Kitchen Mane Hashel

Kitchen Mane Hashel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kitchen Mane Hashel, Food Delivery Service, Shoni Akhra, Jatrabari, Dhaka.

✨ তাজা • মজাদার • ফ্রোজেন ✨
🍴 ঘরে বসেই উপভোগ করুন হাইজেনিকভাবে প্রস্তুত রেডি-টু-কুক খাবারের স্বাদ।
🚚 সহজে রান্না করা যায় | হোম ডেলিভারি সুবিধা
💌 রেস্টুরেন্টের স্বাদ আপনার টেবিলে।।
ভালো খান সুস্থ থাকুন।।
📦অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল করুন।।

18/09/2026

নিজের হাতের খাবারের মজাই আলাদা কি বলেন?

কি একটা অবস্থা বলেন????সকাল থেকেই ঘরে WiFi আছে কিন্তু আমার মোবাইল এ কানেক্ট হচ্ছে না।সারাটা দিন কতো বার যে অন অফ করলাম আ...
17/09/2026

কি একটা অবস্থা বলেন????

সকাল থেকেই ঘরে WiFi আছে কিন্তু আমার মোবাইল এ কানেক্ট হচ্ছে না।
সারাটা দিন কতো বার যে অন অফ করলাম আল্লাহ্ ভালো জানেন! তাও যখন হলো না রাগ করে মোবাইল রেখে দিলাম এখন আবার হাতে নিয়ে দেখি কানেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সারাটা দিন কোন পোস্ট, কোনো কমেন্টের রিপ্লাই, ইনবক্স কিছুই চেক করতে পারিনি।

ক্লাইন্ট আপুরা সবাই আশা করি বুঝবেন আমার সমস্যা টা!
অগ্ৰিম ধন্যবাদ!

এক কাজের মধ্যে আরেক কাজ!!! এমনিতে ই কত শত কাজ গৃহিণী আপুদের। তার উপর যদি আবার পেইজ থাকে একটা তাহলে তো কথাই নেই বাঁচো, মর...
16/09/2026

এক কাজের মধ্যে আরেক কাজ!!!

এমনিতে ই কত শত কাজ গৃহিণী আপুদের। তার উপর যদি আবার পেইজ থাকে একটা তাহলে তো কথাই নেই বাঁচো, মরো, সুস্থ, অসুস্থ যাই হয়ে যাক পেইজে এক্টিভ থাকা চাই।

এই হাস ফাঁস অবস্থায় ঘরে যদি ফ্রোজেন নাস্তার আইটেম থাকে একটু হলেও তো স্বস্তি লাগে তাই না বলেন??

আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি।

15/09/2026
15/09/2026

সিজনের শেষ তালের বড়া😋

আপনি কি ইন্সটেন্ট ডেলিভারি দেন? মানে আজকে অর্ডার করলে কাল ই অথবা সকালে অর্ডার করলে বিকেলে ই খাবার পাবো? না, আপু। আমি ইন্...
14/09/2026

আপনি কি ইন্সটেন্ট ডেলিভারি দেন?
মানে আজকে অর্ডার করলে কাল ই অথবা সকালে অর্ডার করলে বিকেলে ই খাবার পাবো?

না, আপু। আমি ইন্সটেন্ট ডেলিভারি দিতে পারিনা। কারণ আমার খাবার গুলো আগে থেকেই তৈরি করা থাকে না। অর্ডার প্লেস হওয়ার পরেই বাজার করে তারপর ফ্রেশ খাবার বানিয়ে দেই। তাই ইন্সটেন্ট দেয়া যায় না।

ওহ্ আচ্ছা! বুঝতে পেরেছি।
জি আপু, ধন্যবাদ আমাকে বোঝার জন্য!

এভাবেই এক আপুর সাথে কথা হয়েছিল।
পরে আপু টা আর অর্ডার কনফার্ম করেন নি।
তাতে কি, আমি নিজে তো নিজের কাছে স্যাটিসফাই।
আমি কাউকে বাসি খাবার দেই না এর চাইতে শান্তি আর কি আছে?

আমরা যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, চিটাগাং রোড, কাঁচপুর, ধোলাইপাড়, সূত্রাপুর, ওয়ারী, মতিঝিল, কাজলা, মুগদা, মান্ডা ও তার আশেপাশের এরিয়ায় খুব সহজেই হোম ডেলিভারি দিয়ে থাকি।।


আমি কোনোদিন আমার স্বামীকে বলিনি, “আমি তোমার ওপর রাগ করেছি।”আমি শুধু একদিন চুপ হয়ে গিয়েছিলাম।কারণ বারবার বলতে বলতে ক্লান্...
13/09/2026

আমি কোনোদিন আমার স্বামীকে বলিনি, “আমি তোমার ওপর রাগ করেছি।”

আমি শুধু একদিন চুপ হয়ে গিয়েছিলাম।

কারণ বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম—
কখন অপেক্ষা করি, কখন কষ্ট পাই, কখন তাকে পাশে চাই।

সে খারাপ স্বামী ছিল না।
সংসারের দায়িত্ব নিয়েছে, প্রয়োজন মিটিয়েছে, কখনো গায়ে হাত তোলেনি।

শুধু একটা জিনিস করেনি—

আমাকে বুঝতে চায়নি।

আমি একসময় দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতাম।
তারপর অপেক্ষা করা বন্ধ করলাম।

আগে জিজ্ঞেস করতাম,
“কখন আসবে?”

তারপর জিজ্ঞেস করাও বন্ধ করলাম।

আগে বলতাম,
“আজ আমার মন খারাপ।”

তারপর মন খারাপের কথাটাও বলা বন্ধ করলাম।

সে ভাবল, আমি বুঝি খুব শক্ত হয়ে গেছি।

আসলে আমি শক্ত হইনি।
আমি শুধু আশা করা বন্ধ করে দিয়েছিলাম।

একদিন সে জিজ্ঞেস করল,
“তুমি কি আমার ওপর রাগ করেছ?”

আমি বললাম,
“না।”

সে বলল,
“তাহলে এত চুপ কেন?”

আমি শুধু বলেছিলাম—

“রাগ করলে তো কথা বলতে হয়।
আমি তো অনেক আগেই কথা বলা ছেড়ে দিয়েছি।”

মেয়েরা একদিনে সংসার ছাড়ে না।

আগে অভিযোগ করা বন্ধ করে।
তারপর অভিমান।
তারপর অপেক্ষা।
তারপর আশা।

আর সবশেষে—

ভালোবাসা পাওয়ার দাবিটাও।

তাই আপনার স্ত্রী যদি এখনও আপনার ওপর রাগ করে, অভিমান করে, আপনাকে কিছু নিয়ে প্রশ্ন করে—

তাকে বিরক্তিকর ভাববেন না।

সে এখনও আপনাকে চায়।

কারণ যেদিন একজন নারী সত্যিই চুপ হয়ে যায়,
সেদিন তার নীরবতাকে শান্তি ভাবার ভুল করবেন না।

হয়তো তখন তার ভেতরে অনেক কিছুই শেষ হয়ে গেছে 💔

ফুটনোট- এই গল্প টা হয়তো সব নারীর 😔

লড়াই টা কার সাথে? নিজের সাথে নাকি প্রতিযোগির সাথে?যদি নিজের সাথে হয় তাহলে ঠিক আছে নিজের খাবারের মান ও দাম ঠিক রেখে এগি...
12/09/2026

লড়াই টা কার সাথে?
নিজের সাথে নাকি প্রতিযোগির সাথে?

যদি নিজের সাথে হয় তাহলে ঠিক আছে নিজের খাবারের মান ও দাম ঠিক রেখে এগিয়ে যাওয়া উচিত কিন্তু যদি প্রতিযোগীর সাথে হয় তাহলে এই কাজ গুলো করা ঠিক না।

প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় গিয়ে আপনি খাবার বা দ্রব্যের দাম কমিয়ে ভাবছেন আপনার বিক্রি বেড়ে যাবে ভুল ভাবছেন তাহলে। এভাবে শুধু মার্কেট নষ্ট হয় আর কিছু না। কারণ রিজিক নির্ধারিত কেউ কারো টা নিতে বা নষ্ট করতে পারবে না।

আমার মনে হয় প্রতিযোগী না হয়ে আমাদের সহযোগী হয়ে কাজ করা উচিত।।

11/09/2026

আগে কখনো করেনি তাই অভিজ্ঞতা ও নেই! করলে বরং হিবিজিবি লাগে।।

যারা মাল্টি টাস্ক করে তাদের মত জিনিয়াস আর কেই বা হতে পারে বলেন?
আমি কখনো করেনি মাল্টি টাস্ক। কেননা শুনলেই ভয় লাগে এক সাথে এতো কাজ না বাবাহ আমার দ্বারা হবে না। তাছাড়া মাথা খাটানোর ও একটা ব্যাপার আছে এখানে।

আজ কে সাহস করে করেই ফেললাম এই অসাধ্যসাধন।
এক সাথে রান্না, থালাবাটি ধোয়া, ঘর মোছা। প্রথমে একটু এলোমেলো লাগলেও সময় কম থাকায় এইভাবে ই কাজ সেরেছি।

পরে দেখলাম প্রথম দিন হিসেবে খারাপ না।
আপুরা আপনারা কারা কারা এই মাল্টি টাস্ক করেন জানাতে ভুলবেন না?

Address

Shoni Akhra, Jatrabari
Dhaka
1236

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kitchen Mane Hashel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share