Al Warid Book Shop

Al Warid Book Shop buy products with extra discount

25/07/2026
• পাঠকের প্রশ্ন : ডোপামিন বইটি কী সম্পর্কে লেখা?আজ আমরা সবাই সুখের পেছনে ছুটি। তবে সমস্যা হলো, আমরা দীর্ঘস্থায়ী সুখ অর্জ...
25/07/2026

• পাঠকের প্রশ্ন : ডোপামিন বইটি কী সম্পর্কে লেখা?

আজ আমরা সবাই সুখের পেছনে ছুটি। তবে সমস্যা হলো, আমরা দীর্ঘস্থায়ী সুখ অর্জনের পেছনে ছুটি না; বরং সাময়িক উত্তেজনা ও ইন্সট্যান্ট সুখের পেছনে ছুটি। এর ফলে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস দেখি, সিনেমা দেখি, স্ক্রল করি এবং এই জাতীয় হাজার হাজার কাজে নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলি। এই সমস্যাটা হয় ডোপামিনের দাসত্ব বরণ করে নেওয়ার ফলে।

ডোপামিন বইটা মূলত এই সমস্যাটা দূর করতে লেখা হয়েছে। কীভাবে আপনার ডোপামিন নিয়ন্ত্রন করবেন, কিভাবে ডোপামিনকে ভালো কাজে ব্যয় করবেন এবং কীভাবে নিজের জীবনকে প্রোডাক্টিভ বানাবেন, এই বইটি পড়ে সেই সব বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ।

বইটা কি এখনও উইশলিস্টে রয়ে গেছে?
25/07/2026

বইটা কি এখনও উইশলিস্টে রয়ে গেছে?

এখন পর্যন্ত আমাদের এই বইগুলো কয়েক হাজার পাঠক সংগ্রহ করেছেন এবং তাদের ভালো লাগা জানিয়েছেন বইগুলো ভালো লাগার মূল কারণ এর স...
17/07/2026

এখন পর্যন্ত আমাদের এই বইগুলো কয়েক হাজার পাঠক সংগ্রহ করেছেন এবং তাদের ভালো লাগা জানিয়েছেন

বইগুলো ভালো লাগার মূল কারণ এর সুন্দর প্রচ্ছদ, সুন্দর বাঁধাই নয়, মূল কারণ বইগুলোর কন্টেন্ট। কন্টেন্টগুলো এত জীবনঘনিষ্ঠ আর চমৎকার যে, আপনার মনে হবে বইগুলোতে আপনার জীবনের সমস্যা-সমাধানের কথাই লেখা হয়েছে।

সুতরাং দেরি না করে এখনই বইগুলো সংগ্রহ করুন এবং সফলতার পথে এক ধাপ এগিয়ে যান।

যারা তাদের রবকে ভালোবাসে, যারা তাঁর কাছে নিজেদের সম্পূর্ণ সোপর্দ করে দিতে চায়, যাদের নয়নযুগল তাঁর স্মরণে অশ্রুসজল হয়ে...
17/07/2026

যারা তাদের রবকে ভালোবাসে, যারা তাঁর কাছে নিজেদের সম্পূর্ণ সোপর্দ করে দিতে চায়, যাদের নয়নযুগল তাঁর স্মরণে অশ্রুসজল হয়ে ওঠে, যারা পাপে নিমজ্জিত হয়েও অন্তরের গভীর থেকে তাঁর অসীম রহমতের বারিধারা খুঁজে বেড়ায়— তাদের হৃদয়কে রবের আরও সান্নিধ্যের পথে আহ্বান জানানো, তাঁর পরিচয়কে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করা এবং তাঁর প্রতি ভালোবাসা ও প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার এক ক্ষুদ্র প্রয়াসই হলো “তিনি আমার রব”।

ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) তাঁর আল-আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন। বকর ইবন আবদুল্লাহ (রহিমাহুল্লাহ) বলেন:“নবী ﷺ-এর ...
17/07/2026

ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) তাঁর আল-আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন। বকর ইবন আবদুল্লাহ (রহিমাহুল্লাহ) বলেন:

“নবী ﷺ-এর সাহাবিগণ একে অপরের সঙ্গে তরমুজ নিক্ষেপ করে রসিকতা করতেন। কিন্তু যখন যুদ্ধের মতো কঠিন ও বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতেন, তখন তারা নিজেদের প্রকাশ করতেন সত্যিকারের কর্মকুশল বীর হিসেবে।”

এই হাদিসটির সনদ সহিহ।

এই আবেশের কোনো দাম হয় না। দুনিয়ার সব সম্পদ একত্র করেও এই অনুভূতি অর্জন করা যায় না। হে আমার রব, আপনার অশেষ অনুগ্রহে আজ...
16/07/2026

এই আবেশের কোনো দাম হয় না। দুনিয়ার সব সম্পদ একত্র করেও এই অনুভূতি অর্জন করা যায় না। হে আমার রব, আপনার অশেষ অনুগ্রহে আজ আমি এই পবিত্র নগরীর পবিত্র ভূমিতে উপস্থিত। আপনার এই অশেষ নিয়ামতের জন্য আপনার দরবারে আমার অফুরন্ত কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।

বইটি কাদের জন্য?প্রথমত এ বইটি তাদের জন্য, যারা আমার মতো প্রচলিত সর্বগ্রাসী বিনোদনব্যবস্থা নিয়ে বিচলিত, সেই স্রোতের আঘাতে...
15/07/2026

বইটি কাদের জন্য?

প্রথমত এ বইটি তাদের জন্য, যারা আমার মতো প্রচলিত সর্বগ্রাসী বিনোদনব্যবস্থা নিয়ে বিচলিত, সেই স্রোতের আঘাতে আশঙ্কাগ্রস্ত এবং মাঝে মাঝে উন্মাদ প্রদর্শনীর দাপটে অসহায় বোধ করেন। এ বইটি আমাদের অন্তরে বিরত থাকা ও টিকে থাকার শক্তি জোগাবে ইনশাআল্লাহ।

দ্বিতীয়ত সেসব দায়ী ও সতর্ক মানুষের জন্য, যারা প্রজন্মের কাছে দাওয়াহর বার্তা নিয়ে যেতে চান। যারা এই জাহিলিয়াতের বিরুদ্ধে বৈপ্লবিক সংগ্রাম জারি রাখতে চান। তারা এ বইটির পাতায় পাতায় এই মহান দাওয়াতের সহায়ক উপকরণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

তৃতীয়ত সেসব ভাইদের জন্য, যারা নানা যুক্তির মাধ্যমে প্রচলিত বিনোদনব্যবস্থাকে নরমালাইজ করতে চান। আশা করি তারাও বইটিতে নতুনভাবে চিন্তার খোরাক পাবেন ইনশাআল্লাহ।

চতুর্থত উম্মাহর সে সদস্যদের জন্য, যারা এই মোহজালে আটকে আছে। তারা জানে না, বোঝে না। কেউ তাদের এ কথাগুলো বলেনি। তাদের হৃদয়ে দাওয়াতের পরশ লাগেনি। ফলে তারা বিধ্বংসী বিনোদনের পেছনে নিজেদের মেধা, সময়, অর্থ ও আবেগ সকল কিছু ধ্বংস করছে। আশা করি বইটিতে তারা জীবনের এমন নির্মম ধ্বংস ও অপব্যয় থেকে ফিরে আসার এক সমৃদ্ধ আহবান খুঁজে পাবে ইনশাআল্লাহ।

বইটির দাম মাত্র : ১০০ টাকা।

যান্ত্রিকতা আর দুশ্চিন্তার ভিড়ে মনের প্রশান্তি কোথায়? উত্তর লুকিয়ে আছে নবিজি (সা.)-এর জীবনদর্শনে। পৃথিবীর অন্যতম প্রভাবশ...
14/07/2026

যান্ত্রিকতা আর দুশ্চিন্তার ভিড়ে মনের প্রশান্তি কোথায়? উত্তর লুকিয়ে আছে নবিজি (সা.)-এর জীবনদর্শনে। পৃথিবীর অন্যতম প্রভাবশালী সিরাত গ্রন্থ 'নবিয়ে রহমত' আপনাকে হারানো প্রশান্তির পথ দেখাবে।
অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেখা এই বইটি আপনাকে শেখাবে কীভাবে চরম প্রতিকূলতায়ও ধৈর্য ধরতে হয় এবং মানুষের প্রতি ভালোবাসা অটুট রাখতে হয়। নিজের জন্য হোক কিংবা প্রিয় মানুষকে শ্রেষ্ঠ কোনো উপহার দেওয়ার জন্য—এই বইটি হতে পারে বেস্ট অপশন।

সভ্যতার অগ্রযাত্রায় মানুষের চিন্তার স্বাধীনতাকে সবসময়ই একটি পরম আকাঙ্ক্ষিত অবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু সমকাল...
14/07/2026

সভ্যতার অগ্রযাত্রায় মানুষের চিন্তার স্বাধীনতাকে সবসময়ই একটি পরম আকাঙ্ক্ষিত অবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু সমকালীন বিশ্বব্যবস্থায় এই স্বাধীনতার ধারণাটি নিজেই কতটা স্বাধীন, তা নিয়ে এক গভীর সংশয় ও তাত্ত্বিক প্রশ্ন দেখা দিয়েছে।
আপাতদৃষ্টিতে মুক্ত ও গণতান্ত্রিক মনে হওয়া বর্তমান বৈশ্বিক কাঠামো আসলে সামরিক বা দৃশ্যমান শক্তির চেয়েও সূক্ষ্ম ও গভীর উপায়ে মানুষের চিন্তাজগৎকে শাসন করছে। ‘চিন্তাপরাধ’ বইটি ঠিক এই পটভূমিতেই মুসলিম উম্মাহর জন্য একটি মননশীল ও বুদ্ধিবৃত্তিক সতর্কবাণী হিসেবে হাজির হয়।
এটি কোনো প্রচলিত মোটিভেশনাল গ্রন্থ নয়, বরং আধুনিক বিশ্বকে নিয়ন্ত্রণকারী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক এজেন্ডাগুলোর ভেতরের জটিল জটগুলো খুলে দেখানোর একটি নির্মোহ প্রয়াস।

#চিন্তাপরাধ #পাঠকের_কথা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al Warid Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share