18/08/2026
🌿✨আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।💖
আজকে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এলাম।😍♥️
MaaMoni's TreaT এর ১০ মাস বয়সের একটা ছোট্ট গল্প শেয়ার করতে ইচ্ছে হলো আপনাদের সঙ্গে। কারন আপনারাই তো MaaMoni's TreaT কে এতো ভালোবাসা দিয়ে, পাশে থেকে পথ চলতে শিখিয়েছেন!!💝
একদিন আমার প্রানের সখী বানি বললো আমি যেন আচারের একটা পেজ খুলি আমি প্রথমে হেসে বলি কি বলে। 😍শুধু ওখানেই থেমে নেই সখী এখনো অনুপ্রেরণা, সাহস, ভালোবাসা দিয়ে ই যাচ্ছে। 💞 আবার আর একদিন আমার ক্ষুদে ফ্রেন্ড সে ও বলে একটা পেজ খুলতে খাবারের তখনও হাসি। 😍 সে ও আছে ওতোপ্রোতভাবে মিশে MaaMoni's TreaT এর পাশে। 💕
তারপর একটু নিজে নিজে ভেবে বলি আমি পারবো!? 🤔 তারপর একদিন সাহস করে খুলে ফেলি আমার এই ছোট্ট শখের পেজটা। 💖
দেখতে দেখতে আমার পেজটার দশ মাস হয়ে গেল।
গুটি গুটি পায়ে আমার এই ছোট্ট পেজটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।😘
সত্যি বলতে, এত অল্প সময়ে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা, এত আন্তরিক সাড়া পাব আমি কখনোই ভাবিনি। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আর প্রতিটি সুন্দর কথাই আমাকে আরও সুন্দর কিছু করার অনুপ্রেরণা দেয়।
আলহামদুলিল্লাহ। 🤲🤲
আল্লাহর প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞ।আর আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আমার এই ছোট্ট পথচলার সঙ্গী হওয়ার জন্য।
দোয়া করবেন, যেন গুটি গুটি পায়ে MaaMoni's TreaT একদিন অনেক বড় হয়ে উঠতে পারে। 🌿✨
অনেক ধন্যবাদ সবাই কে সময় নিয়ে গল্প শোনার জন্য। 🙏😘💖