Just Cake

Just Cake Homemade cakes made with love in Dhaka. Fresh, customized, and delicious – Just Cake for every occasion!

কিছু মানুষ থাকে, যারা নিজের অজান্তেই আমাদের প্রতিদিন একটু বেশি অনুপ্রাণিত করে। তাদের জন্য বড় কোনো উপহারের দরকার হয় না—...
05/09/2026

কিছু মানুষ থাকে, যারা নিজের অজান্তেই আমাদের প্রতিদিন একটু বেশি অনুপ্রাণিত করে।
তাদের জন্য বড় কোনো উপহারের দরকার হয় না—ছোট্ট একটি সারপ্রাইজ আর একটুখানি ভালোবাসাই যথেষ্ট।
কারণ, কিছু মানুষ সত্যিই বলে দেওয়ার মতো—
“You inspire me.” 💜✨

03/09/2026
ভালোবাসা সবসময় বড় কোনো আয়োজনের নাম নয়। কখনো কখনো পাশাপাশি বসে কাটানো নীরব সময়, একে অপরের প্রতি ছোট্ট যত্ন আর একসাথে তৈরি...
01/09/2026

ভালোবাসা সবসময় বড় কোনো আয়োজনের নাম নয়। কখনো কখনো পাশাপাশি বসে কাটানো নীরব সময়, একে অপরের প্রতি ছোট্ট যত্ন আর একসাথে তৈরি হওয়া অসংখ্য সুন্দর স্মৃতিই হয়ে ওঠে সম্পর্কের সবচেয়ে দামি অংশ। 🤍✨
কিছু মানুষ সত্যিই একসাথে থাকলেই গল্পটা পূর্ণ হয়। ❤️”

কিছু মানুষ জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, অথচ তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায় অনেকটা সময়।হয়তো প্রতিদিন কথা হয় না, দ...
31/08/2026

কিছু মানুষ জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, অথচ তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায় অনেকটা সময়।
হয়তো প্রতিদিন কথা হয় না, দেখা হয় না—তবুও কোনো এক ব্যস্ত বিকেলে হঠাৎ তার কথা মনে পড়ে, আর অকারণেই মুখে একটু হাসি ফুটে ওঠে।
জীবনের সুন্দর গল্পগুলো আসলে এমনই—কিছু মানুষকে ধরে রাখা যায় না, শুধু মনে রাখা যায়। 🤎

মিস ইউ আপু! ❤️😔কিছু কিছু মানুষ রক্তের সম্পর্কের না হয়েও খুব আপন হয়ে যায়। তাদের জন্য মন থেকে দোয়া আসে, তাদের ভালো থাক...
19/08/2026

মিস ইউ আপু! ❤️😔

কিছু কিছু মানুষ রক্তের সম্পর্কের না হয়েও খুব আপন হয়ে যায়। তাদের জন্য মন থেকে দোয়া আসে, তাদের ভালো থাকাটা নিজের মানুষের মতোই ভালো লাগে।

আজ তুমি অনেক দূরে—নিউজিল্যান্ডে। দূরত্বটা অনেক, কিন্তু ভালোবাসা আর দোয়ার তো কোনো দূরত্ব হয় না। 🥹❤️

তোমার জন্য সবসময় মন থেকে দোয়া করি—আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, তোমার প্রতিটি পথ সহজ করে দেন এবং তোমার জীবনটা সুখ, শান্তি আর বরকতে ভরে দেন।

কিছু মানুষ জীবনে আসে, তারপর আপন হয়ে থেকে যায়… দূরে গেলেও মন থেকে কখনো দূরে যায় না।
তুমিও তেমনই একজন।

মিস ইউ আপু… অনেক বেশি।
আল্লাহ তোমাকে সবসময় তাঁর হেফাজতে রাখুন। আমিন। 🤲🏻❤️

With love from Just Cake 🎂

আপু, অকেশন এইটা... এখন তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে কেকটা বানিয়ে দাও!" 🎨​একজন কেক ডিজাইনারের কাছে এই একটা...
15/08/2026

আপু, অকেশন এইটা... এখন তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে কেকটা বানিয়ে দাও!" 🎨

​একজন কেক ডিজাইনারের কাছে এই একটা লাইন পাওয়ার অনুভূতি ঠিক কেমন, জানেন? মনে হয় সামনে একদম সাদা একটা ক্যানভাস ফেলে দেওয়া হলো, আর হাতে তুলে দেওয়া হলো একঝাঁক রঙ! নিজের মতো করে সৃষ্টি করার কী দারুণ স্বাধীনতা! ❤️

​কিন্তু এই স্বাধীনতার সাথেই ধেয়ে আসে বিশাল এক দায়িত্ব আর মিষ্টি উৎকণ্ঠা— "ক্লায়েন্ট পছন্দ করবেন তো?!"

​এই কেকটাও ছিল তেমনই।
যার জন্য কেক তিনি আমার খুব পছন্দের একজন। তার উপর তিনি সদ্যই এক বছরে পা দিয়েছেন। তাই তার প্রিয় খেলনা, গাড়ি, বল—এসব দিয়ে ডিজাইন করলেই যে সে খুব খুশি হয়ে যাবেন তাতে কোন ডাউট ছিল না।

​কিন্তু হোম বেকারদের জীবন এত শান্তির হলে হবে, অর্ডার আসবে আর তাতে টুইস্ট থাকবে না!!!!

কেকের অর্ডারটা ছিল মামার পক্ষ থেকে। আর এই 'মামা' মানুষটি অন্য কেউ নন— আমারই বেস্ট হাফ! 🙈

এবার বুঝুন অবস্থা!!!

একে নিজের মানুষ আবার তার এক্সপেক্টেশনের পারদ আকাশচুম্বী। আর কাজের প্রেসার আর নিখুঁত করার তাগিদ ১০০ তে ২০০! কেক বানানোর সময় চারপাশে ঘুরঘুর করেছে আর জিজ্ঞেস করেছে কেক এর কাজ হয়েছে 😔

​তবে সব ভয় আর পরিশ্রম সার্থক হলো কেকের ফাইনাল লুক শেষ হওয়ার পর।

কেকটি দেখে মামার চোখের সেই চকচকে আনন্দ আর মুগ্ধতা যখন দেখলাম— মনে হলো...........

ক্যানভাস আজ সত্যিই তার সঠিক রঙটা খুঁজে পেয়েছে! 🎨❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Cake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category