27/06/2026
গতকাল খুব স্পেশাল গেস্টদের জন্য রান্না করেছিলাম। গিয়েছিলাম 'ভোরের উঠান' নামক স্কুলটিতে। প্রায় ১১-১২ টি বাচ্চা স্কুল টিতে পড়ে। ওদের টিচারের নাম আদৃতা। যে ওদের কে আর্ট শেখায়, ইংলিশ শেখায়, নাচ শেখায়। আদৃতা স্কুল টি শুরু করেছিল ৪ জন বাচ্চা দিয়ে। এরা সবাই আসেপাশেই থাকে। ওদের জন্য কিছু করতে পেরে নিজের কাছেই ভালো লাগল🥰🥰🥰