16/06/2025
♥️রৌদ্র-মেঘলা আকাশ♥️
খোলা আকাশের নিচে,
বসে আছি দেখছি আনমনে,
কি অপরূপ তার সব সৃষ্টি,
রাতের আঁধারেও অনাবিল দৃষ্টি।
তারাগুলো খেলে লুকোচুরি,
মেঘের কোলে আড়ালে থাকে,
চাঁদের আলোতে বেরোয় আবার,
কতই না তাদের খুনসুটি।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো আলো,
নিমেষেই যেন অন্ধকার ঘনালো,
কালো মেঘের ভেলায় বৃষ্টির আগমন,
করলো শীতল চারদিকের আলোড়ন।
আবার যেন হঠাৎ করেই মেঘেরা উড়াল দেয়,
কোথায় যেন হারিয়ে যায়, রৌদ্র উঁকি দেয়।
আকাশের রঙ বদলায় এক দেখায়,
এ যেন গিরগিটির বন্ধু সম্মেলন।
অপরূপ এই প্রকৃতির ছোঁয়া,
শীতল বাতাসে মন হয় ব্যাকুল।
তীব্র গরমের বিপরীতে যেন
বৃষ্টির শীতলতায় মন হয় আকুল।