14/09/2026
একটি নতুন স্বপ্ন… এবার আপনাদের জন্য।
অনেকদিন ধরেই মনে একটি ইচ্ছে ছিল এমন কিছু নিয়ে কাজ করব, যেটা শুধু একটি ব্যবসা হবে না, বরং মানুষের নিজের যত্ন নেওয়ার অভ্যাসের একটি সুন্দর অংশ হয়ে উঠবে।
সেই ইচ্ছেটাই এবার বাস্তব করার পথে।
খুব শিগগিরই আমি শুরু করতে যাচ্ছি আমার নিজের Skincare Business যেখানে আমাদের মূল ফোকাস থাকবে Brightening & Healthy Skin Care নিয়ে।
ত্বককে জোর করে বদলে দেওয়ার প্রতিশ্রুতি নয়,অবাস্তব কোনো overnight transformation নয়।
বরং ত্বকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে, ভালো skincare-এর মাধ্যমে ত্বককে আরও healthy, fresh, radiant এবং naturally beautiful করে তোলার লক্ষ্য নিয়েই আমাদের পথচলা।
আমি জানি, বাজারে skincare-এর অভাব নেই। তাই শুধু আরেকটি skincare page হয়ে উঠতে চাই না।
চাই এমন একটি জায়গা তৈরি করতে যেখানে আপনি product কেনার আগে জানতে পারবেন, কোন ingredient কেন ব্যবহার করবেন, কোনটা আপনার ত্বকের জন্য প্রয়োজন, আর কোনটা শুধু marketing-এর কথা।
কারণ আমার কাছে skincare মানে শুধু সৌন্দর্য নয় নিজের প্রতি যত্ন, সচেতনতা এবং আত্মবিশ্বাস।
আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর দোয়া সঙ্গে নিয়েই
ইনশাআল্লাহ শুরু করতে চাই এই নতুন যাত্রা।
একটু অপেক্ষা করুন,,, খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গল্প, আমাদের vision এবং আমাদের skincare collection।
আপনারা পাশে থাকবেন তো?