রসুইঘরের রোয়াক

রসুইঘরের রোয়াক চুল বাঁধা রাঁধুনির রসুইঘরের খুঁটিনাটি খুনসুটির আড্ডাখানা

রসুইঘরে সেদিন ছিলো মহোৎসব, সেদিন আমি ছিলাম অতিথি, আর আমার জন্য সেদিন সাজানো হয়েছিলো থালি,নিজেকে বিশেষ ভাবতে তো ভালোই লাগ...
16/09/2026

রসুইঘরে সেদিন ছিলো মহোৎসব, সেদিন আমি ছিলাম অতিথি, আর আমার জন্য সেদিন সাজানো হয়েছিলো থালি,নিজেকে বিশেষ ভাবতে তো ভালোই লাগে,তারপর যদি সেদিন টা হয় জন্মদিন,,
জন্মদিন আমার কাছে তেমন কিছু নয়,কারণ প্রতিদিনই বড় ব্যস্ততায় আমি জীবনের উদযাপন করি।তবু আমাকে বিশেষ ভাবে বিশেষ করে তুলবার জন্য সেই মানুষগুলো কে ধন্যবাদ এবং ভালোবাসা,,পরবর্তীতে বিশদ বর্ণনা দেব,যদি ইচ্ছে করে, আপাতত স্মৃতিটুকু থাকুক সযত্নে,,

চতুর্দিকের কাজের চাপে মৃতপ্রায় অবস্থা, ভাঁড়ার ঘরে হাতড়ে দেখি চাল বাড়ন্ত।ছুটির দিনের আলসেমিকে প্রশ্রয় দিতে গিয়ে ভাবলাম এক...
11/09/2026

চতুর্দিকের কাজের চাপে মৃতপ্রায় অবস্থা, ভাঁড়ার ঘরে হাতড়ে দেখি চাল বাড়ন্ত।ছুটির দিনের আলসেমিকে প্রশ্রয় দিতে গিয়ে ভাবলাম একটা ফাঁকিবাজি করে নিই। আগে থেকেই চৌকো করে কাটা মুরগির মাংস, সাথে লম্বু বরবটি আর আলু,কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনকুচি, সব একসাথে সামান্য একটু টক দই দিয়ে মেখে বসিয়ে দিলাম পাত্রে সামান্য মাখন লাগিয়ে।তেলবাজি করতে পারি না বলেই এয়ার ফ্রায়ার এনেছি বাসায়,তবে যোগ্য কিছুকে মাখন লাগাতে আমার আপত্তি কোনকালেই নেই,তাই সবটা মিলে যা হলো, সেটা ভাতের চেয়ে কোন অংশে কম নয়,বরং অতিমাত্রায় উপাদেয়। ডায়েট ও হলো, পুষ্টি ও ষোল আনা।
কাজের চাপে সাবড়ে ফেলেছি সব,তবে মুখে পুরবার আগে এটার উপর চিনাবাদাম ঝেড়েছিলাম কয়েকটা। সেটা বাদেই ছবিটা তোলা,,
জীবন সুন্দর 🌿🌿🌿

10/09/2026

গত তিনদিন সে অর্থে ভাত খাওয়া হয় নি।ডায়েট এর চক্কর আর কি? শেষ বেলা এসে মনে হলো ভাতে মাছে বাঙালি, ভাত ছাড়া সে বাঁচবে? তারপর ভাবলাম খাবোই যখন,দামী খাবার খেয়েই অনিয়ম শুরু করি।যেই ভাবা সেই কাজ🙂,করে ফেললাম চিংড়ি পোলাও,, একদম মসলাদার,,যিনি ভাগ পেয়েছেন, তিনি মোটামুটি আনন্দ নিয়েই খেয়ে বলেছেন, মজা হয়েছে। তার কথা বিশ্বাস না করে উপায় নেই,কারণ জ্বরের মুখে যে খাবার ভালো লাগে, সেটা অতি অবশ্যই সুস্বাদু 😋

রান্নাটা আমার শখের,এবং কোনদিনই আমার রান্না একরকম হয় না।রেসিপি কিছু না কিছু বদলে যাবেই।যেদিন নিজের একটা রেস্টুরেন্ট হবে, সেদিন বিজ্ঞাপন দেব,এখানে এক খাবার কেবলমাত্র এক বারই পাওয়া যায়😁

04/09/2026
মাঝে মাঝে খুব মন খারাপের দিন যায়। অকারণেই,শুভ্র নীলাকাশের দিকে তাকিয়েও অপসৃয়মান বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের জন্য মন হা হাহু...
04/09/2026

মাঝে মাঝে খুব মন খারাপের দিন যায়। অকারণেই,শুভ্র নীলাকাশের দিকে তাকিয়েও অপসৃয়মান বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের জন্য মন হা হাহুতাশ করে।সেরকম অলস দিনে,আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠেও বালিশে মুখ গুঁজে পড়ে থাকি।বেলা গড়িয়ে দুপুর যায়,মোবাইল স্ক্রিণে স্ক্রল করতে করতে একটা পডকাস্টে দেখি,একজন সেলিব্রিটির তার মা বাবাকে নিয়ে স্মৃতি রোমন্থন। আমারও মনে পড়ে,আমরা যত বড়ই হই না কেন,আমাদের বাবা মা সহজ সাধারণই থাকেন,পৃথিবীর সকল বাবা মায়েরা বোধহয় একই রকম।নানা কারণে বাবার বাড়িতে গিয়ে থাকা হয়না।এবারও ফেরার পথে বাবার অভিমান, মা ছুটোছুটি করে ফ্রিজ থেকে লুকিয়ে আমার পছন্দের নানা জিনিস বের করে পোটলা বাঁধে।শুণ্য হাতে গেছিলাম, ফিরি অনেক গুলো ভারি জিনিস হাতে করে, তন্মধ্যে সবচেয়ে বেশি ভারি ওই মায়াগুলো, যেগুলো সাথে করে বয়ে নিয়ে আসি,অবহ লাগে।আজ রসুইঘরের উনুন জ্বালতে গিয়ে ভাবি,বিশাল সংসারে সবার রান্না বান্না করতে গিয়ে আমার মাছ না খাবার বায়নাক্কা মেটাতে গিয়ে কতকিছু করতেন মা,যাতে মাছটা মুখে দিই অন্তত:।সেই আমি একলার সংসারে মাছ কিনি,মাছের ঝোল খাই।কারণ চাইলেই কাউকে এসব নিয়ে জ্বালানো যায় না।আমার বায়না করার মানুষগুলো আর কাছে নেই,,
মন খারাপ এর দিনে তাই সাধাসিধে আয়োজন করি,,লইট্যা মাছের ভর্তা,সাথে বরবটি দিয়ে চিংড়ি ভুনা। লাল চালের ভাত, খেতে বিস্বাদ লাগে,তবু ভালো থাকার জন্য খাই আর ভাবি,,সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার তরুণী মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ে মুখ গুঁজে এসব না খাবার বায়না করতে পারতাম,এক লাফে যদি সেই অবাধ্য কিশোরীবেলা ফিরে পেতাম,,
আহা রে,,

খাওয়াদাওয়া নিয়ে আড়ম্বর আমি পছন্দ করিনা,সেটা জীবনযাপনেও। কোন কিছু বেশি আড়ম্বরপূর্ণ হলে তা তার নিজস্ব স্বাদ গন্ধ বর্ণ হারা...
28/08/2026

খাওয়াদাওয়া নিয়ে আড়ম্বর আমি পছন্দ করিনা,সেটা জীবনযাপনেও। কোন কিছু বেশি আড়ম্বরপূর্ণ হলে তা তার নিজস্ব স্বাদ গন্ধ বর্ণ হারায়।এক রঙা তাঁতের শাড়ি,একটু কাজল,টিপ,এতে আমার নিজের কাছে আমাকে যেমন অনবদ্য লাগে,তেমনটা চটকদার কাজের শাড়ি আর প্রসাধনীতে লাগে না।রান্নায়ও,অনেক বেশি তেল,নানা ধরনের মসলা এ সব কিছু রান্নার উপাদানের নিজস্বতা নষ্ট করে। আপাতত মুখে নাকে হয়তো একটা চমকদার স্বাদ আর ঘ্রাণ আসে,কিন্তু তারপর সেটা আর অত আরামদায়ক হয়না।এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। অল্প কিছু উপাদান ছাড়া বাকি আর সব কিছু আটপৌরেতেই সুন্দর। যেমন আমার আজ ছুটির দিনের আটপৌরে রান্না,রসুইঘরে কালোজিরে চালের ভাত,ইলিশ দিয়ে লাউশাক মাখা,আর বাদাম ভর্তা।ভর্তায় আমার কাঁচা পেঁয়াজের স্বাদ অসাধারণ লাগে।তাই মোটা কুচি,আর লাউশাক টা একদম বাড়ির,, নুন হলুদ মরিচ মাখা ইলিশ মাছ আগে সর্ষের তেলে উলটে পালটে নেয়া,তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে ভাজা ভাজা করে লাউশাক আর লবণ দিয়ে ঢাকা। ব্যস। একদম ঘরোয়া আয়োজন, কিন্তু স্বাদে টইটম্বুর।
জীবন সুন্দর,,

24/08/2026

রসুইঘরের রোয়াক এ শুধু বাংলা খাবার থাকে। কিন্তু মাঝে মাঝে মুখটা কেমন অন্য কিছু খোঁজে, একটু চটপটা,স্বাদ বদলের জন্য। এইবার তাই অন্য কিছু। বেশ কিছু দিন ধরেই ঠান্ডা,জ্বরে মুখটা গেছে। আর ফার্মের মুরগীর বেয়াড়া বুকের মাংসগুলো তো থাকেই,ওগুলোকে ঘাড় ধরে সামান্য দই,লেবুর রস,চিনি,তন্দুরি চিকেন মসলা,টমেটো সস আর শুকনো মেথি পাতা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। সারারাত ভিজে রসে টইটম্বুর। এয়ার ফ্রায়ার এ ১৮০ ডিগ্রি, ৩০ মিনিট, ব্যাস,আরাম আরাম তন্দুরি চিকেন রেডি।তারপর বানিয়ে নিলাম নিজের জগাখিচুড়ি রেসিপি দিয়ে হোমমেড গার্লিক মায়ো।আরেকটু সময় পেলে বানটাও বাড়িতে করে নিতাম।এবারকার মতো কিনেই কাজ চালালাম। মাঝখানে ফালি করে কেটে মায়ো মাখিয়ে চিকেন আর শসা দিয়ে সাজিয়ে গুজিয়ে দিলাম পেটে চালান এর জন্য,,
যারা খেয়েছে, তারা বলেছে খুব মজা,,

রেসিপি লিখে দিলেও,,কিছু সিক্রেট আছে,বলিনি সেসব 😋
আমার রান্না সবসময় সিগনেচার, কারণ কখন কিসের সাথে কী মিশিয়েছি,সেটা আমিই ঠিকঠাক জানি না😁

শরীর টা গত কয়েকদিন অদ্ভুত রকম খারাপ। এর মধ্যেও জীবনকে টেনে নিয়ে চলতে হয়।মানুষ খাবার জন্যই বাঁচে,আর আমি বাঁচার জন্য খাই।দ...
23/08/2026

শরীর টা গত কয়েকদিন অদ্ভুত রকম খারাপ। এর মধ্যেও জীবনকে টেনে নিয়ে চলতে হয়।মানুষ খাবার জন্যই বাঁচে,আর আমি বাঁচার জন্য খাই।দুই তিন দিন ধরে দুর্যোগকালীন খাবার খেতে খেতে খুব ইচ্ছে হলো ঠান্ডার ওষুধ হিসেবে একটা কিছু খাই। ব্যাস,রসুইঘরের উনুনে লাল শাক,,ঝাল ঝাল আলু ডিম ভর্তা,চিংড়ি শুঁটকি দিয়ে আলুভর্তা,, কাঁচা সর্ষের তেল দিয়ে,,উফফফ,,,
তবে,যেই লাউ সেই কদু,কিছুক্ষণ নাকের জল চোখের জলে একাকার, তারপর আবার নাক বন্ধ🥲ইদানীং কি তেলেও ভেজাল কিনা,কে জানে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসুইঘরের রোয়াক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share