Schedule of Bangladesh: 3:50 pm to 7:18 pm.

#চন্দ্রগ্রহণ #৩ইমার্চ

বাইবেল VS কোরআন বিষয়: আসল পবিত্র আত্মা কে?অনলাইন zoom এ আজকে একজন প্রকৃত মুসলমানের সাথে এক আলোচনায় বসেছিলাম। সে আমার অ...
01/03/2026

বাইবেল VS কোরআন

বিষয়: আসল পবিত্র আত্মা কে?

অনলাইন zoom এ আজকে একজন প্রকৃত মুসলমানের সাথে এক আলোচনায় বসেছিলাম। সে আমার অনেক সুপরিচিত এবং ভদ্র লোক। সে আমাকে প্রশ্ন করেছিল, “ঈসা মশীহ নিজেই চলে যাওয়ার পর একজনের আসার কথা বলেছিলেন, সে কে?” আমি বললাম, “এই প্রশ্নের উত্তরে আপনার ধর্মগ্রন্থ কোরআন আর আমার ধর্মগ্রন্থ বাইবেল কি বলে? সেটা জানার জন্য আমরা অনলাইনে zoom এ আলোচনা করবো।”

“আলোচনায় যাওয়ার আগে আমি কিছু বলতে চাই, আপনি আর আমি খুবই ভালো পরিচিত। তাই আপনার কথাগুলো আমি মন দিয়ে শুনবো, আর আমার কথা গুলোও আপনি মন দিয়ে শুনবেন। আপনি যখন কিছু বলতে চান, আমি শেষ পর্যন্ত শুনবো, আর আমি যখন কিছু বলবো, আপনিও শেষ পর্যন্ত শুনবেন। কথার মাঝখানে কথা বলে আমরা যেন একে অপরকে যেন উদ্বিগ্ন না করি।”

☪️ তার আলোচনা:

“আচ্ছা আমি শুরু করছি, যেহেতু আমরা কোরআন কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মানি, সেহেতু ঈসা ভবিষ্যতবাণী করার বিষয়ে স্পষ্ট ও‌ সর্বশ্রেষ্ঠ আয়াত টি আমি তুলে ধরবো।

1️⃣ ঈসা এর রাসূলের আগমনের সম্পর্কে ভবিষ্যতবাণী:

📖 “আর স্মরণ কর, যখন মরিয়মের পুত্র ঈসা বললেন:
হে বনী ইসরাইল! আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, এবং আমার পরে আসবেন এক রাসূল, যার নাম হবে আহমদ।” (সূরা আস-সাফ ৬১:৬)

এখানে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। যিনি বক্তা (ঈসা), তিনি নিজেই ভবিষ্যতবাণী করে গেছেন। সেটা আপনারাও (খ্রীষ্টানরাও) স্বীকার করেন যে তার চলে যাওয়ার পরে তিনি আসবেন, আর আমরাও স্বীকার করি এবং বিশ্বাসও করি। কারণ এখানে ঈসা নিজেই তার নাম বলেছেন আহমদ। অর্থাৎ ইসলামী ব্যাখ্যায় মোহাম্মদ এর আরেক নাম। আর মরিয়মের পুত্র ঈসা নিজেই তো বলেছেন, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। কিন্তু আমার পরে একজন রাসূল আসবে, যার নাম আহম্মদ।

2️⃣ আগমন কেমন হবে?

কোরআনে মোহাম্মদ এর আগমনের সম্পর্কে কয়েকটি দিক উল্লেখ আছে:

📖 “মুহাম্মদ তোমাদের পুরুষদের কারও পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ।” সূরা আল-আহযাব ৩৩:৪০

এখানে বলা হয়েছে: তিনি “খাতামুন নবিয়্যিন”, অর্থাৎ শেষ নবী।

📖 “যারা সেই রাসূলের অনুসরণ করে—যিনি উম্মী নবী—যার উল্লেখ তারা তাদের তাওরাত ও ইনজিলে লিখিত পায়।” সূরা আল-আরাফ ৭:১৫৭

“এখানে দাবী করা হয়েছে: পূর্ববর্তী গ্রন্থে তার নাম উল্লেখ আছে। অর্থাৎ, তাওরাত ও ইঞ্জিলে তার নাম উল্লেখ আছে। এই অর্থ স্পষ্ট, ঈসা যার সম্পর্কে আসার কথা বলেছেন, তিনি সত্যিই মোহাম্মদ ছিলেন।”

“এটা ঠিক যে, তাঁর আসার সময়কাল ও দিন সম্পর্কে কেউ কেউ বললেও কোরআনে তাঁর আগমনের পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ নেই। শুধু আছে, তিনি রাসূল ও শেষ নবী। তার আগমনের বিষয়ে পূর্বে যারা নবী হিসেবে এসেছিল তারা ঘোষণা করেছিলেন।”

✝️ আমার আলোচনা:

“আচ্ছা এবার আমি শুরু করছি, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে, ঈসা বা যীশু খ্রীষ্ট যার আসবার বিষয়ে বলে গেছেন সে কে? এখন আপনার বিশ্বাস অনুযায়ী মোহাম্মদ, আর আমার বিশ্বাস অনুযায়ী পবিত্র আত্মা। অদৃশ্য আত্মার সম্পর্কে একজন মুসলিম বিশ্বাস করাটা খুবই কঠিন। তবুও আপনার আর আমার মধ্যে এই প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্য আমাদের একে অপরের বিশ্বাস নষ্ট করার জন্য নয়, বরং ইতিহাসের আসল যে সত্যিটা রয়েছে, তা জানার জন্য।

প্রথমে আমি যা যা বলবো, শেষ পর্যন্ত আপনি তাই তাই শুনবেন। আমরা দুইটি বিষয় আলোচনা করবো। সেটা হলো-

➡️ পবিত্র আত্মার সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গি ও আমার বিশ্বাস।
➡️ রাসূল সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি ও ইসলামের বিশ্বাস।

প্রথমে আমি বাইবেল থেকে ঐতিহাসিক ভাবে সত্য কিছু পদ পাঠ করতে চাই। কোরআন কে পিছিয়ে রেখে বাইবেল কে আগে পাঠ করে আমি এখানে অন্য ধর্মের গ্রন্থকে অসম্মান করছি তা নয়। যেহেতু পবিত্র কোরআনের আগে পবিত্র বাইবেল লেখা হয়েছে তাই আমাদের আলোচনায়ও ধারাবাহিক ইতিহাস কে কেন্দ্র করা উচিত।

1️⃣ পবিত্র আত্মার সম্পর্কে প্রভু যীশুর ভবিষ্যতবাণী কি?

📖 “আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন; তিনি সত্যের আত্মা; জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না, তাঁহাকে জানেও না; তোমরা তাঁহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। (যোহন ১৪:১৬-১৭ পদ)

📖 “কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন।” (যোহন ১৪:২৬ পদ)

📖 “যাঁহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন- যখন সেই সহায় আসিবেন- তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন।” (যোহন ১৫:২৬ পদ)

📖 “তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে, সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাঁহাকে পাঠাইয়া দিব।” (যোহন ১৬:৭ পদ)

আর নয় সন্দেহ, আর নয় অবিশ্বাস। কারণ এখানে তিনটি পদেই সব প্রমাণ দেওয়া আছে।

যদি প্রশ্ন উঠে, প্রভু যীশু না গেলে সেই সত্যের আত্মা আসবে কিনা? তাহলে যোহন ১৬:৭ পদ অনুযায়ী উত্তর হবে সেই সহায় (আত্মা) আসবে না।

যদি প্রশ্ন উঠে, সেই মানুষ নাকি সত্যিই পবিত্র আত্মা? তাহলে যোহন ১৪:২৬ পদ অনুযায়ী উত্তর হবে হ্যাঁ, সত্যিই পবিত্র আত্মা।

আর যদি প্রশ্ন উঠে, তাকে দেখা যায় কি যায় না? তাহলে যোহন ১৪:১৬-১৭ পদ অনুযায়ী উত্তর হবে সেই সত্যের আত্মাকে দেখা যায় না।

2️⃣ তিনি যে মানুষ নয়, সত্যিই আত্মা ছিলেন এর প্রমাণ কি?

📖 “কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন।” (যোহন ১৪:২৬ পদ)

এই পদে সরাসরি লেখা আছে, “সেই সহায়, পবিত্র আত্মা।” কোন দৃশ্যমান বা মাংসিক মানুষ নয়। বাইবেলের ভাষার পরিবর্তনের ফলে আপনার যদি সন্দেহ থাকে তাহলে মূল যে ভাষা গ্রীক বাইবেলে এখানে বলা হয়েছে (pneuma) যার অর্থ আত্মা। কারণ মূল ভার্সনে প্রথম দ্বিতীয় কোন আত্মা নেই। আত্মা মানে পবিত্র আত্মা একটাই।

3️⃣ দৃশ্যমান, নাকি অদৃশ্য?

📖 “জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না, তাঁহাকে জানেও না; তোমরা তাঁহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন।” (যোহন ১৪:১৭ পদ)

এখানে বলা হয়েছে যে, “তাকে দেখা যায় না।” কারণ তার (পবিত্র আত্মার) কোন দৃশ্যমান শরীর নেই।

➡️ দৃশ্যমান মানব ব্যাক্তি নয়,
➡️ আত্মিক অদৃশ্য সত্ত্বা।

4️⃣ প্রভু যীশুর সেই ভবিষ্যতবাণী কার মাধ্যমে পূর্ণতা পেয়েছে?

মোহাম্মদ এর মাধ্যমে না প্রেরিত ২ অধ্যায় পশ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের মাধ্যমে?

📖 “পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাঁহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাঁহারা বসিয়াছিলেন, সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাঁহাদের দৃষ্টিগোচর হইল; এবং তাঁহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাঁহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাঁহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন, তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন।”
(প্রেরিত ২:১-৪ পদ)

5️⃣ পূর্ণতা হয়েছে এর প্রমাণ কি?

কখন সেই আত্মা আসবে সেটা লেখা নেই, তবে যখন আসবে তখন তাদের মধ্যে কি কি ঘটবে সেটা লেখা আছে।

📖 “কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদিয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে।” (প্রেরিত ১:৮ পদ)

এখানে সময় তারিখ ও দিন লেখা নেই। তবে লক্ষনীয় বিষয়: পবিত্র আত্মা আসলে

➡️ তারা শক্তি পাবে, এই শক্তি শরীরের শক্তি নয়।
➡️ তারা সাক্ষী হবে।
➡️ তারা যিরুশালেম, সমগ্র যিহুদীয়া, শমরীয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করতে পারবে।

সেদিনের (পঞ্চাশত্তমীর দিন) পর থেকে তারা সুসমাচার প্রচার করতে পেরেছিল। এটার দ্বারা নিশ্চিত করতে পারি যে, পবিত্র আত্মা আগমন সত্যিই পূর্ণতা পেয়েছে।”

এখন, আপনাদের বিশ্বাস কেমন ও আমাদের বিশ্বাসের পার্থক্য জানার জন্য কোরআন থেকে আপনার দেওয়া কয়েকটি আয়াত আমিও পর্যবেক্ষণ করতে চাই।

📖 “আর স্মরণ কর, যখন মরিয়মের পুত্র ঈসা বললেন:
হে বনী ইসরাইল! আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল…
এবং আমার পরে আসবেন এক রাসূল, যার নাম হবে আহমদ।” (সূরা আস-সাফ ৬১:৬)

আমি মানছি যে উপরের আয়াতে সত্যি এই কথা স্পষ্ট লেখা আছে এই কথা লেখা আছে, ঈসা একজন আল্লাহর রাসূল। কিন্তু তাঁর চলে যাওয়ার পর আরেকজন আসবেন। তার নাম হবে আহম্মদ, অর্থাৎ আপনার কথা অনুযায়ী আহম্মদ হচ্ছে ইসলামী ব্যাখ্যায় মোহাম্মদের আরেক নাম।

তবে সর্বপ্রথম অংশে এই কথা লেখা আছে, “স্মরণ কর,” আমি স্পষ্ট লক্ষ্য করেছি এটি তখনকার কথা নয়, যখন ঈসা নিজেই সরাসরি বলেছেন। এটা পুনঃ উল্লেখ করা একটি আয়াত। তবে এখন দাঁড়াচ্ছে, কোরআনের এই আয়াতটি যদি সঠিক এবং যুক্তিসঙ্গত হয় তাহলে কোরআনের আগে লেখার গ্রন্থটিতে নিশ্চয়ই থাকবে। সেই গ্রন্থটি কোনটি? যদি বলি তাওরাত তাহলে, তাওরাতে ঈসা এর জীবনী নেই। যদি বলি বাইবেলে নতুন নিয়মে কোথাও আছে, তাহলে বাইবেলেও আহম্মদ বা‌ মোহাম্মদ এর নাম উল্লেখ আছে এমন কোনো পদ নেই। আর যদি বলি মূল ইঞ্জিলে আছে, ভাষা পরিবর্তনের ফলে হারিয়ে গেছে, তাহলে এটা স্পষ্টই যে, একটা গ্রহণযোগ্য গ্রন্থ কোনদিনও হারিয়ে যেতে পারে না বা লুপ্ত হতে পারে না।

তাই বাইবেলে প্রভু যীশু খ্রীষ্টের এই ভবিষ্যতবাণীর সাথে কোরআনের উল্লেখ এই আয়াত টি সামান্জ্ঞস্য নেই আর থাকতেও পারে না।

সেইজন্য একজন খ্রীষ্টান পবিত্র আত্মার জায়গায় মোহাম্মদকে স্বীকৃতি দেওয়া যুক্তিসঙ্গত নয়। এর একমাত্র কারণ, কোরআনের এই আয়াত টি স্পষ্ট হলেও প্রমাণ হিসেবে ঐতিহাসিক কোন গ্রন্থের ভিত্তি নেই। আর বাইবেলেও আহম্মদ বা মোহাম্মদ এর নাম উল্লেখ নেই।”

আবারও এই বছরেবসন্তের জামরুল মুখে তুললাম—জীবন এখনও আমাকে স্বাদ নিতে দেয়।সাথে সাথে বসন্তের সময় আমাকে বুঝিয়ে দিল—ফিরে আস...
25/02/2026

আবারও এই বছরে
বসন্তের জামরুল মুখে তুললাম—
জীবন এখনও আমাকে স্বাদ নিতে দেয়।
সাথে সাথে বসন্তের সময় আমাকে বুঝিয়ে দিল—ফিরে আসে ঋতু,,, কিন্তু ফিরে আসে না সব মানুষ।।।

16/02/2026

ছড়িয়ে দাও প্রভুর প্রেম,
যেন সবারই হৃদয়ে ছুঁয়ে যায়। ♥️✝️💘


゚viralfbreelsfypシ゚viralyou #খ্রিস্টবিশ্বাস

খ্রীষ্টের ঐশ্বরিক প্রেমে জীবন যাপন করা খ্রীষ্টানদের মধ্যে একটি বড় দায়িত্ব। চিত্রের অনুযায়ী অনেকগুলো গাছ আছে, যেখানে ঝ...
15/02/2026

খ্রীষ্টের ঐশ্বরিক প্রেমে জীবন যাপন করা খ্রীষ্টানদের মধ্যে একটি বড় দায়িত্ব। চিত্রের অনুযায়ী অনেকগুলো গাছ আছে, যেখানে ঝোপ ঝাড় ও আগাছায় ভরা। আর যেখানে ভালো মাটি নেই। সময় থাকতে থাকতে গাছগুলো বড় হলেও কোন ফল ধরে না।

ঠিক তেমনি ভাবে আমরাও বাস করেছি এই জগতে। এই জগত এমন একটি জায়গা, যেখানে শুধু মন্দ আর মন্দ, আর যেখানে আছে শুধু ফাঁদ আর ফাঁদ। এই ফাঁদ থেকে বাঁচার জন্য আমরা অনেক রকম চেষ্টা করি, কিন্তু এত সহজে আমরা নিজেদেরকে বাঁচাতে পারেনি। জগত আমাদেরকে জাগতিক ভোগ বিলাসের দিকে টানে।

তবু আমাদের খ্রীষ্টিয় নৈতিক জীবনে তাঁর অধীনে এমন ভাবে বসতি করতে হবে, যেন আমাদের জীবনে তাজা ও পুষ্ট গাছের মতো যথাসময়ে ফল দেয়। খ্রীষ্ট আমাদের জীবনে উত্তম সার। যে সারের মাধ্যমে আমাদের জীবন আশীর্বাদে পরিপূর্ণ হয়।

যখন আমরা জগতের চিন্তায় চলি, তখন আমাদের জীবন হবে ক্ষয় ও শুকনো গাছের মতো ফলহীন জীবন। আর যখন খ্রীষ্টের অধীনে চলি, তখন আমাদের জীবন হবে জলাধারে লাগানো গাছের মতো সবল। খ্রীষ্টের অধীনে থাকলে আমাদের জীবনে আশীর্বাদ ও উপচে পড়বে। তাই আমাদের জীবনে যথাসময়ে ফলবান হওয়ার জন্য খ্রীষ্টিয় আদর্শ ও নৈতিকতার প্রয়োজন।

আপনার মতামত জানান কমেন্ট বক্সে _






#খ্রিস্টবিশ্বাস
#খ্রিস্টানজীবন
#প্রার্থনা
#ঈশ্বরেরবাক্য
#খ্রিস্টেরভালোবাসা

14/02/2026

Yerusalem Kumar,,,♥️✝️🛐🎶





゚viralシviralシfypシ゚viralシalシ

┏┓┏┓。・゚゚・。。゚♡┃┗┛ 𝐚𝐩𝐩𝐲♡┃┏┓┃ Valentine's✿ ┗┛┗┛         Day🥰🥰   ꧁━━✥❖🌹❖✥━━꧂২০২৬ খ্রীষ্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি “ভালোবাসা দিবস...
13/02/2026

┏┓┏┓。・゚゚・。。゚♡
┃┗┛ 𝐚𝐩𝐩𝐲♡
┃┏┓┃ Valentine's✿
┗┛┗┛ Day🥰🥰
꧁━━✥❖🌹❖✥━━꧂

২০২৬ খ্রীষ্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি “ভালোবাসা দিবসে” সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করছি। হিসেব করলে ক্যালেন্ডারের পাতা বদলাতে থাকবে, ১৪ই ফেব্রুয়ারি দিনটি আসতে থাকবে। তবু আমি আশা করছি, আপনি ও আপনার ভালোবাসার মানুষের কাছে শুধু আজকেরই দিনটি ভালোবাসার দিবস না হোক, ভালোবাসা হোক প্রতিটি সময়, প্রতিটি মূহুর্ত ও প্রতিটি দিবসে।

࿐ভোগের নয়, ত্যাগের।
࿐আবেগের নয়, প্রতিশ্রুতির।
࿐ মূহুর্তের নয়, আজীবনের।


যে রাজত্ব শুধু শক্তিতে চলে, তা অত্যাচারী হয়;আর যে রাজত্ব শুধু কোমলতায় চলে, তা দুর্বল হয়।কিন্তু প্রভু যীশু খ্রীষ্টের র...
13/02/2026

যে রাজত্ব শুধু শক্তিতে চলে, তা অত্যাচারী হয়;
আর যে রাজত্ব শুধু কোমলতায় চলে, তা দুর্বল হয়।

কিন্তু প্রভু যীশু খ্রীষ্টের রাজত্বে ন্যায় আছে শক্তির মতো দৃঢ়, আর করুণা আছে মেষশাবকের মতো কোমল। আমাদের জীবনে প্রকৃত রাজা তিনি, যিনি শাসন করেন কিন্তু ক্ষমতা দিয়ে নয়, সত্য, বলিদান ও ভালোবাসা দিয়ে।



শয়তানের মতো সাধু নেই, 😈সে হাসে, আশীর্বাদ দেয় গোপনে।আর পেছনে রাখে ছুরি।সাপের মতো দয়ালু নেই, 🐍বুকে জড়িয়ে ধরে,কামড়ের ...
12/02/2026

শয়তানের মতো সাধু নেই, 😈
সে হাসে, আশীর্বাদ দেয় গোপনে।
আর পেছনে রাখে ছুরি।

সাপের মতো দয়ালু নেই, 🐍
বুকে জড়িয়ে ধরে,
কামড়ের আগে বিষ ঢালে ধীরে ধীরে।

আগুনের মতো শান্ত নেই, 🔥
থাকে নীরবে, কিন্তু একবার ছড়ালে
সব পুড়িয়ে ছাই করে দেয়।

হিসাব হবে আমার কর্মে, চেহারার নয়। তাই মানুষকে ভয় পাই না আর, ভয় পাই তার মুখোশকে। যেখানে আলো সাজে অন্ধকারের পোশাকে। আর পাপ পবিত্রতার ভাষা বুঝতে শেখায়। কারণ পাপ না থাকলে মানুষ কতটুকু ধার্মিক, তা চেনা যায় না।

Address

Savar
Dhaka

Opening Hours

04:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Menrao // official.бюб posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category