ছালাম'স কফি শপ

ছালাম'স কফি শপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছালাম'স কফি শপ, Kitchen/Cooking, Dhaka.
(1)

🌸আমাদের পেজে আপনাকে স্বাগতম🌸
আমাদের কাছে পাবেন যে কোন ফ্লেভারের ফ্রেশ ও মজাদার হোমমেড কেক ও সব ধরনের পুডিং, টিফিন ও নাস্তার জন্য ফ্রোজেন চিকেন রোল, চিকেন অন্তন, চিকেন মোমো ও চিকেন বল, এছাড়াও আমাদের কাছে চট্টগ্রামের খাঁটি গুড়া মশলাও পেয়ে যাবেন।🍀🍀

জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো চলে না, কিন্তু প্রতিটি পরিস্থিতিতে আমাদের ইতিবাচক থাকার মানসিকতাই আমাদের এগিয়ে নিয়ে যায়।স...
21/08/2026

জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো চলে না,
কিন্তু প্রতিটি পরিস্থিতিতে আমাদের ইতিবাচক থাকার মানসিকতাই আমাদের এগিয়ে নিয়ে যায়।
সবাইকে জুম্মা মোবারক 🌸🌸

কারো মুখে একটুখানি হাসি ফোটাতে পারা, কাউকে কঠিন সময়ে একটা সুন্দর ও সান্ত্বনার কথা বলা কিংবা ভালো ব্যবহার দিয়ে কারো মন খু...
20/08/2026

কারো মুখে একটুখানি হাসি ফোটাতে পারা, কাউকে কঠিন সময়ে একটা সুন্দর ও সান্ত্বনার কথা বলা কিংবা ভালো ব্যবহার দিয়ে কারো মন খুশি করা—এগুলো কেবল অন্য কারও উপকারে লাগে না, বরং এর সুবাস নিজের জীবনেও ফিরে আসে। কারণ, মহাবিশ্বের এক চিরন্তন নিয়ম হলো—আপনি যা দেবেন, ঘুরেফিরে তাই আপনার কাছে ফিরে আসবে। 🌸। ☕ ছালাম'স কফি শপ ☕

20/08/2026

ফ্রেশ হোমমেড কেক # #

বছরখানেক আগে এক আপু আমাকে ঢাকা থেকে বরিশালে কেক পাঠিয়ে তার সাথে রিসেলিং ব্যবসা করতে বলেন। ওনাদের এলাকায় নাকি ঢাকা থেকে...
19/08/2026

বছরখানেক আগে এক আপু আমাকে ঢাকা থেকে বরিশালে কেক পাঠিয়ে তার সাথে রিসেলিং ব্যবসা করতে বলেন। ওনাদের এলাকায় নাকি ঢাকা থেকে নিয়মিত কেক যায়।
কথাটা শুনে কিছুটা অবাক হলেও পরে ভাবলাম, ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা কোন কেক ফ্রিজে না রেখে নরমাল তাপমাত্রায় রেখে দিলে সাধারণত সেটি ঘন্টাখানেক পরে গলতে শুরু করবে। কোন কুরিয়ার পরিবহনে পাঠালে কমপক্ষে দুই একদিনতো লেগেই যাবে। এত লম্বা সময় ধরে একটা কেক কিভাবে ঠিক থাকে?
তারা কীভাবে পাঠায়, কী দিয়ে তৈরি করে বা কীভাবে এতক্ষণ ভালো রাখে—সত্যি বলতে, আমি জানি না। আর জানতেও চাইনা।
এটা একটা খাবার কোন খেলনা নয়, শুধু দেখতে সুন্দর আর দীর্ঘ সময় ধরে ঠিক থাকলেই হয়ে গেল!! আমি নিজে কি এমন কেক খাব আমার সন্তানদেরকে খাওয়াতে পারব? কখনোই না, তাহলে সেটা আমি অন্যকে কিভাবে খাওয়াবো!

কারণ আমার কাছে খাবারের ব্যবসা মানে শুধু অর্ডার
নেওয়া আর লাভ করা নয়। কাস্টমারকে যে খাবারটা দেব, সেটা নিয়ে নিজের মনেও যেন কোনো প্রশ্ন না থাকে।

দূরে পাঠিয়ে বেশি অর্ডার পাওয়ার চেয়ে, খাবারের স্বাদ, মান,সততা ও বিশ্বাস ধরে রাখাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
ছবি-আমাদের শপের রেগুলার চকলেট কেক
☕ছালাম'স কফি শপ ☕

18/08/2026

এক পাউন্ডের চকলেট কেক # #

17/08/2026
আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি বেশ কয়েক বছর হয়ে গেল। প্রতিবারই খাবার বানানোর সময় কখনও আমি এটা চিন্তা করি না যে—কীভাব...
15/08/2026

আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি বেশ কয়েক বছর হয়ে গেল। প্রতিবারই খাবার বানানোর সময় কখনও আমি এটা চিন্তা করি না যে—কীভাবে কম উপকরণ কিংবা নিম্নমানের উপকরণ দিয়ে খরচ কমানো যায়।
বরং আমার ভাবনা থাকে--
কীভাবে ভালো মানের উপকরণ সঠিক পরিমাণে ব্যবহার করে সুস্বাদু ও মানসম্মত খাবার তৈরি করা যায়। 🌸
কারণ আমি বিশ্বাস করি,
আপনারা যখন আমাদের খাবার কেনার জন্য কষ্টের টাকা খরচ করছেন, তখন গ্রাহক হিসেবে আপনাদের প্রাপ্য খাবারটিও হওয়া উচিত যত্ন, সততা ও ভালো মানের উপকরণ দিয়ে তৈরি।
আমার কাছে প্রতিটি খাবার ও অর্ডার শুধুমাত্র একটি বিক্রি নয় বরং এটা আপনাদের প্রত্যাশাকে মূল্য দিয়ে আমাদের প্রতি আপনাদের বিশ্বাস ধরে রাখার একটা দায়িত্ব।
আর তাই সঠিক পরিমাণে ভালো মানের উপকরণ, যত্ন আর স্বাদের সমন্বয়ে প্রতিটি খাবার তৈরি করার চেষ্টা করি। কারণ আপনাদের সন্তুষ্টিই আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

কয়েকদিন আগে আমার মেয়ে স্কুল থেকে এসে বলছিল, ওদের এক ক্লাসমেট নাকি নিজের জন্মদিনের কেক খেয়ে চারবার বমি করেছে।ওর পরিবার...
15/08/2026

কয়েকদিন আগে আমার মেয়ে স্কুল থেকে এসে বলছিল, ওদের এক ক্লাসমেট নাকি নিজের জন্মদিনের কেক খেয়ে চারবার বমি করেছে।
ওর পরিবারের পক্ষ থেকে ভালো ব্র্যান্ডের দোকান থেকেই নাকি কেকটি কেনা হয়েছিল—তবুও কেক খাওয়ার পর সে বেশ অসুস্থ হয়ে চারবার বমি করেছে ভাবা যায়!!

ব্র্যান্ডেড বা নামি দামী দোকান মানেই যে প্রতিটি কেক সবার জন্য নিরাপদ বা মানসম্মত হবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না। খাবারের ক্ষেত্রে উপকরণের মান, সতেজতা, পরিচ্ছন্নতা ও প্রস্তুত প্রণালিই আসল বিষয়।
বাচ্চারা কেক অনেক পছন্দ করে তাই দেখা যায় কেক পেলে ওরা একসাথে একটু বেশিই খেয়ে ফেলে। তাই কেকটা যদি ফ্রেশ না হয় ওদের পেট ব্যাথা,ফুড পয়জন, বমি ইত্যাদি সমস্যা হতেই পারে।
তাই সবাইকে অনুরোধ, আপনার সন্তানকে যেখান থেকে যা…ই খাওয়ান না কেন একটু বুঝে শুনে খাওয়াবেন প্লিজ।

চাইলে আমাদের কাছ থেকে ফ্রেশ হোমমেড কেক অর্ডার করতে পারেন অথবা যে কোন ভাল হোম বেকারের কাছ থেকেও নিতে পারেন। অযথা ব্র্যান্ডের নামে বাচ্চার স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন না।
আপনার ও আপনার সন্তানের বিশেষ দিনের কেকটি হোক ফ্রেশ, সুস্বাদু ও যত্নে তৈরি। 🌸🎂

কয়েকদিন আগে একজনের ফ্রেন্ড রিকুয়েস্ট দেখে আইডিতে ঢুকে দেখি—মক্কা-মদিনার ছবি, হজ করার ছবিও আছে। ভাবলাম, ভালো মানুষই হবে...
14/08/2026

কয়েকদিন আগে একজনের ফ্রেন্ড রিকুয়েস্ট দেখে আইডিতে ঢুকে দেখি—মক্কা-মদিনার ছবি, হজ করার ছবিও আছে। ভাবলাম, ভালো মানুষই হবে হয়তো সেই বিশ্বাস থেকেই রিকুয়েস্ট একসেপ্ট করে নিলাম।
ওমা! কিছুক্ষণ পরেই দেখি মেসেঞ্জারে সরাসরি ভিডিও কল!
একবার নয়, পরপর দুইবার ভিডিও কল!
এর কিছুক্ষণ পর মেসেজ—“Sorry.”
কিসের সরি ভাই?
আমি তো তাকে ভিডিও কল করার অনুমতিই দিইনি।একে ফ্রেন্ডলিস্টে রাখলে আল্লাহই জানে আরো কি কি করবে!!
তাই আর কোন ঝুঁকি না নিয়ে সরাসরি ব্লক করে দিলাম।

এই ঘটনা থেকে একটা কথা আবারও মনে হলো—
প্রোফাইলে মক্কা-মদিনার ছবি, হজের ছবি বা ধর্মীয় পোস্ট থাকলেই কাউকে ভালো মানুষ ধরে নেওয়া ঠিক নয়।
মানুষকে চিনতে হলে তার ব্যবহার, ভদ্রতা, সীমারেখার প্রতি সম্মান আর আচরণ দেখতে হয়।
ইদানিং মানুষ চেনাও কঠিন হয়ে যাচ্ছে।
তবে মানুষের মধ্যে যত ভেজালই থাকুক না কেন আমাদের হোমমেড খাবারে কিন্তু কোন ভেজাল নাই তাই নিশ্চিন্তে আমাদের উপর বিশ্বাস ও আস্থা রাখতে পারেন।
আজকে আমাদের ছালাম'স কফি শপ -এ প্রতিদিনের মতো হোমমেড খাবারে থাকছে আমাদের রেগুলার চকলেট কেক, পুডিং ও এগ ভেজিটেবল নুডলস্।
সরাসরি আমাদের শপ থেকে কিনে খেতে পারেন অথবা অর্ডার করতে পারেন।
🍀বি:দ্র:-আমাদের কফি শপ দুপুরের পর থেকে খোলা থাকে।
🍀লোকেশন-জরিনা হোটেলের গলি, খলিল ডাক্তারের চেম্বারের সামনে, পূর্ব নাখালপাড়া।
সবাইকে জুম্মা মোবারক 🍀🍀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছালাম'স কফি শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share