18/03/2026
This is called an actual BOGO offer at Takeout
সেহরি তে এমন সেরা একটা প্যাকেজ এবারের রমযানে খুব কমই দেখেছি। ৭৫৫ টাকায় যে খাবার তারা সার্ভ করছে তা আসলেই প্রশংসনীয়। তাদের বিফ সেহরি কম্বো তে থাকছে:
২ টি স্ম্যাশড বার্গার
২ টি মাশরুম+সসেজ সটে
৪ টি চিজি বাইটস
২ টি ম্যাঙ্গো লাচ্ছি
স্ম্যাশড বার্গার এর টেস্ট নিয়ে বললে, এটি একটি বেশ ব্যালেন্সড একটি বার্গার। প্যাটি টা সেই লেভেল এর জ্যুসি না হলেও ড্রাই না। হ্যালাপিনোর কারণে বার্গার এর স্বাদটা আরো ইনহেন্সড হয়।
মাশরুম সসেজ সটে টা বেশ ভালো। হালকা বাটারে টস করে মাশরুম আর সসেজ এর এই পরিবেশনা যে কারো ভালো লাগার কথা।
চিজি বাইটস ও খেতে দারুণ। মাংসে ঠাসা নাগেট এর মতন এবং মাঝে চিজ।
ম্যাঙ্গো লাচ্ছি টা আমার টেস্ট বাডের সাথে তেমন যায় না। তবে আমার ফ্রেন্ড এর বেশ ভালো লাগসে।
এই অফার ট্রাই করতে হলে রাত ১২ টা থেকে ৪ টার মধ্যে যেতে হবে। সেরা একটা অফার