korocha-কড়চা

korocha-কড়চা welcome to space where we shared experiences inspire growth,connection and learning.

16/05/2025

পুরুষের খাচলত খারাপ হলেও কাবা শরীফে তওয়াফের সময় কত ভিড়ে ঠাসাঠাসিতে পড়লাম, সত্যি বলতে কেউ একটু ঠেলা পর্যন্ত দেয়নি-

11/05/2025

আমাদের কোন আমড়া গাছ ছিল না।কিন্তু আমার প্রতিবেশী কুমকুমদের আমড়া গাছে লোভনীয়ভাবে আমড়া ধরেছিল এবং গাছটি আমড়ার ভারে পানিতে টইটুম্বুর পুকুরে নুয়ে পড়েছিল। কিভাবে চুরি করব উপায় খুজে পাচ্ছিলাম না। একদিন মুসলধারে বৃস্টি হচ্ছিল পুকুরে বা আশেপাশে দেখার কেউ ছিল না এই সুযোগে আমার বান্ধবী মধু আমড়ার ডাল টেনে ধরে রাখলো আর আমি একটা ব্যাগভরে আমড়া চুরি করে পানিভর্তি পুকুর সাঁতরিয়ে অপর পাড়ে গিয়ে উঠলাম। একাধারে ভয় অন্যদিকে আমড়া খাওয়ার আনন্দ সেকি অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মধুকে আমড়া ১/২ টি দিয়েছিলাম। আর আমি সকালে বিকালে রাতে কোন খাবার না খেয়ে শুধু আমড়া খেতে লাগলাম। ২/১ দিনের মধ্যেই পেট নামা শুরু হলো। একটানা টয়লেট পাতলা হতে লাগলো। আমার মনে হয় তখন স্যালাইনও ছিল না। আমি চুরি করে খাটের নীচে আমড়ার ব্যাগ লুকিয়ে রেখে পরান ভারে খাচ্ছিলাম কাউকে বলতেও পারছিলাম না যে চুরি রা আমড়া খেয়ে এই অবস্থা। আমরা ৮ ভাইবোন। তাই বাড়ীর কাজ করে মায়ের পক্ষে সম্ভব ছিল এতকিছু খোজ রাখা। তবু মা ধরে ফেললো আমি পায়খানা করে বাগানের রাস্তা নস্ট করছি। কোন ওষুধ খেয়েছিলাম কিনা মনে পড়ে না। তবে আমড়া খাওয়া বন্ধ করে কয়েকদিন পরে পেট ভালো হয়ে গিয়েছিল। তারপর থেকে আমড়া দেখলেই সে দগদগে স্মৃতি জেগে ওঠে। আমড়া একটা পচা ফল তাই মনে হয়।

25/03/2025

অফিসার্স ক্লাবের পিকনিকে বিচিত্র অভিজ্ঞতা

১. ভ্যেনু ছিল মাধবদী হেরিটেজ রিসোর্ট। যেতে প্রায় সকাল ১০টা বেজে গেলো। সকালে নাস্তা খেতে ১১টা। অনেকেই আরো পরে এসেছে,সাড়ে বারটা- ১টা পযর্ন্ত নাস্তা চলছিল। দেড়টা থেকেই দুপুরের খাবার দেয়া শুরু হয় কি। স্বজন মিলে ৮ জন গিয়েছিলাম। বসার জায়গা না পয়ে অগত্যা একটা রুমের ডায়াসের উপরে বসে খাওয়ার পরিকল্পনা করলাম। আমরা গাদাগাদি করে বসেছি। আমার ও আমার মেয়ের মাঝে ৫/৬ ইন্চি জায়গা ফাঁকা ছিল। হঠাত ৪৫/৪৬ বয়সের এক ভদ্রলোক এসে বললেন আমি প্যাক্রিসের রোগী আমাকে বসে পানি খেতে হবে- এটা বলে তিনি ঐ স্বল্প পরিসর জায়গাতে বসার অনুমতি চাইলেন। আমি সিদ্ধান্ত জানানোর আগেই তিনি সহসা আমাদের মাঝে গায়ে গায়ে বসে পড়লেন এবং ঢক ঢক করে পানি খেতে লাগলেন। একসময় তিনি পানি খেয়ে উঠে গেলেন। আমার সাহেব ঘটনা পাশে দাঁড়িয়ে দেখছিলেন এবং বলছিলেন সৌদি আরব গিয়ে জম জম কূপের পানি কতবার দাঁড়িয়ে খেয়েছি।

25/03/2025

রাস্তা দিয়ে যেতে ভিক্ষুককে ১০/২০ টাকা ভিক্ষা আজকাল অনেকেই দেন। আমিও দেয়। সেদিন আমি এমনই একজনকে ভিক্ষা দিয়ে সামনে এগুতেই দেখি সাধারণ এবং আটপৌরে পোশাক পরা এক মহিলা ভিক্ষুকটাকে ১০০ টাকা ভিক্ষা দিয়ে তার কাজে চলে গেল। আমার খুব লাগলো। মহিলাটি ১০০ টাকা দিতে পারলে আমি কি দোষ করেছি?
পরদিন মার্কেটে গেছি। মাঝ বয়সী এক মহিলা হাত পেতে ভিক্ষা চাইতেই আমি ১০০ টাকা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো আমিও পারি। মহিলাটি ১০০ টাকা পেয়ে হাসিমুখে খুশীমনে হাঁটা দিল। আমার এই ১০০ টাকা ভিক্ষা দেয়া পাশের দোকানী খেয়াল করলো। এমন আরো ২/১ দিন ভিক্ষা দিয়েছি। এখন মনে হচ্ছে এভাবে ভিক্ষা দিলে যাদের স্বভাব ভিক্ষা করা ওরা কোনদিন কাজ করে খাবে না,ভিক্ষাবৃত্তিই করতে থাকবে।

21/03/2025
গত রাতে সেহেরীর সময় হঠাত মাথার মাঝখানে ভিতরের দিকে চাপ দিয়ে ব্যথা শুরু হলো। ব্যথাটি একবার শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী হ...
21/03/2025

গত রাতে সেহেরীর সময় হঠাত মাথার মাঝখানে ভিতরের দিকে চাপ দিয়ে ব্যথা শুরু হলো। ব্যথাটি একবার শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে আবার থেমে যাচ্ছিল। বেশ কিছুক্ষন এভাবে চললো। কি করি ভাবলাম ঘুম কম হচ্ছে তাই হয়ত এমনটি হচ্ছে। ইতিপূর্বে ডাঃ রজিবুল আলম ( প্রফেসর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ) এমন ব্যথার বিষয়ে পর্যাপ্ত ঘুমাতে পরামর্শ দিয়েছিলেন। যাহোক এখন কি করণীয়- খোলা জানালার পাশে ঝিরি ঝিরি বাতাসে দীর্ঘ শ্বাস নিয়ে একটু আটকিয়ে রেখে আবার ছেড়ে দিয়ে দেখলাম কোন পরিবর্তন হয় কিনা। কয়েকবার এমনটি করাতে ঠিকই দেখি মাথা ব্যথা সেরে গেছে। বাহ ভালো টোটকা। এ বিষয়ে বিশেষজ্ঞ কেউ থাকলে মতামত দিবেন please

Address

Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when korocha-কড়চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category