15/06/2026
👀 গতকাল রাত ১১টায় এক ভাই ফোন দিছে।
"ভাই ঘি টা কালকে সকালের মধ্যে লাগবে। পোলাও রান্না হবে। মেহমান আসবে।"
আমি বললাম "ওকে ভাই, সকাল ৮টায় পাঠায় দিবো"।
ডেলিভারি ম্যান সকাল ৭টায় বের হইছে। ৮টার দিকে কাস্টমারের বাসার সামনে।
কল দেয়। ধরে না।
আবার দেয়। ধরে না।
১০ মিনিট ওয়েট।
১০:৩০ এ মেসেজ: "ভাই ঘুমায় ছিলাম। এখন মার্কেটে। বিকালে দিয়েন"।
ডেলিভারি ম্যান আবার ব্যাক করছে। বিকালে আবার গেছে।
সময় ৩ ঘণ্টা নষ্ট = ওই টাইমে ২টা ডেলিভারি মিস
ফোনের বিল , রাইডারের তেলের বিল ।
কয়টাকা লাভ করি ঘি সেল করে আবার এত কিছু খরচ আমাদের বহন করা লাগে যদি কাস্টমার প্রোডাক্ট টা না নেয় ।
মানে এই ধরনের অর্ডারে আমার পকেট থেকে টাকা দিতে হয়।
তাও ভাইরে কিছু বলতে দেই নাই। রাইডার ঘি দিয়ে আসছে হাসিমুখে।
কারণ আমি জানি, আপনারা ইচ্ছা করে করেন না। ঢাকা শহরে জ্যাম, কাজ, ঝামেলা থাকে।
কিন্তু ভাই, একটা রিকোয়েস্ট:
১. ডেলিভারি ম্যান কল দিলে ১ মিনিটের জন্য ধরেন। "১০ মিনিট পরে আসেন" বললেই হয়।
২. অ্যাড্রেস ক্লিয়ার করে লিখেন। "মিরপুর ১০" বললে হবে না। "মিরপুর ১০, বেনারসি পল্লী, বাড়ি ২৩, লিফটের ৪" - এইভাবে।
৩. ক্যাশ রেডি রাখেন। ভাংতি না থাকলে বিকাশ নাম্বার দিয়ে দেই।
আপনার ১ কেজি ঘি = আমার ২৮ লিটার দুধের কষ্ট।
ওইটা নিয়ে এভাবে হেরেজমেন্ট হলে বিজনেস করতেই মন চায় না ।
তাই প্লিজ, ডেলিভারি ম্যানরে একটু হেল্প করেন।
ওরা আপনার খাঁটি জিনিসটা আপনার দরজা পর্যন্ত আনে।
সম্মানটা ডিজার্ভ করে।
স্টক আজকে: ৮০ কেজি অলরেডি ৩৪ কেজি বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ ।
কালকের জন্য প্রি-অর্ডার নিচ্ছি। অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করেন।
যারা রাত ১১টায় ফোন দিয়ে সকালে ঘুমান, তারাও নক দিয়েন। আমরা অভ্যাস করে ফেলছি 😅