13/11/2026
চাষাবাদের জন্য মাটির সুস্থতা বা Soil Health অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার যত কম হবে, ততই মাটির প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। মাটিতে বেড়ে উঠবে নানা ধরনের উপকারী অণুজীব, যা মাটির উর্বরতা বৃদ্ধি এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুস্থ মাটি মানেই সুস্থ ফসল, আর সুস্থ ফসলের ভিত্তি হলো নিরাপদ খাদ্য।