Joni Jangir

Joni Jangir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joni Jangir, Grocers, Amirabad, satkania, ctg, Dhaka.

14/08/2026
23/07/2026

*আনসারের দালালবিরোধী অভিযানে মিরপুর বিআরটিএ-তে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৫ জনের কারাদণ্ড, ৩ জনকে অর্থদণ্ড*

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):

মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিচালিত দালালবিরোধী অভিযানে দালাল চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যদের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।

পরবর্তীতে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম এবং এপিসি আল মিজানের নেতৃত্বে মিরপুর বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে একটি দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের মধ্যে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) এবং বাবুল হোসেন (৩৮)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাফরুল থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধ, দালালচক্রের অপতৎপরতা দমন এবং জনসাধারণের জন্য স্বচ্ছ, নিরাপদ ও নির্বিঘ্ন সেবার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

#দালালবিরোধী_অভিযান #মিরপুর_বিআরটিএ

21/07/2026
17/07/2026

*ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, ভুক্তভোগীর নিকট হস্তান্তর*

ঢাকা, ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার):

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেট এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মোঃ হাফিজুর রহমান দেখতে পান, এক ছিনতাইকারী এক নারী যাত্রীর হাত থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।

বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ধাওয়ার মুখে ছিনতাইকারী মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায়।

পরে উদ্ধার করা মোবাইল ফোনটি স্টেশনে দায়িত্বরত এপিসি মোঃ আব্দুল মতিন বিশ্বাসের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে সংশ্লিষ্ট নারী যাত্রী আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীসেবায় সর্বদা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ও পেশাদার ভূমিকারই প্রতিফলন।

#বাংলাদেশ_আনসার_ও_গ্রাম_প্রতিরক্ষা_বাহিনী #ছিনতাই_প্রতিরোধ #মেট্রোরেল_নিরাপত্তা #যাত্রী_নিরাপত্তা #জননিরাপত্তা

Address

Amirabad, Satkania, Ctg
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joni Jangir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category