27/01/2026
২০২২ সালের এক সাধারণ দিনে সিলেটের পূরবী আবাসিক এলাকায় ছোট একটি টিনশেড ঘরে একটি ছোট ওভেন, একটি সাধারণ ডো-মিক্সার আর মাত্র ৪ জন কর্মী নিয়ে Khaza Bakery - খাজা বেকারি এর পথচলা শুরু হয়েছিল।
পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ দয়ায় ২০২২ এর নভেম্বর থেকে ২০২৬ এর জানুয়ারি—এই ৩৯ মাসের জার্নিতে আজ খাজা বেকারি সিলেটের মাটিতে দাঁড়িয়ে আছে ২৪টি শোরুম, ৩টি ফ্যাক্টরি, ২০০ জন নিবেদিতপ্রাণ কর্মী এবং লাখো গ্রাহকের এক বিশাল পরিবার নিয়ে।
সিলেটের ঐতিহ্য আর গুণগত মানের সেই চিরচেনা স্বাদ এবার পৌঁছে যাবে রাজধানী ঢাকায়। ইনশাআল্লাহ, উত্তরায় নিজস্ব ফ্যাক্টরি এবং তিনটি শোরুম নিয়ে আমরা এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি।
নতুন এই পথচলায় মহান আল্লাহ যেন তাঁর অশেষ রহমতের দুয়ার আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সিলেটের আলো-বাতাসে বেড়ে ওঠা আপনাদের এই খাজা বেকারি যেন সারা দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে পারে এবং দেশজুড়ে সিলেটের গৌরব ও সুনাম ছড়িয়ে দিতে পারে।