18/06/2026
এই উইকেন্ডে বানিয়ে ফেলুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘মুঠা’ কাবাব।
উপকরণ:
গরুর বা মুরগির কিমা- আধা কেজি (হাড় ছাড়া)
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ৩/৪টি
ধনেপাতা ও পুদিনাপাতা কুচি- ১/২ কাপ
জিরা গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো
ডিম- ১টি
সয়াবিন তেল- পরিমাণমতো
প্রস্তুত প্রণালি:
প্রথমে কিমা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা এবং পুদিনাপাতা দিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার কিমার মিশ্রণটি একটি বড় পাত্রে নিয়ে নিন এবং তাতে সব শুকনো মসলা এবং ডিম দিন। সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে ২০-৩০ মিনিট মেরিনেট করার জন্য রেখে দিন। দুই হাতে সামান্য তেল মেখে নিন। এবার অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মুঠোয় চেপে চার আঙুলের ছাপ দিয়ে লম্বা বা চ্যাপ্টা কাবাবের আকার দিন। একটি প্যানে তেল গরম করুন। মাঝারি আঁচে কাবাবগুলো উল্টেপাল্টে বাদামি পর্যন্ত ভাজতে থাকুন।
#শুরু_হোক_হেলদি_লাইফের_জার্নি