20/06/2026
গুগ-লের মতে, এই পারফিউমটি ১৯৯৬ সালে রিলিজ হয়েছিল। আমরা এখনো এটাকে নির্দ্বিধায় রেকমেন্ড করি। কারণ, একটা পারফিউম টানা প্রায় ৩০ বছর ধরে মার্কেটে টিকে থাকা কোনো সাধারণ ব্যাপার না।
অনেকে বলেন, "এত পুরোনো পারফিউম দিয়ে কী হবে? এই দামে তো আরও ভালো অপশন আছে।"
দেখেন ভাই, আজকে এই দামে যেসব "ভালো" পারফিউমের কথা বলা হয়, তাদের অনেকেই এখনো মার্কেটে নিজেদের জায়গা বানানোর লড়াই করছে। প্রশ্ন হলো, তারা কি ৩০ বছর পরও একইভাবে টিকে থাকতে পারবে?
এটা এমন একটা ফ্র্যাগরেন্স, যা মনটাই ভালো করে দেয়। ফ্রেশ, ক্লিন, সহজে পছন্দ হওয়ার মতো একটা সেন্ট। দামে সাশ্রয়ী, মানে ভালো, আর প্রতিদিন ব্যবহারের জন্য দারুণ। কম বাজেটে বেশি এমএল নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
যদি ক্লাসিক জিনিস পছন্দ করেন, তাহলে কালেকশনে একটা শিশি রাখতেই পারেন।
সাইজ: ৬ মিলি,১২ মিলি
সারা বাংলাদেশের হোম ডেলিভারি