12/05/2026
খেতাপুরি - ফুডকার্টে তৈরি আমার পছন্দের একটি প্রিয় খাবার। যদিও হেলদি না; বাট মুখরোচক। ঝাল, সাথে তেতুলের টক - কম্বিনেশনটা আসলেই জোস। আমি যখনই কোনো হাটা/ ঘোরার জায়গায় যাই এটার অনুসন্ধান করার চেষ্টা করি।
পুরান ঢাকায় এই খেতাপুরির যাত্রা হলেও ঢাকার প্রায় সর্বত্র এখন এটি বিরাজমান। অন্য পুরির সঙ্গে এর পার্থক্য খামিরে। খেতাপুরিতে ময়দার খামির ব্যবহার করা হয়, যেখানে অন্য পুরিতে আটার খামির।এর নামকরণের ইতিহাসও অনেক চমৎকার। পুরাতন ব্যবসায়ীদের মতে —
পূর্বে এই পুরি চালের আটা দিয়ে বানানো হতো। তখন এটি সাদা হতো। সেটা খোলা অবস্থায় তেলের স্যাক দিয়ে ভাজা হতো। দেখতে কাঁথা বা আঞ্চলিক ভাষার 'খেতা'র সাথে মিল থাকায় এর নাম খেতাপুরি।
খেতাপুরিতে কম বেশি: বুট/ খেসারির ডাল, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা ও বিভিন্ন মশলা দিয়ে ভেতরের পুর তৈরি করা হয়। পুরের আদর্শগত মানের সাথে এর মজা / টেস্ট নির্ভর করে।
আপনারা যারা ভাজাপোড়া পছন্দ করেন আপনারা ও ট্রাই করতে পারেন। ভালো লাগবে অবশ্য