Jorna Akter mim

  • Home
  • Jorna Akter mim

Jorna Akter mim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jorna Akter mim, Grocers, .

এই ভদ্রলোকের নাম নওশাদ খান। উনার পোস্টিং পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা ঢাকা বিমানবন্দর এ। অনিয়ম গুলো দে...
17/12/2025

এই ভদ্রলোকের নাম নওশাদ খান। উনার পোস্টিং পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গা ঢাকা বিমানবন্দর এ। অনিয়ম গুলো দেখেও এতোদিন দেখার কেউ ছিলোনা, কি পরিমান অব্যাবস্থাপনা আর যাত্রী হ য় রা নি করা হয় এটা যারা একবার হলেও ভিতরে গেছেন তারা জানেন।

উনি নিয়োগ পেয়েই বেশ কিছু গুরুত্বপূর্ন কাজ করেছেন। তার মাঝে আছে ক্যান্টিনে অতিরিক্ত বেশি দামে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রি বন্ধ করা৷ ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিস এর নামে হ য় রা নি বন্ধ৷ হেল্প ডেস্ক কার্যকর করা, যে কোন দরকারে যেন ইন্সট্যান্ট উনার সাথে যোগাযোগ করা যায়৷

আর সবচেয়ে প্রশংসার যে কাজটা উনি করেছেন সেটা হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো। শুনেছি এই ক্যামেরার ভিডিও এক্সেস উনার কাছেই থাকবে। আশা করি আর কারো লাগেজ চুরি মতন হয়রানি না হতে হয়৷

উনি এভাবে কাজ চালিয়ে গেলে আগামী ৬মাসের মাঝেই এয়ারপোর্টের চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। বয়স কম, র ক্ত গরম, বাংলাদেশের ভবিষ্যত তো উনারাই। কিন্ত কথা সেটা না, আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। উনি কি টিকে থাকতে পারবেন ৬মাস এতো সি ন্ডি কে টের বিরুদ্ধে?

Follow: Men's Heaven by Tulon

12/12/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jorna Akter mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share