Tasty Touch BD by Nurani

Tasty Touch BD by Nurani Nurani’s Kitchen Magic � — টেস্টে থাকবে টাচ অফ লাভ!”

17/09/2026

৫টি সিক্রেট শেয়ার করছি ...
"যে জানালা তোমাকে কষ্ট দেয়, সেই জানালা বন্ধ করো; দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন।" 🙂

আপনি কাউকে চেইঞ্জ করতে পারবেন না l মাথায় এ কথাটি ভালোভাবে গেঁথে নিন l পৃথিবীতে কোথাও বলা হয়নি যে আপনি তাকে বদলাতে পারবেন l তাই বেশি সবার প্রতি অনুভূতি প্রকাশ করা কন্ট্রোলে আনুন।

কিছুর প্রতিই নির্ভরশীল হয়ে পড়বেন না l আবার রিপিট করছি নির্ভর আপনার আল্লাহ ও আপনার নিজে ছাড়া কারো উপর করবেন না l জোর করা ছেড়ে দিন। অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন।

কেউ যদি বেশি ইগো সমস্যায় ভুগে প্রতিদিন ইস্যু বানিয়ে মুখ কালো করে রেখে কথা বন্ধ করে আপনাকে সাইলেন্ট পানিশম্যান্ট করে l আপনাকেও পাত্তা না দিয়ে তাকে তার সাইলেন্স ফাস্টিং এর আনন্দে ছেড়ে নিজের কাজে মনোযোগী হওয়া শিখতে হবে l স্পেইস ও জ্ঞান ফিরতে সময় দিন l তার আগে মরিয়া হয়ে বুঝাতে যাবেনও না রাগ ভাঙানোর বাহানায় তার অভ্যাসকে প্রশ্রয় দিবেন না l আপনাকে শক্ত থেকে ডিল করা শিখতে হবে l কথা বলার জন্য যদি আপনি আঁকুপাঁকু করেন সবসময় বেইজ্জত হবার জন্য প্রস্তুত হয়ে যান l কারণ আপনি আপনার ব্যক্তিত্ব না হারাতে এ স্কিল সব শেখার বিষয় l

এক্সপেক্ট করা বাদ দিলে কারো কোন একশন আপনার মাথা খারাপ করে দিবেনা । এটাও শেখার ও সাধনার বিষয় l সব সময় আমার কেউ নেই , আমি তো অসহায় - বললেই নিজের স্থান কারো মনে তৈরী করা যায় না l আবেগ দিয়ে অভিমান দিয়ে আমি একা,একা বলে চিল্লালেই দাম পাওয়া যায় না l বরং সহানুভূতির দরজাগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায় l

আল্লাহকে অসম্ভব ভালোবেসে আল্লাহর প্রতিটি পছন্দের কাজ করে খুশি করতে ব্যস্ত হয়ে যান ll

ফলাফল; জীবনে শান্তিই শান্তি আলহামদুলিল্লাহ !কে থাকলো কে গেলো এতো হৃদয় ভেঙ্গে চুরমার হতে হবেনা কোনদিনও 🖤

টক্সিক থাকবেই সব জায়গায়,এটা এবার আপনার গুণ এবং আপনার কন্ট্রোল শক্তি ও মানসিক জোর এমন থাকতে হবে যে কারো অন্তরের টক্সিসিটির দেয়াল আপনার পজিটিভ মাইন্ড পাওয়ারের জোরে পড়ে যাতে ভেঙ্গে চুরমার হয়ে যায় নিমিষেই l🙂

আপনাকে তৈরী হতে হবে এমনভাবেই যাতে মচকানো বা ভাঙা কোনটাই আপনার ডিকশনারিতে জায়গা না পায় l

ট্রাই ইট,আপনার নিজের পুরো দুনিয়া পাল্টে যাবে ইনশা আল্লাহ l ❤

একজন কাউন্সিলর এর অধীনে থেকে ট্রেইন্ড হন সেশন নিন লাইফ প্যাটার্ন বদলাতে পারবেন তখনই ইনশা আল্লাহ l একজন ডাক্তার, কাউন্সেলর ট্রেইনার একজন উসীলা আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনার জন্য উসীলা l কারণ মানুষ যখন নেগেটিভ,ওভার থিংকিং, কারো প্রতি আবেগে আসক্ত থাকে কিংবা মানসিক ভাবে ফ্রাস্ট্রেটেড বা এংজাইটিতে ভোগে সে কখনো সঠিক পথে উঠে আসতে পারেনা কারণ তার মাইন্ড ও থিংকিং ডিস্ ফাংশন l এটা তাকে বাংলা কথাও শুনতে বুঝতে ব্লক তৈরী করে রাখে l তার মস্তিষ্কের এক্টিভিটি দুর্বল ও নিস্তেজ হয়ে থাকে বলেই তাকে সঠিক সময়ে অল্প থাকতে স্টেপ নিতে হবে যেকোন প্রফেশনালের অধীনে রিকোভার করার জন্য l

এমনকি আপনি যেকোন একজন ভালো কাউন্সেলরের লেকচার ও ভিডিও টিপস গুলো ধরে কাজে লাগিয়েও প্রাথমিক ইম্প্রুভম্যান্ট করতে পারবেন ইনশা আল্লাহ l তার জন্য কিন্তু নিজেকে একটু সিরিয়াসলি নিজের দায়িত্ব নিজে নিতে হবে l

এ পেইজের সকল ভিডিও পোষ্ট ঐ নিস্তেজ ব্রেইনকে পজিটিভ রূপ তৈরী করার অসংখ্য টেকনিক শেয়ার করা হয়েছে কাজে লাগান সল্ভ করার জন্য l

Because the problem can't be solved with the same mindset that created or faced problem. You need to build new skills to experience something new in your life.. Remember, WHEN YOU KNOW BETTER, YOU CAN DO BETTER.

#আজকের পোস্টে যে কোটি গুণ কোটি মূল্যের পরামর্শ দিয়েছি পরামর্শ দিয়েছি প্রতিদিন দুবার পড়বেন আর একটি অভ্যাসে জোর করে পরিণত করেন দেখেন আপনার ভালো থাকা কে ঠেকায় 😁

#হাফসাঝুমুর
Certified Master Trainer
Marriage & Family Relationship counselor.
Depression & Trauma, Emotional healing Coach.

04/09/2026

ক্ষমা করা মহত্বের কাজ হলেও, আপনার সুখের সংসারে আগুন লাগানোর চেষ্টা করা ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না। 👊✅

#ইসলামিক_রিমাইন্ডার

আল্লাহ কতই না দয়ালু।তিনি তোমাদেরকে তাঁর অবাধ্য হতে দেখেন, ফলে তিনি তোমাদের অন্তরে অনুশোচনা সৃষ্টি করেন। অতঃপর তিনি তোমা...
03/09/2026

আল্লাহ কতই না দয়ালু।

তিনি তোমাদেরকে তাঁর অবাধ্য হতে দেখেন, ফলে তিনি তোমাদের অন্তরে অনুশোচনা সৃষ্টি করেন। অতঃপর তিনি তোমাদেরকে তাঁর কাছে ক্ষমা চাইতে অনুপ্রাণিত করেন, যাতে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন। তারপর তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তোমাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন।

গুনাহের দরজা তখনই খোলে —যখন অন্তর সম্মতি দেয়। 😑
03/09/2026

গুনাহের দরজা তখনই খোলে —
যখন অন্তর সম্মতি দেয়। 😑

হিদায়াত মানুষের হাতে নয়, হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। 🤍যাকে আল্লাহ হিদায়াত দিতে চান, তাকে দুনিয়ার কোনো শক্তিই পথভ্রষ্ট ...
28/08/2026

হিদায়াত মানুষের হাতে নয়, হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। 🤍
যাকে আল্লাহ হিদায়াত দিতে চান, তাকে দুনিয়ার কোনো শক্তিই পথভ্রষ্ট রাখতে পারে না।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে অটল রাখুন। আমিন। 🤲🌸”

#হিদায়াত #আল্লাহর_উপর_ভরসা #ইসলামিক_রিমাইন্ডার #দোয়া 🤍

“দামী কিছু চাই না, শুধু তার এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমার পৃথিবীটা সুন্দর করে দেয়। 🌸🎂🍫❤️ ফুল, কেক আর চকলেটের চেয়েও...
26/08/2026

“দামী কিছু চাই না, শুধু তার এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমার পৃথিবীটা সুন্দর করে দেয়। 🌸🎂🍫❤️ ফুল, কেক আর চকলেটের চেয়েও বেশি দামি—এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা। 🥹❤️ আলহামদুলিল্লাহ। 🤲✨”

24/08/2026

"নিজের অস্তিত্ব প্রকাশ করতে গিয়ে,
নিজের বস্তিত্ব প্রকাশ করে ফেলবেন না !"🙂

বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েত দেন। 🙏🤲
24/08/2026

বরং আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েত দেন। 🙏🤲

20/08/2026

নিয়ত বদলে গেলে বরকতও বদলে যায়।

একদিন এক বাদশাহ শিকারে বের হয়ে পথ হারিয়ে ফেললেন। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় তিনি একটি বাগানের কাছে পৌঁছালেন।

তিনি পানি চাইলে বাগানের মালিকের মেয়ে একটি ডালিম ছিঁড়ে আনল। এরপর ডালিমটি চিপে একটি পাত্রে রস দিল।

অদ্ভুত ব্যাপার হলো - মাত্র একটি ডালিমের রসেই পুরো পাত্র ভরে গেল!

বাদশাহ খুব অবাক হলেন।

পরদিন রাজদরবারে তিনি তাঁর মন্ত্রীকে বললেন,

“এত সুন্দর ও ফলনশীল একটি বাগান তো আমাদের রাজকীয় সম্পদের অন্তর্ভুক্ত হওয়া উচিত!”

কয়েক দিন পর বাদশাহ আবার সেই বাগানে গেলেন। এবারও তিনি তৃষ্ণার্ত ছিলেন। বাগানের মালিকের মেয়ে আগের মতোই একটি ডালিম ছিঁড়ে রস বের করে দিল।

কিন্তু এবার ঘটল আশ্চর্য ঘটনা!

একটি ডালিম তো দূরের কথা, তিন-চারটি ডালিমের রস দিয়েও পাত্রটি পূর্ণ হলো না।

বাদশাহ অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন,

“এর কারণ কী? আগেরবার একটি ডালিমেই পুরো পাত্র ভরে গিয়েছিল। আর আজ এতগুলো ডালিমের রসেও পাত্রটি পূর্ণ হচ্ছে না কেন?”

মেয়েটি বলল,

“বাগানও একই আছে, ডালিমও আগের মতোই আছে। কিন্তু আপনার নিয়ত বদলে গেছে।

আগেরবার আপনি ছিলেন প্রচণ্ড তৃষ্ণার্ত। পথ হারিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এখানে এসেছিলেন। তখন আপনার অন্তরে কোনো লোভ ছিল না। আপনার নিয়ত ছিল পরিষ্কার। তাই আল্লাহ একটি ডালিমের মধ্যেই বরকত দিয়েছিলেন।

কিন্তু এবার আসার আগেই আপনার মনে এই বাগানটি দখল করার চিন্তা এসেছে। আপনার নিয়ত বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডালিমের সেই বরকতও যেন উঠে গেছে।”

মেয়েটির কথা শুনে বাদশাহ বিষয়টি বুঝতে পারলেন।

নিয়তই বরকতের মূল।

আমাদের কাজের বাহ্যিক রূপের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমাদের নিয়ত। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন।

নিয়ত ভালো ও খাঁটি হলে সামান্য জিনিসেও আল্লাহ বরকত দিয়ে দেন।

আর নিয়তের মধ্যে যখন লোভ ও স্বার্থ ঢুকে যায়, তখন অনেক কিছু থাকার পরও বরকত থাকে না।

সম্পদ বেশি থাকলেই মানুষ সুখী হয় না। বরকত হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত।

তাই শুধু বেশি পাওয়ার চেষ্টা নয়, বরং যা আছে তাতে বরকত পাওয়ার জন্য নিয়তকে শুদ্ধ করা জরুরি।

Salman Farsi
উর্দু থেকে অনূদিত

19/08/2026

আজ অনেক দিন পর একটা রান্নার ভিডিও বানালাম সখ করে। ইচ্ছে করে মজার খাবার গুলো শেয়ার করি ❤️👌
হাতে মাখা ইংলিশ খিচুড়ি যতটা সহজ ততটাই মজার 👌😋🥰

Address

Savar
Dhaka
1240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Touch BD by Nurani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share